পীরযাত্রাপুর ইউনিয়নে জনপ্রিয়তায় এগিয়ে খোকন ভূঁইয়া, চেয়ারম্যান হিসেবে দেখতে চান তরুণ সমাজ
মোঃ আবদুল্লাহ (বুড়িচং) কুমিল্লা :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে
কুমিল্লার বুড়িচং উপজেলার ৫ নং পীরযাত্রাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন খোকন ভূঁইয়া।
খোকন ভূঁইয়া দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতার কারণে স্থানীয় মানুষের কাছে তিনি পরিচিত মুখ হয়ে উঠেছেন।
ইউনিয়নের শিক্ষিত তরুণ সমাজের একটি অংশ তাঁকে আগামী দিনের চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন। তাঁদের মতে, একজন সৎ, মানবিক ও দানশীল ব্যক্তি ইউনিয়ন পরিষদের দায়িত্বে এলে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন। একই সঙ্গে ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে তাঁদের প্রত্যাশা।
স্থানীয় তরুণদের প্রত্যাশা, খোকন ভূঁইয়া’র মতো সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তিরা জনপ্রতিনিধি হলে ইউনিয়নের অবহেলিত মানুষের কথা গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে। বিশেষ করে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান, যুব উন্নয়ন এবং অসহায় মানুষের কল্যাণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।







