Sunday, October 25, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home মতামত

ফ্যাসিষ্ট আ’লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা  

admin by admin
October 25, 2026
in মতামত
Reading Time: 1 min read
0 0
A A
0
ফ্যাসিষ্ট আ’লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা  
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

।। এম. গোলাম মোস্তফা ভূইয়া ।।
২০০৬ সালের ২৮শে অক্টোবর ঢাকার পল্টন-বায়তুল মোকাররম এলাকায় আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর মধ্যে সংঘর্ষের ঘটনাকে “লগি-বৈঠার পৈশাচিকতা” হিসেবে উল্লেখ করা হয়, যেখানে আওয়ামী লীগের ভয়াবহ লগি-বৈঠার তান্ডব, প্রকাশ্যে অস্ত্র ব্যবহার ও মানুষ হত্যা করে লাশের উপর পৈচাশিকতার নগ্ন বহিঃপ্রকাশ ঘটেছিল। যা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক কালো অধ্যায়ের সূচনা হয়। এই ঘটনাটি “লগি-বৈঠার পৈশাচিকতা” হিসেবে পরিচিতি লাভ করে, কারণ এতে হিংস্রতা ও সহিংসতার চরম রূপ দেখা গিয়েছিল। ২০০৬ সালের এই দিনে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় প্রকাশ্য দিবালোকে লগি বৈঠা দিয়ে সাপ মারার মতো পিটিয়ে জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুধু তাই নয়, মৃত্যু নিশ্চিত হওয়ার পর লাশের ওপর নৃত্য করে তারা- যা সভ্য দুনিয়ায় অকল্পনীয়। স্বাভাবিক কারণেই তখন ওই ঘটনায় নিন্দার ঝড় উঠেছিল দেশে-বিদেশে। আওয়ামী লীগের লগি-বৈঠার সেই তাণ্ডবের দুই দশক হতে চললো।

১৭৫৭ সালে পলাশীর আম্রকাননে একটি প্রহসনের যুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। সেই থেকেই শুরু হয় বাংলার স্বাধীনতা পুনরুদ্ধারের সংগ্রাম আর লড়াই। দীর্ঘ প্রায় দু’শত বছরের সংগ্রাম আর লড়াইয়ের মাধ্যমে ১৯৪৭ সালে পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠিত হয় পাকিস্তান। কিন্তু বৃটিশ মুক্ত স্বাধীন দেশ অর্জন হলেও স্বাধিকার ও অধিকার অর্জন করতে পারেনি বাংলাদেশের জনগণ। আবারো শুরু হয় সংগ্রাম আর লড়াই। এবার স্বাধিকার-অধিকার ও স্বাধীনতা অর্জনের লড়াই। ‘৫২ ভাষা আন্দোলন, ‘৬৯-এর গণঅভ্যুত্থান, ‘৭০-এর নির্বাচন সর্বশেষ ১৯৭১ সালের রক্ষক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠিত হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ আর লাল-সবুজের পতাকা। ১৯৭১ সালে স্বাধীনতার পরও মুক্ত হলো না, আবারো শুরু হয় লড়াই ও সংগ্রাম। যে গণতন্ত্র ও বাক-ব্যক্তি স্বাধীনতার জন্য ১৯৪৭-এর পর থেকেই পাকিস্তানী শাসকদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল যারই চূড়ান্ত পরিণতি হচ্ছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, সেই আকাঙ্ক্ষা আবারো ভূলুণ্ঠিত হলো।

