রংপুর ব্যুরো: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ অক্টোবর দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে কঞ্চিবাড়ী ইউনিয়নে অবস্থিত পূর্বাঞ্চলীয় ট্যাষ্ট মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক কার্যক্রম ও এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কঞ্চিবাড়ী ইউনিয়ন শাখার জামায়াতের আমির রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা শাখার জামায়াতের আমির শহিদুল ইসলাম (মঞ্জু) ও উপজেলা জামায়াতের সাধারণ স¤পাদক শামিউল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তাগণ সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মধ্যে পার¯পরিক যোগাযোগ বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে জনস¤পৃক্ততা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। এ সময় এলাকার বিভিন্ন সমস্যা, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।
সভায় কঞ্চিবাড়ী ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬ ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ
রংপুর ব্যুরো: বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার পর দীর্ঘ ছয় ঘণ্টা বিদ্যুৎহীন হয়ে পড়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ছয় ঘণ্টা...









