Thursday, October 29, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ খুলনা বিভাগ

যশোরে ৯৮ সার ডিলার ৬৫ বিএনপি, অভিজ্ঞ ব্যবসায়ীরা বাদ

admin by admin
October 29, 2026
in খুলনা বিভাগ, স।রাদেশ
Reading Time: 1 min read
0 0
A A
0
যশোরে ৯৮ সার ডিলার ৬৫ বিএনপি, অভিজ্ঞ ব্যবসায়ীরা বাদ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

যশোরে ৯৮ সার ডিলার ৬৫ বিএনপি, অভিজ্ঞ ব্যবসায়ীরা বাদ
মালিকুজ্জামান কাকা
যশোরে সার ডিলার নিয়োগে যোগ্যতা ও অভিজ্ঞতার চেয়ে রাজনৈতিক পরিচয় মুখ্য হয়েছে। জেলার সর্ব স্তর থেকে এই অভিযোগ। অনুমোদন প্রাপ্ত ৯৮ ডিলারের ৬৫ জন বিএনপির নেতাকর্মী ও তাঁদের পরিবার সদস্য। তালিকায় নেতাদের স্ত্রী, ষাটোর্ধ্ব মা ও স্বজন। অভিযোগ আছে, কোথাও অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে, কোথাও সার ব্যবসার পূর্ব অভিজ্ঞতা ছাড়া প্রাপ্ত ডিলারশিপ। বাদ পড়েছেন অভিজ্ঞ সার ব্যবসায়ীরা। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয়করণ অভিযোগের ক্ষোভ জেলা জুড়ে। ইতিমধ্যে ২১ ডিলারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে প্রশাসন।
চৌগাছা উপজেলায় সারডিলার অনুমোদন প্রাপ্ত এক নম্বর তালিকায় মেসার্স চৌগাছা ট্রেডার্স। এর মালিক পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আউলিয়া। স্থানীয়রা জানান, বিএনপির রাজনীতির সাথে টাইলস ব্যবসায়ী সেলিম রেজা। সার-কীটনাশক ব্যবসায়ী নন তিনি। অথচ ডিলার অনুমোদন নীতিমালায় প্রথম শর্ত আবেদনকারীকে সার ব্যবসায়ী হতে হবে। সেলিম রেজা আউলিয়া জানান, ‘আবেদন করেছি, সরকার ডিলারশিপ দিয়েছে। সার ব্যবসা ছিল না তবে সার ব্যবসা পারবো। আগে টাইলস ব্যবসার অভিজ্ঞতা ছিল না, কিন্তু টাইলস ব্যবসায় সুনাম অর্জন করেছি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান ও সাবেক সভাপতি জহুরুল ইসলাম। পাতিবিলা ইউনিয়নে ডিলার আবেদন করেন জহুরুলের স্ত্রী রহিমা আক্তার লিপি। এই ইউনিয়নে চার জন সার ব্যাবসায়ী আবেদন করলেও পেয়েছেন রহিমা আক্তার। তার সার বিক্রির অভিজ্ঞতা নেই। অভিজ্ঞ চার জন বাদ পড়েছেন।
হাকিমপুর ইউনিয়নে সার ডিলারশিপ মেসার্স নিশান টেন্ডার্স এর। এর মালিক সাধারণ সম্পাদক মাসুদুল হাসানের ষাটোর্ধ্ব মা আমেনা বেগম। তার টিসিবি ডিলারশিপ রয়েছে। মাসুদুল বা তার মা আমেনা সার ব্যবসায়ী নয়।
যশোরে সার ডিলার মনোনীত ৯৮ এর মধ্যে ৬৫ জন বিএনপি নেতাকর্মী ও তাদের স্বজন।
জানা গেছে দলীয় প্রভাবে সার ডিলার মনোনীত এরা। সার ব্যবসায় যুক্ত আবেদনকারী অগ্রাধিকার ডিলার নিয়োগ নীতিমালায়। অথচ ডিলার হিসেবে মনোনীত বিএনপি নেতাকর্মী অনেকে সার ব্যবসায়ী নন। বাদ পড়া প্রায় ২০ জন আবেদনকারীর অভিযোগ দীর্ঘদিন সার ব্যবসায়ী তবু তারা ডিলার হতে পারেননি। অযোগ্য ও দলীয় নেতাকর্মী ডিলার হয়েছেন। এ নিয়ে বিএনপিতেও ক্ষোভ আছে। জেলা-উপজেলায় বিক্ষোভ, সংবাদ সম্মেলন, জেলা প্রশাসকের কাছে বিভিন্ন ইউনিয়নে অনুমোদন পাওয়া ডিলারদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগে ২১ ডিলারের বিরুদ্ধে তদন্ত করছে প্রশাসন।
জেলা প্রশাসন সূত্র জানায়, গত আগষ্টে জেলায় ৯৩ ইউনিয়ন ও আট পৌরসভায় এক করে ১০১ জন সার ডিলার নিয়োগের উদ্যোগ গ্রহণ হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের ভিত্তিতে উপজেলা-জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সুপারিশে ৯৮ জনকে ডিলার অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে যশোর সদরে ১৬, মণিরামপুরে ১৭, শার্শায় ১২, কেশবপুরে ১২, অভয়নগরে নয়, চৌগাছায় ১১, বাঘারপাড়ায় নয় ও ঝিকরগাছায় ১২ জন।
তালিকায় ডিলারের মধ্যে ৬৫ জন বিএনপি ও তাদের পরিবার সদস্য। পাশাপাশি সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদের কেউ বিএনপির পদে, কেউ ছাত্রদল, যুবদল কিংবা স্বেচ্ছাসেবক দল নেতা। এর বাইরে কয়েকজন দলের সক্রিয় কর্মী। এ ছাড়া দলীয় নেতাদের পারিবারিক কয়েক ব্যক্তি। তবে বাদ পড়াদের তালিকায় অনেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের রাজনীতিতে যুক্ত।
সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় বিশৃঙ্খলা, বিধি লঙ্ঘন, স্বজনপ্রীতি ও দলীয়করণ অভিযোগ। অভিযোগকারীদের দাবি, প্রকৃত ব্যবসায়ী ও যোগ্য আবেদনকারী বাদ দিয়ে রাজনৈতিক পছন্দের ব্যক্তি ও বিতর্কিতরা ডিলারশিপ পেয়েছে। আওয়ামীলীগার, মাদক কারবারির স্ত্রীর নাম ডিলার তালিকায়। বাঘারপাড়ার দোহাকুলা ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়ম অভিযোগে নিরপেক্ষ তদন্ত ও সঠিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান মো. আব্দুস সাত্তার। তিনি সার ব্যবসায়ী ও বিএনপি নেতা। সম্প্রতি প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে তার দাবি, ঐ ইউনিয়নে অনুমোদনপ্রাপ্ত আব্দুর রশিদ নিষিদ্ধ আওয়ামীলীগের রাজনীতিতে যুক্ত। সে সাবেক সংসদ সদস্য রণজিৎ রায়ের গাড়িচালক মিজানুর রহমান মিজানের ভাই।
মনিরামপুরে মেসার্স নাফিস এন্টারপ্রাইজের মালিক মাসুদ পারভেজ রুবেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান মফিজের ছেলে। ঝাঁপা ইউনিয়নে মেসার্স লাকি এন্টারপ্রাইজের মালিক মোলাম আলী স্থানীয় আওয়ামী লীগার ও অর্থ জোগানদাতা। নওয়াপাড়ার মেসার্স মনিরুল ফারাজীর মালিক বিএম মনিরুল আলম ফারাজী উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার ফারাজীর ছেলে। চৌগাছার নারায়ণপুর ইউনিয়নে ডিলার আমেনা ট্রেডার্স। এর মালিক ইউনিয়ন বিএনপি সভাপতি তরিকুল ইসলাম ডাবলু। মালিক আমেনা হলেও তা চালায় বিএনপি নেতা ডাবলু। আবেদনপত্রে দোকান ফাসতলায়। ওই নামে সেখানে কোন প্রতিষ্ঠান পাওয়া যায়নি। ঠিকানায় যে ভবনের নাম লেখা সেখানে চাঁদের আলো সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি। ভবন মালিক জহুরুলের দাবি তার স্বাক্ষর জাল করে চুক্তিপত্র করা। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। এটা চাঁদের আলো নামে এনজিওকে ভাড়া দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, ডবলু সার ব্যবসায়ী নন।
নেহালপুর মেসার্স সরদার এন্টারপ্রাইজের মালিক তবিবর রহমান রুমু। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর খালাতো ভাই। দোকান নেই। তদবির করে সার ডিলারশিপ পেয়েছেন। কালিবাড়ীতে কাগজপত্রে যে দোকানঘর উল্লেখ, তা পরিত্যক্ত গুদামঘর। সেখানে সার বেচাকেনা হয়না।
কেউ পরের গুদামঘরের চুক্তিনামা, কেউবা পরিত্যক্ত গুদামঘর দেখিয়েছেন। যাচাই করেননি কৃষি কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে এক কৃষি কর্মকর্তা বলেছেন, উপজেলা পর্যায় থেকে যা এসেছে, জেলা কমিটি সেই তালিকা ঢাকায় পাঠিয়েছে। কোন খোঁজখবর নেওয়া হয়নি। কৃষি অফিসও খোঁজ নেয়নি। ফলে এদের সিংহভাগ সার ব্যবসায়ী নন। বেশিরভাগের যোগ্যতা ঘাটতি রয়েছে। এজন্য সার ডিলার নিয়োগ নিয়ে হযবরল পরিস্থিতি হয়েছে। এদের সিংহভাগ সার ব্যবসায়ী নন।
মণিরামপুরের দুর্বাডাঙ্গা ইউনিয়নে মেসার্স জান্নাতুল ফেরদাউস এন্টারপ্রাইজের মালিক রওশন আরা খাতুন চলমান ফ্যামিলি কার্ড শুমারির ইউনিয়ন সুপারভাইজার। তার স্বামী আফজাল হোসেন মাদক কারবারি ও প্রতারক। তিনি সম্প্রতি ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার হয়েছেন।
প্রতিবাদে শনিবার মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মীরা। ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি হারুন অর রশিদ বলেন, ‘বিগত দিনে যাদের মামলা-হামলার শিকার হয়েছি, নেতারা এখন সেসব প্রতিপক্ষকে অর্থ-বাণিজ্যে ডিলার করেছে।
মণিরামপুরের সার ব্যবসায়ীরা বলেন, ২০০৮ থেকে ইউনিয়নে সার বিক্রি করি। এবার ডিলার হতে আবেদন করি। হয়নি। দীর্ঘদিন সার ব্যবসা করেও ডিলারশিপ পাইনি। সব নিয়মকানুন মেনে আবেদন করেছি। কিন্তু রাজনৈতিক পরিচয় না থাকায় ডিলার হইনি।
বিভিন্ন অভিযোগে জেলার নারিকেলবাড়িয়া, চৌগাছা সদর ও হরিহরনগর ইউনিয়নে সার ডিলার নিয়োগ হয়নি। চৌগাছার ১১, বাঘারপাড়ায় সাত ও মণিরামপুরে তিনসহ মোট ২১টি ডিলারশিপ তদন্ত চলছে। স্থানীয় সরকার যশোরের উপপরিচালক রফিকুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের কমিটি বিষয়টি তদন্ত করছে।স্থানীয় সরকার যশোরের উপপরিচালক রফিকুল হাসান মিডিয়াকে জানান, জেলা সার ও বীজ মনিটরিং কমিটি অভিযোগগুলো আমলে নিয়েছে। তদন্ত কমিটি তদন্ত করছে। তদন্ত শেষে দ্রুত প্রতিবেদন দাখিল করা হবে।
গত ২২ অক্টোবর সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও দলীয়করণ অভিযোগে যশোরে জামায়াতের পাঁচ এমপি সংবাদ সম্মেলন করেন। জেলা জামায়াতের আমির গোলাম রসূল বলেন, ৯৩ ইউনিয়নে বিএনপির নেতাদের প্রদত্ত তালিকায় ডিলার নিয়োগ হয়েছে। জামায়াতের এমপিদের সুপারিশ থাকলেও সেটি বিবেচনায় আনা হয়নি। ।
জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ জানান ‘এটা সঠিক যে, আবেদন আমাদের নেতাকর্মী বেশি করেছেন। পেয়েছেন বেশি। তবে যাচাই-বাছাই করেছে জেলা প্রশাসন। নীতিমালা অনুযায়ী সঠিক না হলে কেউ ডিলার হয়নি। আমরা দলীয়ভাবে কোন হস্তক্ষেপ করিনি।