স্বাধীনতা পরবর্তীতে স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর একটি জাতীয় সরকার গঠনের আহবানকে পাশ কাটিয়ে প্রতিষ্ঠিত হলো আওয়ামী লীগের দলীয় সরকার। সরকার প্রতিষ্ঠার পর পরই শুরু হলো পুরোনো সেই লুণ্ঠন আর একদলীয় শাসন প্রতিষ্ঠার খেলা। স্বাধীনতার পর পরই ভারতীয় মিত্রবাহিনী যখন বাংলাদেশের সম্পদ লুণ্ঠন শুরু করলো তখন তাদের এই অপকর্মের বাঁধা হয়ে দাঁড়ালো মহান মুক্তিযুদ্ধের ৯ নং সেক্টর কমান্ডার মেজর এম.এ জলিল। দুঃখজনক তার এই প্রতিবাদ ও প্রতিরোধের পুরস্কার হিসেবে তৎকালীন সরকার তাকে গ্রেফতার করে জেলে পাঠালো। বঞ্চিত করলো মুক্তিযুদ্ধের খেতাব বীর উত্তম থেকে। স্বাধীনতার পর পরই স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী হলেন মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার মেজর জলিল। আওয়ামী সরকার এখানেই ক্ষান্ত হলো না, সেই শুরু তারপর কমরেড সিরাজ শিকদারসহ প্রায় ৩৬ হাজার দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকর্মীর রক্তে রঞ্জিত করলো তাদের হাত। ৪টি সংবাদপত্র বাদে সকল সংবাদপত্র বন্ধ করা হলো, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে ২৫ জানুয়ারি ৭৫ মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকার ও চেতনা বহুদলীয় রাজনীতিকে গলা টিপে হত্যা করে প্রতিষ্ঠিত করলো একদলীয় বাকশাল।

আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক চরিত্র বহন করে যে, তারা কখনো তাদের সমালোচকদের সহ্য করতে চায় না। তারাই তাদের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মওলানা ভাসানী যখন রাজনৈতিক মতবিরোধের কারণে আওয়ামী লীগ ত্যাগ করে ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ প্রতিষ্ঠা করতে গেলো তখন এই সম্মেলনে আক্রমণ করতে একটুকুও দ্বিধা করলো না। তৎকালীন সংসদের স্পীকার শাহেদ আলী পাটোয়ারীকেও সংসদের ভেতর হত্যা করলো। এটাই হচ্ছে আওয়ামী চরিত্র। ২০০৬ সালের ২৮ অক্টোবর হচ্ছে আওয়ামী লীগের সেই পুরনো ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ মাত্র। ২০০৬ সালেরর এই দিনে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে পল্টনে প্রকাশ্য দিবালোকে ইতিহাসের ঘৃণ্যতম ঘটনা ঘটেছে। যা জাতি হিসেবে সমগ্র বিশ্বে আমাদের করেছে লজ্জিত, অপমাণিত। সমগ্র বিশ্বের সভ্য মানুষের মনে আমাদের সভ্যতা ও মানবতা সম্পর্কে প্রশ্ন সৃষ্টি করেছে। পৃথিবীর কোন আন্দোলনে লাশের ওপর দাঁড়িয়ে উল্লাসের ঘটনা অতীতে ঘটেছে কিনা তা সচেতন মানুষই ভালো বলতে পারবেন। ২৮ অক্টোবর বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি ও রাজনৈতিক দলের জন্য একটি কলংকিত অধ্যায়।
শান্তিকামী মানুষের জন্য এই দিনটি ছিল অনাকাঙ্ক্ষিত, বীভৎস ও নিন্দনীয়। এই ঘটনা ‘৭২-৭৫-এর আওয়ামী দুঃশাসনকেই দেশবাসীকে মনে করিয়ে দেয় বারবার। সরকার পরিবর্তন কিংবা সরকারবিরোধী আন্দোলন কিংবা দাবি আদায়ের আন্দোলন, হরতাল-অবরোধ, অসহযোগসহ বিভিন্ন রাজনৈতিক পদ্ধতি অবশ্যই রয়েছে। কিন্তু দাবি আদায়ের নামে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্মমভাবে হত্যা করে প্রকাশ্যে তাদের লাশের ওপর এভাবে পৈশাচিক তান্ডব-নৃত্য পৃথিবীর কোন সভ্য দেশে ঘটেছে বলে কোন বিবেকমান মানুষ বলতে পারবে না। স্বাধীনতা ও গণতন্ত্রের দাবিদার দলের পক্ষে এ ধরনে ঘটনা ঘটানো হলো কেন কিংবা কেনই বা তারা এই ধরনের হিংসাত্মক আন্দোলনের কর্মসূচি প্রণয়ন করলো এবং কেনই তাদের শীর্ষ নেতৃত্বে লগি-বৈঠার এই অশুভ কর্মসূচি গ্রহণ করলো? ৪ দলীয় জোটের মেয়াদ শেষ হবার মাত্র একদিন পূর্বে সরকারের শরীক জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ৬ জন নেতাকর্মীকে এভাবে লগি-বৈঠার মাধ্যমে প্রকাশ্যে রাজপথে হত্যা করে আবার সেই লাশগুলোর ওপর পৈশাচিকতার নৃত্য কেন?

