Thursday, October 22, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ রংপুর বিভাগ

গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে ডিমলায় জনতার ঢল

admin by admin
October 22, 2026
in রংপুর বিভাগ
Reading Time: 1 min read
1 0
A A
0
গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে ডিমলায় জনতার ঢল
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

 

(নীলফামারী) প্রতিনিধি:
গ্রামবাংলার ঐতিহ্য, শেকড়ের টান আর মানুষের প্রাণের মেলবন্ধন। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী হাডুডু খেলার টানে নীলফামারীর ডিমলায় জড়ো হন হাজারো দর্শক। খেলোয়াড়দের ক্ষিপ্রতা, কৌশল আর রোমাঞ্চকর লড়াইয়ে মেতে ওঠেন দর্শকেরা। খেলা ঘিরে বসে গ্রামীণ মেলা, জমে ওঠে বিভিন্ন পণ্যের বেচাকেনা। সব মিলিয়ে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ, যেন ফিরে আসে গ্রামবাংলার চিরচেনা সেই ঐতিহ্যের দিনগুলো।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের পূর্ণারঝার ফুটব্রিজ-সংলগ্ন মাঠে পূর্ণারঝার যুব সমাজের উদ্যোগে এ হাডুডু টুর্নামেন্টের আয়োজন করা হয়। দূর-দূরান্ত থেকে আসা দর্শকদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আয়োজনটি রূপ নেয় এক গ্রামীণ মিলনমেলায়।

টুর্নামেন্টে আটটি দল অংশ নেয়। বিভিন্ন ধাপের খেলা শেষে ফাইনালে মুখোমুখি হয় কাঁকড়া একাদশ, ঝুনাগাছ চাপানি এবং স্বাগতিক পূর্ণারঝার একাদশ, খালিশা চাপানি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় স্বাগতিক পূর্ণারঝার একাদশ ২৬ পয়েন্ট অর্জন করে বিজয়ী হয়। অন্যদিকে প্রতিপক্ষ কাঁকড়া একাদশ অর্জন করে ১৪ পয়েন্ট। টুর্নামেন্টে ম্যাচসেরা নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় টাইগার সেলিম।

খেলাকে কেন্দ্র করে মাঠসংলগ্ন এলাকায় বসে গ্রামীণ মেলা। বুট, বাদাম, চানাচুর, জিলাপি ও মিষ্টিসহ বিভিন্ন মুখরোচক খাবারের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। পাশাপাশি বসে নানা ধরনের অস্থায়ী দোকান। খেলা দেখতে আসা দর্শনার্থীদের ভিড়ে এসব দোকানেও চলে বেচাকেনা। খেলাধুলার উত্তেজনার পাশাপাশি খাবারের দোকান ও মেলার আমেজে পুরো এলাকা হয়ে ওঠে প্রাণবন্ত। শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষ খেলা উপভোগের পাশাপাশি মেলা ঘুরে কেনাকাটা ও আড্ডায় মেতে ওঠেন।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিশা চাপানি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মঈনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক কাজী হাবিবুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খালিশা চাপানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান সরকার, সাবেক চেয়ারম্যান সামছুল হক হুদা, খালিশা চাপানি ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. ওবায়দুর রহমান, ডিমলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, ইউপি সদস্য সেলিমুর রহমান, গোল্ডেন এডুকেয়ার হোম স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আতাউর রহমান, ইউপি সদস্য সামিউল ইসলাম শিমুল, সমাজসেবক তালিমুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান আসিক, সমাজসেবক ওহায়দুর রহমানসহ অনেকে।

খেলা দেখতে আসা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠের চারপাশে ভিড় করে দর্শকেরা উপভোগ করেন খেলোয়াড়দের নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতা। বিশেষ করে নারী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দর্শনার্থীরা জানান, এমন আয়োজন গ্রামীণ মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাটির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াবে। তাঁরা প্রতিবছর এ ধরনের প্রতিযোগিতার আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।

উপজেলার নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের খলিলুর রহমান বলেন, ‘কালের বিবর্তনে ঐতিহ্যবাহী হাডুডু খেলা হারিয়ে যেতে বসেছে। বিশেষ করে তথ্যপ্রযুক্তির এই যুগে নতুন প্রজন্মের শিশু-কিশোররা খেলাটির নামও ভুলতে বসেছে। ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি নতুন প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এমন আয়োজনের বিকল্প নেই।’