Views: 9

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

বুড়িচংয়ে হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী বুড়িচং ক্রীড়া সংসদ

বুড়িচংয়ে হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী বুড়িচং ক্রীড়া সংসদ

by admin
October 29, 2026
0
1

বুড়িচংয়ে হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী বুড়িচং ক্রীড়া সংসদ মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) ‘ক্রীড়াই...

কালীগঞ্জে দুই ট্রাক মালামাল সহ, দুই ডাকাত গ্রেপ্তার

কালীগঞ্জে দুই ট্রাক মালামাল সহ, দুই ডাকাত গ্রেপ্তার

by admin
October 29, 2026
0
1

কালীগঞ্জে দুই ট্রাক মালামাল সহ, দুই ডাকাত গ্রেপ্তার সঞ্জয় কান্ত শীল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে ইলেকট্রিক্যাল সামগ্রীর দোকানে দুর্ধর্ষ...

by admin
October 29, 2026
0
2

২৮ অক্টোবরের পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে কাপাসিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর...

যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

by admin
October 29, 2026
0
0

যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত সুনামগঞ্জ প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদলের...

চৌদ্দগ্রাম বন্ধন কাফেলার  মিলন মেলা ২০২৬  অনুষ্ঠিত।

চৌদ্দগ্রাম বন্ধন কাফেলার মিলন মেলা ২০২৬ অনুষ্ঠিত।

by admin
October 29, 2026
0
2

চৌদ্দগ্রাম বন্ধন কাফেলার মিলন মেলা ২০২৬ অনুষ্ঠিত। জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : সামাজিক ও মানবিক সংগঠন চৌদ্দগ্রাম বন্ধন কাফেলার...