গণতান্ত্রিক রাজনীতিতে তৎকালীন ৪ দলীয় জোট সরকারের ভুল-ত্রুটিগুলো জনসম্মুখে প্রচার করে তার মাধ্যমে ব্যালট বিপ্লব ঘটিয়ে মহাজোট ক্ষমতায় যাবে এটাইতো রাজনীতি হওয়া উচিত ছিল। তা না করে কেন এই পৈশাচিকতা? জনমনে তখন এই প্রশ্নগুলোর উদ্বেগ হলেও উত্তর ছিল না। কিন্তু এখন মনে হয় উত্তর খোঁজার জন্য জনগণকে বেশি সময় অপেক্ষা করতে হলো না। উত্তর আজ দেশবাসীর সামনে স্পষ্ট। এই ঘটনার মাত্র একদিন পরই তৎকালীন ৪ দলীয় সরকার তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলেও আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট তা গ্রহণ করে নিতে পারেনি। তারা আবারো বিভিন্ন নন ইস্যুকে কেন্দ্র করে আন্দোলন অব্যাহত রাখে। সেই সময় একদিন দেশের প্রাজ্ঞ রাজনীতিবিদ ও সাংবাদিক মরহুম আনোয়ার জাহিদের বাসায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে অনানুষ্ঠানিক মতবিনিময়কালে তিনি বলেছিলেন, ‘‘আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য ১০০% গ্যারান্টি চায়। এছাড়া তারা দেশে কোন নির্বাচন হতে দিবে না। আর অন্যদিকে সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তি তাদের পদলেহনকারী একটি সরকার প্রতিষ্ঠা করতে চায়। সেই ক্ষেত্রে তারা আওয়ামী লীগকেই বেশি পছন্দ করে। সেই শক্তি মনে করে দেশবাসীর জনমত দেশপ্রেমিক-জাতীয়তাবাদী শক্তির পক্ষে চলে যেতে পারে আর তাই আন্দোলন অব্যাহত রেখে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার অনূকূল পরিশে সৃষ্টি করতে হবে।’’ আজকে আমার কাছে মনে হয় প্রাজ্ঞ রাজনীতিক মরহুম আনোয়ার জাহিদের রাজনৈতিক বিশ্লেষণ বাস্তবায়ন হয়েছে মাত্র ২০০৮সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে। ২৮ অক্টোবরের পরে প্রতিষ্ঠিত তত্ত্বাবধায়ক সরকারকে অকার্যকর করার ফলে সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তি এবং আওয়ামী লীগের ষড়যন্ত্রের নীল-নকশার অংশ হিসেবেই ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জেনারেল মইন উ আহমদ পরোক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠিত হলো ড. ফখরুদ্দিন আহমদের তত্ত্বাবধায়ক সরকার। শুরু হলো সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তির নতুন নাটক। দুর্নীতি দমনের নামে দেশকে রাজনীতি শূন্য করার প্রক্রিয়া, গ্রেফতার করা হলো দেশের প্রধান দুই দলের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনাকে। বিভিন্ন অজুহাতে গ্রেফতার করা হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, বিজ্ঞ পার্লামেন্টারিয়ান সালাউদ্দীন কাদের চৌধুরী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস-সহ বহু রাজনীতিকদের। সেই সময়কার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের এবং সেনাপ্রধান জেনারেল মইন উ আহমদের মুখ থেকে দেশবাসী নানা ধরনের ওয়াজ-নসিহত শুনতে থাকলো। সৎ, যোগ্য নেতৃত্ব তৈরির কারখানার কথাও শুনতে পেয়েছিল দেশবাসী। তাদের এই ওয়াজ-নসিহতে অনেক বিজ্ঞ রাজনীতিকরাও বিভ্রান্ত হয়ে নিজের দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে কালিমা লেপন করলো। অবশ্য তাদের এই ভুল সিদ্ধান্ত গ্রহণে তৎকালীন সরকারের পক্ষ থেকে চাপও প্রয়োগ করা হয়েছিল বলে শোনা যায়। মাইনাস ‘টু’ ফরমুলার কথাও প্রচারিত হলো দেশবাসীর নিকট। মাইনাস ‘টু’ ফরমুলার অংশ হিসেবেই নাকি শেখ হাসিনা সেই সময় প্যারোলে দেশের বাইরে চলে গিয়েছিলেন বলে সচেতন মানুষ মনে করে। অন্যদিকে এ বিষয়ে বেগম খালেদা জিয়া আপোস করেননি বলেই নাকি তার পরিণতি ছিল কঠিন থেকে কঠিন। জেনারেল মইন উ আহমদের শাসনামলেই সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী শক্তির সাথে আওয়ামী লীগসহ যে ষড়যন্ত্র শুরু হয়েছিল তারই সফল বাস্তবায়নের অংশ হিসেবেই ২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং মহাজোট সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে বলেই রাজনৈতিক অভিজ্ঞ মহল মনে করেন।