বাঘেরপুল গ্রামের গৃহবধূ বিলকিস আক্তার বলেন, ‘এ খেলাকে কেন্দ্র করে গ্রামের তরুণেরা বেশ কিছুদিন ধরে অনুশীলন করেছে। তাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এমন আয়োজন গ্রামের মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করেছে।’

স্থানীয় জুলহাস হুসেন বলেন, ‘তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত রাখলে তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবে এবং মাদক থেকে দূরে থাকতে পারবে। আমরা তরুণদের এই নান্দনিক খেলা বেশ উপভোগ করেছি। এমন সুন্দর আয়োজন প্রতিবছর করা প্রয়োজন।’

আয়োজক কমিটির সদস্য আনারুল ইসলাম বলেন, ‘গ্রামবাংলার একসময়ের জনপ্রিয় খেলা হাডুডু এখন অনেকটাই বিলুপ্তির পথে। একসময় গ্রামের কাঁচা রাস্তার পাশে, মাঠে, বাগানে কিংবা খোলা জায়গায় উৎসবমুখর পরিবেশে এ খেলা অনুষ্ঠিত হতো। কিন্তু কালের আবর্তে সেই চেনা দৃশ্য এখন আর তেমন দেখা যায় না। ঐতিহ্যবাহী খেলাটিকে টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মকে এর প্রতি আগ্রহী করে তুলতেই স্থানীয়দের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করেছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।’

অনুষ্ঠানের প্রধান অতিথি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মঈনুল হক বলেন, ‘আধুনিকতার ছোঁয়ায় ঐতিহ্যবাহী হাডুডু খেলা হারিয়ে যেতে বসেছে। এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমি আয়োজকদের সাধুবাদ জানাই এবং প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছি।’

হাডুডু শুধু একটি খেলা নয়, এটি গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধনের প্রতীক। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম দেশীয় খেলাধুলার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়, তরুণেরা পায় সুস্থ বিনোদনের ক্ষেত্র, আর গ্রামীণ মানুষ ফিরে পায় একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার উপলক্ষ। নিয়মিত এমন প্রতিযোগিতার আয়োজন করা গেলে হারিয়ে যেতে বসা গ্রামীণ ক্রীড়া ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হবে।

Views: 42

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ীতে জামায়াতের মতবিনিময় সভা

সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ীতে জামায়াতের মতবিনিময় সভা

by admin
October 22, 2026
0
9

রংপুর ব্যুরো: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ অক্টোবর দিবাগত...

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬ ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬ ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ

by admin
October 22, 2026
0
1

রংপুর ব্যুরো: বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার পর দীর্ঘ ছয় ঘণ্টা বিদ্যুৎহীন হয়ে পড়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ছয় ঘণ্টা...

সুন্দরগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও হত্যাচেষ্টা মামলার অভিযুক্ত গ্রেফতার

সুন্দরগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও হত্যাচেষ্টা মামলার অভিযুক্ত গ্রেফতার

by admin
October 22, 2026
0
1

রংপুর ব্যুরো: গাইবান্ধার সুন্দরগঞ্জে তালাক দেওয়া স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও শ্বাসরোধে হত্যাচেষ্টার মামলায় মো. হাসিবুল হাসান খান শান্ত (২৬) নামে...

উত্তরাঞ্চলে আগাম জাতের আমন ধানে কৃষকের মুখে হাসি

উত্তরাঞ্চলে আগাম জাতের আমন ধানে কৃষকের মুখে হাসি

by admin
October 22, 2026
0
10

রংপুর ব্যুরো: উত্তরাঞ্চলের আট জেলায় আগাম জাতের আমন ধান কাটামাড়াই প্রায় শেষ হয়েছে। চলতি মৌসুমে আগাম জাতের আমন ধানের ফলন...

