রংপুর ব্যুরো: বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার পর দীর্ঘ ছয় ঘণ্টা বিদ্যুৎহীন হয়ে পড়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ছয় ঘণ্টা পর হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ করা হয়। আকস্মিক অগ্নিকাÐ ও বিদ্যুৎ বিভ্রাটে চরম আতঙ্ক ও ভাগান্তির মুখে পড়ে হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনরা।
আজ ২২ অক্টোবর বৃহ¯পতিবার সকাল ৬টার দিকে হাসপাতালের প্রশাসনিক শাখা সংলগ্ন সুইচ বোর্ডে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। কর্তব্যরত নার্সরা আগুন দেখতে পেয়ে রংপুর ফায়ার সার্ভিসকে সংবাদ দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রæত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় সুইচ বোর্ডের সার্কিট ব্রেকার ও তার পুড়ে গিয়ে পুরো হাসপাতালের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রোগীরা ছোটাছুটি শুরু করেন। টানা ছয় ঘণ্টা মেরামতের কাজ শেষে দুপুর ১২টার দিকে ওয়ার্ডগুলোতে পুনরায় বিদ্যুৎ সংযোগ সচল করা হয়। বিদ্যুৎ আসায় আইসিইউ, ডায়ালাইসিস ও জরুরি বিভাগসহ হাসপাতালের সামগ্রিক চিকিৎসাসেবা স্বাভাবিক হয়।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. কানিজ সাবিহা বলেন, শর্টসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ীতে জামায়াতের মতবিনিময় সভা
রংপুর ব্যুরো: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ অক্টোবর দিবাগত...