নির্বাচনের পরপরই জাতীয় সংসদে মহাজোটের অন্যতম শরীক জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহম্মদ এরশাদের বক্তব্য, ‘‘সেনাবাহিনীর সহায়তা ছাড়া কখনো ক্ষমতায় আসা সম্ভব ছিল না।’’ রাজনৈতিক অভিজ্ঞ মহলের ধারণা অনেকটাই পরিষ্কার করে দিয়েছিল। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, প্রবীণ রাজনীতিক আব্দুল জলিলের বক্তব্যে দেশবাসীর সামনে স্পষ্ট হয়ে গিয়েছিল যে, ৪ দলীয় জোট সরকারের পতনের ট্রাম কার্ড, ২৮ অক্টোবর নির্মম হত্যাকান্ড, মেয়াদ শেষে তত্ত্বাবধায়ক সরকার না মেনে আওয়ামী লীগসহ মহাজোটের আন্দোলন অব্যাহত রাখা, ১/১১-এর মাধ্যমে একটি অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের নামে জেনারেল মইন উ আহমদের আশীর্বাদে ড. ফখরুদ্দিন আহমদের সরকার প্রতিষ্ঠা, দুর্নীতির নামে দেশকে রাজনীতি শূন্য করার প্রক্রিয়া এবং পরিশেষে ২৯ ডিসেম্বরের ডিজিটাল কারচুপির মাধ্যমে মহাজোট সরকারকে ক্ষমতায় বসানো একই সুতোয় গাঁথা।