সুন্দরগঞ্জের বেলকা উপ-স্বাস্থ্য কেন্দ্রটি নিজে অসুস্থ, চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত

সুন্দরগঞ্জের বেলকা উপ-স্বাস্থ্য কেন্দ্রটি নিজে অসুস্থ, চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত

by admin
October 22, 2026
0
7

রংপুর ব্যুরো: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা উপ-স্বাস্থ্য কেন্দ্রটি চিকিৎসক সংকট, তদারকির অভাব এবং দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের উদাসীনতার কারণে নিজেই যেন অসুস্থ’...

সড়ক দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

সড়ক দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

by admin
October 22, 2026
0
9

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি \ “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নিরাপদ সড়ক চাই...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • এনজিওতে নতুনদের চাকরি সুযোগ October 22, 2026
  • ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর October 22, 2026
  • সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯ October 22, 2026
  • বাংলাদেশিদের জন্য বিনা খরচে ফ্রান্সে মাস্টার্স ও পিএইচডি, যেভাবে আবেদন করবেন October 22, 2026
  • বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করবে জাপান: নিক্কেই এশিয়া October 22, 2026
  • চাঁদাবাজি মামলায় ছাত্রদল আহ্বায়ক নয়ন গ্রেপ্তার October 22, 2026
  • সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার সেনাবাহিনী ও পুলিশের October 22, 2026
  • সব অফিসের জন্য জরুরি নির্দেশ সরকারের October 22, 2026
  • রিয়াদ ও দাম্মামগামী বিমানের ফ্লাইট স্থগিত October 22, 2026
  • সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ীতে জামায়াতের মতবিনিময় সভা October 22, 2026
  • রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬ ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ October 22, 2026
  • সুন্দরগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও হত্যাচেষ্টা মামলার অভিযুক্ত গ্রেফতার October 22, 2026
  • উত্তরাঞ্চলে আগাম জাতের আমন ধানে কৃষকের মুখে হাসি October 22, 2026
  • সুন্দরগঞ্জের বেলকা উপ-স্বাস্থ্য কেন্দ্রটি নিজে অসুস্থ, চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত October 22, 2026
  • যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  October 22, 2026
  • পাকড়ি কলেজে স্মরণকালের স্মরনীয় দুর্নীতি, ২২ বছর আগের নিয়োগ দেখিয়ে ৪ জনের এমপিও October 22, 2026
  • সড়ক দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত October 22, 2026
  • জামালপুর ইসলামপুরে সেচ পাম্প সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু October 22, 2026
  • বিশ্ব ঐতিহ্য সুন্দরবন–দাকোপ–মোংলা: উন্নয়নের তিন সমীকরণ October 22, 2026
  • পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধ October 22, 2026
  • বিসর্জনের জন্য প্রতিমা বের করতে গিয়ে বিদ্যুৎ এর তারে জড়িয়ে একজনের মর্মান্তিক মৃত্যু  October 22, 2026
  • ডোমারের গোমনাতীতে মসজিদ নিয়ে দ্বন্দ্বে এলাকায় উত্তেজনা  October 22, 2026
  • সাংবাদিক আলিফ হত্যা: অনুসন্ধানী সাংবাদিকতা কি তবে মৃত্যুফাঁদ? October 22, 2026
  • মধুপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার October 22, 2026
  • বুড়িচং রামচন্দ্রপুরের গর্ব ডা. সিমা আক্তার October 22, 2026
  • চৌদ্দগ্রাম পৈতৃক জমিতে বাড়ি নির্মাণে বাধা , চাঁদা দাবি, সংবাদ সন্মেলনে অভিযোগ । October 22, 2026
  • রাজশাহীতে গাঁজা সহ গ্রেপ্তার ১ জন October 22, 2026
  • অনলাইন ক্যাসিনোর মায়াজালে শিশুরা: বিপন্ন শৈশব, উদ্বিগ্ন অভিভাবক October 22, 2026
  • সমাজ ও সংসার পরিবর্তনে অবিনাশী কলম এবং লেখকের দায়বদ্ধতা October 22, 2026
  • গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে ডিমলায় জনতার ঢল October 22, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      এনজিওতে নতুনদের চাকরি সুযোগ

      এনজিওতে নতুনদের চাকরি সুযোগ

      October 22, 2026
      ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

      ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

      October 22, 2026
      সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯

      সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯

      October 22, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d