ওসমান গণি
বান্দরবান প্রতিনিধি
প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবান সেনা জোন সদরের উদ্যোগে বিভিন্ন বৌদ্ধবিহার, পাড়াভিত্তিক সংগঠন, পূজা উদযাপন কমিটি এবং অসচ্ছল ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
অদ্য ২৪ অক্টোবর ২০২৬ তারিখ ১০৩০ ঘটিকায় বান্দরবান সদর সেনা জোনের ট্রেনিং শেডে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে বান্দরবান সেনা জোনের সম্মানিত জোন কমান্ডারের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর রাফিউর রহমান রাজীব, এসইউপি, বান্দরবান সদর সেনা জোন।
এ সময় বিভিন্ন ছোট-বড় বৌদ্ধবিহার, পাড়াভিত্তিক সংগঠন ও প্রবারণা পূর্ণিমা উদযাপন কমিটির প্রতিনিধিদের পাশাপাশি অসচ্ছল ও দরিদ্র ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। এ উদ্যোগের মাধ্যমে ধর্মীয় উৎসব উদযাপনে সহযোগিতা প্রদানের পাশাপাশি সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। ধর্মীয় ও সামাজিক উৎসব উপলক্ষে এ ধরনের সহায়তা প্রদান বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা, সহাবস্থান ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।