২৮ অক্টোবর পৈশাচিক, নারকীয় ভয়াবহ ঘটনায় হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্ট যারা ছিল তারা এ দেশেরই মানুষ। আর যাদের হত্যা করা হয়েছিল তারাও এদেশেরই মানুষ। তারা একটি গণতান্ত্রিক সমাজ নির্মাণের লক্ষ্যেই রাজনৈতিক দলের কর্মী হয়েছিল। তারপরও কেন তারা এই পৈশাচিক হত্যাকান্ডের শিকার তা তারা যেমন জানতো না, তেমনই তাদের পরিবারও হয়তো জানে না। ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে এভাবে মেধাবী রাজনৈতিক কর্মীদের হত্যা করা হলে আগামীতে রাজনীতি হয়ে পড়বে মেধাশূন্য। মেধাহীনরাই নিয়ন্ত্রণ করবে রাজনীতির ময়দান। রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে প্রতিপক্ষকে হত্যা করার এই সংস্কৃতি বন্ধ করতে না পারলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে না। বুলেট মানুষকে হত্যা করে আর ব্যালট মানুষের অধিকার আদায়ের সুষ্ঠু মাধ্যম। আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় বসার পর পরই তারা ২৮ অক্টোবর হত্যাকান্ডের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে সমগ্র জাতিকে হতবাক ও বিস্মিত করেছিলো। সরকারের এই কর্মকান্ডে দেশবাসীর সামনে স্পষ্ট প্রমাণিত হয়েছে তারা মুখে আইনের শাসনের কথা বললেও বাস্তবে তারা তা বিশ্বাস করতো না। তারা আইনকে তার নিজস্ব গতিতে চলতে বাধা সৃষ্টি করে আইনের গতিপথ ভিন্ন খাতে প্রবাহিত করেছে বার বার। তাদের ১৭ বছরের শাসন ফ্যাসীষ্ট চরিত্র প্রমান করেছে।

বাংলাদেশের জনগণ আর কোন ২৮ অক্টোবর দেখতে চায় না। ২৮ অক্টোবরের পৈশাচিকতা বিশ্ব বিবেককে আঘাত দিয়েছে। নাড়া দিয়েছে বিবেকবান সকল মানুষকে। রাজনৈতিক সমাবেশ ভণ্ডুল করার জন্য প্রকাশ্য দিবালোকে এভাবে সাপের মতো পিটিয়ে মানুষ হত্যার ঘটনা বিরল। যা এখনো হাজার হাজার মানুষকে কাঁদায়।
৫ আগস্ট ২০২৪ ফ্যাসীবাদী শাসকের পতনের পর জনগন আশা করতেই পারে ২৮ অক্টোবরের হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটিত হবে এবং সেই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে দেশবাসী আশা করলেও এখন অনেকটাই হতাশ হচ্ছে। ২০২৪’এর গণ-অভু্যত্থানের পর জনগন আশায় বুক বাঁধলেও সেই আশার আয়নায় ধুলা পড়তে শুরু হয়েছে ইতিমধ্যে। জনগন চায় গণতান্ত্রিক শাসনব্যবস্থা। যাতে আর কোন ফ্যাসীবাদী শাসক প্রতিষ্ঠিত হতে না পারে বাংলাদেশে। ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার করার একটি দায়বদ্ধতা বর্তমান নির্বাচিত সরকারসহ আমাদের সকলেরই রয়েছে। রক্তের ঋণের দায় থেকে এ সরকার মুক্ত হতে প্রকৃত হত্যাকারীদের বিচারের উদ্যোগ নিতে হবে। একইসাথে, শেখ হাসিনাসহ যেসব নেতারা এই সন্ত্রাসীদেরকে লগি-বৈঠা নিয়ে ঢাকায় আসার হুকুম দিয়েছিলেন, তাদেরও হুকুমের আসামী হিসেবে অবিলম্বে বিচারের আওতায় আনা উচিত। তবেই ২৮ অক্টোবরের শহীদদের প্রতি এত বছরের দায় থেকে জাতি মুক্ত হতে পারবে। পতিত আওয়ামী লীগের দীর্ঘ শাসনে যেসব কালাকানুন ও আইন তৈরি করা হয়েছিল, সেই আইন দিয়েই পতিত ফ্যাসীবাদী ২৮ অক্টোবরের পৈচাশিকতার কালো অধ্যায় রচনাকারী খুনি আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। সেই দিনের শহীদদের আত্মার শান্তির জন্য, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। এই প্রত্যাশায় ২৮ অক্টোবর শহিদদের রূহের মাগফেরাত কামনা করছি এবং হত্যাকান্ডের রহস্য উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত ও ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

(লেখক : রাজনীতিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক )
E-mail : gmbhuiyan@gmail.com

Views: 17

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

আমার দুঃখিনী শিক্ষা ক্যাডার ব্যানার-ফেস্টুন নিয়ে রাস্তায় দাঁড়ালে ক্লাসে পড়াবেন কে?