চৌদ্দগ্রামে সামাজিক অবক্ষয়রোধে জামায়াতের মতবিনিময় জহিরুল ইসলাম সুমন

চৌদ্দগ্রামে সামাজিক অবক্ষয়রোধে জামায়াতের মতবিনিময় জহিরুল ইসলাম সুমন

by admin
October 29, 2026
0
3

চৌদ্দগ্রামে সামাজিক অবক্ষয়রোধে জামায়াতের মতবিনিময় জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক অবক্ষয় রোধে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক ৩ ভুয়া ডিবি পুলিশ! October 29, 2026
  • বুড়িচংয়ে হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী বুড়িচং ক্রীড়া সংসদ October 29, 2026
  • দক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াই মারমা October 29, 2026
  • যশোরে ৯৮ সার ডিলার ৬৫ বিএনপি, অভিজ্ঞ ব্যবসায়ীরা বাদ October 29, 2026
  • কালীগঞ্জে দুই ট্রাক মালামাল সহ, দুই ডাকাত গ্রেপ্তার October 29, 2026
  • (no title) October 29, 2026
  • মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান, October 29, 2026
  • আমার আব্বা: একজন স্বপ্নবান কৃষকের গল্প আখলাক হুসাইন October 29, 2026
  • যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত October 29, 2026
  • কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ঘাতক পিকআপ উদ্ধার, হেলপার গ্রেপ্তার October 29, 2026
  • চৌদ্দগ্রাম বন্ধন কাফেলার মিলন মেলা ২০২৬ অনুষ্ঠিত। October 29, 2026
  • চৌদ্দগ্রামে সামাজিক অবক্ষয়রোধে জামায়াতের মতবিনিময় জহিরুল ইসলাম সুমন October 29, 2026
  • মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার রহস্য উদঘাটন নিয়ে সহকারী পুলিশ সুপারের প্রেসব্রিফিং, October 29, 2026
  • সেরা ও স্বাস্থ্যকর স্থান কক্সবাজারে ঢল নেমেছে পর্যটকদের; তবে প্রশ্নের মুখে সার্বিক নিরাপত্তা October 29, 2026
  • বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা ও সিপিবি কার্যালয়ে হামলায় জেএসএফ-বাংলাদেশের নিন্দা October 29, 2026
  • চৌদ্দগ্রাম বন্ধন কাফেলার মিলন মেলা ২০২৬ অনুষ্ঠিত। October 29, 2026
  • ২০৬ সালের ২৮ অক্টোবর আ’লীগের তান্ডবের প্রতিবাদে চৌদ্দগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল October 29, 2026
  • কালিহাতীতে নানা আয়োজনে মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত October 29, 2026
  • নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদের নবনির্মিত মসজিদ উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন October 29, 2026
  • মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী October 29, 2026
  • বুড়িচংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত October 29, 2026
  • তালতলীতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নাঈম আহমেদের গণসংযোগ ও পথসভা October 28, 2026
  • প্রভাষক নিয়োগে যোগ্যতাভিত্তিক স্বচ্ছতা ও HEAT : উচ্চশিক্ষার ভবিষ্যৎ নির্ধারণের চাবিকাঠি October 28, 2026
  • আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর  নিহত  October 28, 2026
  • ঢাকা-কক্সবাজার ট্রেনের ভাড়া নির্ধারণ, এসি-ননএসি কোনটায় কত October 27, 2026
  • ‘কেবল মুখস্থ বিদ্যা পূর্ণাঙ্গ শিক্ষা নয়, দেশ রক্ষায় ধর্মীয় জ্ঞানের পাশাপাশি সাধারণ শিক্ষা ও মানবিক মূল্যবোধের সমন্বয় প্রয়োজন’। October 27, 2026
  • স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ৩ দিনের ছুটি পেতে যাচ্ছে October 27, 2026
  • এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা October 27, 2026
  • আবর্জনার আড়ালে সোনা: বর্জ্যকে সম্পদে রূপান্তরের এখনই সময় October 27, 2026
  • হক সাহেব থেকে বঙ্গবন্ধু: বাঙালি জাতির আত্মজাগরণ ও স্বপ্নের অবিচ্ছিন্ন অভিযাত্রা ​—– মানিক লাল ঘোষ- October 27, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক ৩ ভুয়া ডিবি পুলিশ!

      বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক ৩ ভুয়া ডিবি পুলিশ!

      October 29, 2026
      বুড়িচংয়ে হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী বুড়িচং ক্রীড়া সংসদ

      বুড়িচংয়ে হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী বুড়িচং ক্রীড়া সংসদ

      October 29, 2026
      দক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াই মারমা

      দক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াই মারমা

      October 29, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d