চৌদ্দগ্রাম বন্ধন কাফেলার মিলন মেলা ২০২৬ অনুষ্ঠিত।
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
সামাজিক ও মানবিক সংগঠন চৌদ্দগ্রাম বন্ধন কাফেলার উদ্যোগে নতুন ও পুরাতন সদস্যদের নিয়ে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে ।
২৭ অক্টোবর, উপজেলার চিওড়া কাবাব এক্সপ্রেসে প্রাণের সংগঠন *চৌদ্দগ্রাম বন্ধন কাফেলা*র মিলন মেলা অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সকল সদস্য চৌদ্দগ্রাম বন্ধন কাফলের মাধ্যমে কিভাবে আরও বেশি সামাজিক ও মানবিক কাজ করা যায় এসব বিষয় নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়
বন্ধন কাফেলার সাধারণ সম্পাদক আব্দুর রহিম জানান ইতিমধ্যে বন্ধন কাফনের মাধ্যমে বহু অসহায় পরিবারকে সহযোগিতা করা হয়েছে।
সহ সেক্রেটারি কাজী বোরহান বলেন এই সংগঠনের একটাই উদ্দেশ্য সবাই মিলে অসহায়দেরকে সহযোগিতা করা।
প্রবাস থেকে বন্ধন কাফেলার সভাপতি মামুন ভূঁইয়া জানান এতো সুন্দর আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানান এবং চৌদ্দগ্রাম বন্ধন কাফেলা সংগঠনটিকে অসহায় মানুষের আস্তার মানিক সংগঠন হিসেব গড়ে তোলার জন্য সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করেন।
প্রবাস থেকে ছুটিতে আসা সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম আবারো জীবিকার তাগিদে প্রবাসে চলে যাওয়ার জন্য তাকে অশ্রুসিদ্ধ নয়নে তাকে বিদায় জানানো
দেশে ও প্রবাসে থাকা সকল ভাইদের আন্তরিকতায় আজকের সন্ধ্যাটা স্মরণীয় হয়ে থাকবে বলে সকলেই আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
এই বন্ধন অটুট থাকুক মানবতার কল্যাণে।।
এই সময় বিশোষ ভাবে উপস্থিত ছিলেন বন্ধন কাফেলার উপদেষ্টা
ইসমাইল মজুমদার, উপদেষ্টা আয়ুইব ফকির,সহসভাপতি জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম,সহ-সাংগঠনিক সম্পাদক কাজী বোরহান উদ্দিন,উন্নয়ন সম্পাদক আরাফাত মামুন
জামায়াতে ইসলামীর আলকরা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড় সেক্রেটারী কাজী ইসরাফিলসহ
প্রবাস থেকে সহযোগিতা করেন উপদেষ্টা সোহাগ
সার্বিক সহযোগিতায় ছিলেন
অর্থ সম্পাদক টিপু,
প্রচার সম্পাদক সাঈদ খান,
ক্রীড়া সম্পাদক জাহিদুল ইসলাম রিয়াজ,
তথ্য সম্পাদক জনি