আমার দুঃখিনী শিক্ষা ক্যাডার ব্যানার-ফেস্টুন নিয়ে রাস্তায় দাঁড়ালে ক্লাসে পড়াবেন কে?

by admin
October 25, 2026
0
24

  একটি জাতির মেরুদণ্ড গড়ে ওঠে শ্রেণিকক্ষের নিভৃত কোণে, শিক্ষকের স্নেহার্দ্র নির্দেশনায় এবং জ্ঞানের আলো ছড়ানোর অবিরাম প্রচেষ্টায়। কিন্তু আজ...

অহংকারের শেষ ঠিকানা মাটির ঘর

অহংকারের শেষ ঠিকানা মাটির ঘর

by admin
October 25, 2026
0
11

  হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির,   মানুষের জীবন বড়ই ক্ষণস্থায়ী। অথচ এই ক্ষণিকের জীবনে আমরা কত অহংকার করি, কত ক্ষমতার...

মাদ্রাসা শিক্ষা : অনাচার ও আত্মশুদ্ধির দায়

মাদ্রাসা শিক্ষা : অনাচার ও আত্মশুদ্ধির দায়

by admin
October 24, 2026
0
19

    সমস্যাটি এখন ভিন্ন দিকে গড়াচ্ছে। স্যোশাল মিডিয়ায় গোটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকেই দোষারোপ করা আরম্ভ হয়েছে। এতে যেমন রাজনৈতিক...

সমাজ ও সংসার পরিবর্তনে অবিনাশী কলম এবং লেখকের দায়বদ্ধতা

মৌসুমি রাজনীতির আগ্রাসন ও হাতছাড়া হওয়া গণ-অভ্যুত্থান: বাংলাদেশ ও সাধারণ মানুষের ভাগ্য কোন পথে?

by admin
October 24, 2026
0
12

  অর্থের জোর, চটকদার প্রতিশ্রুতি আর চতুর প্রচারণার ভিড়ে আধুনিক নির্বাচনী রাজনীতিতে বারবার মার খাচ্ছেন নীতি ও আদর্শের প্রতীক প্রকৃত...

প্রকৃত সম্পদ অর্থে নয়, মানবিকতায়: ভালো মানুষই সমাজের আসল সম্পদ

প্রকৃত সম্পদ অর্থে নয়, মানবিকতায়: ভালো মানুষই সমাজের আসল সম্পদ

by admin
October 24, 2026
0
12

  হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, উপশিরোনাম: ধনসম্পদ মানুষকে বিত্তশালী করতে পারে, কিন্তু দয়া, সততা ও পরোপকারই মানুষকে প্রকৃত অর্থে মহান...

অস্ত্র নয়, ভাত চাই; যুদ্ধ নয়, কাজ চাই; ধ্বংস নয়, শান্তি চাই : বজলুর রহমান বাবলু

অস্ত্র নয়, ভাত চাই; যুদ্ধ নয়, কাজ চাই; ধ্বংস নয়, শান্তি চাই : বজলুর রহমান বাবলু

by admin
October 23, 2026
0
6

সংবাদ বিজ্ঞপ্তি ঢাকা, ২৩ অক্টোবর ২০২৬: চলমান যুদ্ধ, সংঘাত ও সামরিক আগ্রাসনের ভয়াবহ পরিণতি থেকে শিশু, নারী, শ্রমিক, শিক্ষার্থীসহ সাধারণ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ফ্রান্সজুড়ে আবারও নাগরিক অস্থিরতা, কয়েকটি নগরীতে বিক্ষোভ October 25, 2026
  • প্রতীকহীন ইউপি নির্বাচন: তিতাসে বিএনপির দলীয় সমর্থন পেতে হেভিওয়েট নেতাদের তুমুল দৌড়ঝাঁপ, নীরবে কৌশল সাজাচ্ছে জামায়াত October 25, 2026
  • প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন স্থগিত October 25, 2026
  • টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত October 25, 2026
  • স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ১১ দলীয় ঐক্যে ভাঙনের সুর October 25, 2026
  • সাদপন্থীরা আর কখনো টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না: আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী October 25, 2026
  • দেলোয়ার হোসেন সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে October 25, 2026
  • আই হ্যাভ এ প্লান দিয়ে মানুষের ভোগান্তি বেড়ে গেছে October 25, 2026
  • ইলিশ ধরার নিষেধাজ্ঞার আগে যেখানে সাগরের বুকে ভেসে উঠত এক অপরূপ দৃশ্য October 25, 2026
  • ফসলি জমি রক্ষায় প্রয়োজনে জীবন দেবেন বুড়িচংয়ে ২৪ কৃষক পরিবার October 25, 2026
  • আমার দুঃখিনী শিক্ষা ক্যাডার ব্যানার-ফেস্টুন নিয়ে রাস্তায় দাঁড়ালে ক্লাসে পড়াবেন কে? October 25, 2026
  • ফ্যাসিষ্ট আ’লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা   October 25, 2026
  • সরিষাবাড়িতে আ,স,ক এর নতুন অফিস উদ্বোধনে এমপি শামীম তালুকদার October 25, 2026
  • দিল্লির ১৩০ বছরের পুরোনো ঐতিহাসিক রেসকোর্স মসজিদের পরিস্থিতি অত্যন্ত গুরুতর হয়ে উঠেছে October 25, 2026
  • (no title) October 25, 2026
  • মিরসরাইয়েঅটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার October 25, 2026
  • প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে বান্দরবান সেনা জোনের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান October 25, 2026
  • রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩ থানায় মামলা October 25, 2026
  • নভেম্বরে পড়বে হালকা শীত October 25, 2026
  • সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা October 25, 2026
  • স্বর্ণের দাম বাংলাদেশে কমলো সাড়ে ২৩ হাজার টাকা, বিশ্ববাজারে কত? October 25, 2026
  • অহংকারের শেষ ঠিকানা মাটির ঘর October 25, 2026
  • যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের প্রয়াত সভাপতি কাজী আজিজুল হক খোকনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত October 25, 2026
  • দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যে কথা কখনোই স্ত্রীকে বলবেন না October 24, 2026
  • বিয়ের পর যেসব কারনে বাচ্চা হয় না, রইল ১১ টি প্রতিকার October 24, 2026
  • সকালের চু’ম্বনে চূড়ান্ত রোমান্টিক হয়ে জমে উঠুক প্রেম October 24, 2026
  • পরপর কয়েকটা রাতে শা’রীরিক সম্পর্কে অনীহা, কেন জানেন? October 24, 2026
  • হবিগঞ্জের বানিয়াচংয়ে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার। মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ।। October 24, 2026
  • মিরসরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন দেড় শতাধিক মানুষ October 24, 2026
  • মা,বাবা,ফেলে রেখে চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক October 24, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ফ্রান্সজুড়ে আবারও নাগরিক অস্থিরতা, কয়েকটি নগরীতে বিক্ষোভ

      ফ্রান্সজুড়ে আবারও নাগরিক অস্থিরতা, কয়েকটি নগরীতে বিক্ষোভ

      October 25, 2026
      প্রতীকহীন ইউপি নির্বাচন: তিতাসে বিএনপির দলীয় সমর্থন পেতে হেভিওয়েট নেতাদের তুমুল দৌড়ঝাঁপ, নীরবে কৌশল সাজাচ্ছে জামায়াত

      প্রতীকহীন ইউপি নির্বাচন: তিতাসে বিএনপির দলীয় সমর্থন পেতে হেভিওয়েট নেতাদের তুমুল দৌড়ঝাঁপ, নীরবে কৌশল সাজাচ্ছে জামায়াত

      October 25, 2026
      প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন স্থগিত

      প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন স্থগিত

      October 25, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d