নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম গ্রামের রায়হান আলী
মহাদেবপুর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে যান পুরনো দলিলের খোঁজ নিতে। দাতা-গ্রহিতার নাম দিয়ে পুরোনো দলিল খোঁজবেন তিনি। ওই অফিসের নকল নবিশ আবু বক্কর সিদ্দিক দলিলটি খোঁজার দায়িত্ব নিলেন। দলিল খোঁজার বিনিময়ে তিনশ’ টাকা অগ্রিম নিলেন তিনি। এরপর অফিস থেকে ইনডেক্স খুঁজে দলিলটির তথ্য বের করে তাকে দিলেন।
স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক যুবক একটি দলিলের জাবেদা নকল তুলতে গেলেন ওই অফিসে। জাবেদা নকল সরবরাহের দায়িত্ব নিলেন আরেক নকল নবিশ আতিকুর রহমান (বড়)। ওই দলিলের জাবেদা নকল সরবরাহের জন্য তিনি চাইলেন দুই হাজার দুইশ’ টাকা। নির্ধারিত সময়ে তিনি সেটি সরবরাহও করলেন। কিন্তু জাবেদা নকলের পিছনের পাতায় জাবেদা বাবদ মোট চারশ’ ৯০ টাকা নেয়া হয়েছে বলে সরকারি সীলমোহরে লেখা ছিল। এরা জেলা রেজিষ্ট্রার ও উপজেলা সাব-রেজিস্ট্রারের নাম ভাঙিয়ে এসব টাকা আদায় করছেন।
যে কারণে ভয়ে তাদের কেউ কিছু বলতে বা প্রতিবাদ করতে পারে না।
অন্যদিকে আতিকুর রহমান ও আবু বকর সিদ্দিকের অপসারণ ও তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবি করে এক ভুক্তভোগী বিভিন্ন দপ্তরে ডাকযোগে লিখিত অভিযোগ করেছে।
এদিকে সাব রেজিস্ট্রারের নিকট একজন সাংবাদিক তথ্য অধিকার আইনে জানতে চান, তল্লাশি ও জাবেদা নকল বাবদ কত টাকা করে নেয়া হয়। সাব রেজিস্ট্রার উত্তরে জানালেন, তল্লাশি ফি কুড়ি টাকা করে নেয়া হয়, সে টাকা চালানে জমা দেয়া হয়। আর জাবেদা নকল বাবদ বিভিন্ন দলিলে বিভিন্নরকম খরচ নেয়া হয়। খরচের হিসাব আইনে নির্ধারিত রয়েছে। অতিরিক্ত টাকা নেয়ার বিষয়ে সম্প্রতি বদলী হওয়া ওই সাব রেজিস্ট্রার রফিকুল ইসলাম বলেন, সমঝোতার ভিত্তিতে অনেক কিছু হতে পারে। তবে অভিযোগ হলে সে বিষয় খতিয়ে দেখা হবে।
সংশ্লিষ্টরা জানান, প্রতিটি দলিলের জাবেদা নকল সরবরাহের আগে ইনডেক্স তল্লাশি করে নিশ্চিত হতে হয়। সেই তল্লাশি বাবদ সরকারি ঘরে কুড়ি টাকা করে জমা দেয়া হয়। কিন্তু কেউ পুরাতন দলিল তল্লাশি করতে চাইলে বছর প্রতি যে তিনশ’ টাকা করে নেয়া হয়, তার এক টাকাও সরকারি কোষাগারে জমা দেয়া হয় না। প্রতিবছর কয়েক হাজার দলিল তল্লাশি বাবদ লাখ লাখ টাকা নিয়ে সম্পূর্ণ টাকা আত্মসাত করা হয়। অপরদিকে জাবেদা নকল বাবদ নেয়া অতিরিক্ত টাকাও আত্মসাত করা হয়। এই সাব-রেজিস্ট্রারের কার্যালয় এই দুই ধরনের কাজের সঙ্গেই জড়িত সাব রেজিস্ট্রার কার্যালয়ে কর্মরত নকল নবিশরা। মোট ৩৫ জন নকল নবিশের নেতৃত্ব দেন আতিকুর রহমান (বড়) ও আবু বক্কর সিদ্দিক। রেজিস্ট্রি করা দলিল থেকে বালাম বইয়ে নকল করা তাদের মূল কাজ। প্রতি পৃষ্ঠা নকল করা বাবদ নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক পেয়ে থাকেন তারা। কিন্তু তল্লাশি আর জাবেদা নকল সরবরাহ বাবদ অবৈধভাবে নেয়া মোটা অঙ্কের টাকা দিনশেষে ভাগবাটোয়ারা করে নেন তারা। অফিসের কেউ এর প্রতিবাদ করলে তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু হয়। আতিকুর কোন বালাম বই না লেখলেও ভূয়া বিল উত্তোলন করেন বলেও অভিযোগ রয়েছে। তাকে দিনের বেশি-রভাগ সময় বালাম বই না লিখে অফিসের বিভিন্ন কাজে মধ্যস্থতা করতে দেখা যায়। এমনকি ক্রটিপুর্ণ দলিল রেজিস্ট্রিতে সহযোগীতা ও বিভিন্ন কৌশলে ক্রেতা-বিক্রেতাদের কাছে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।এখানে আতিকুরের কথায় আইন।
স্থানীয়দের দাবি এই চক্রের তৎপরতা বন্ধ করে সরকারিমূল্যে সাধারণ জনতার সেবা নিশ্চিত করা ও এদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
এবিষয়ে জানতে চাইলে আতিকুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তারা কোন অতিরিক্ত টাকা গ্রহণ করেন না। সাব রেজিস্ট্রারের নির্দেশমত তিনি অন্যান্য কাজ করে থাকেন। এবিষয়ে আবু বক্কর সিদ্দিক পুরোনো দলিল তল্লাশি বাবদ নেয়া তিনশ’ টাকা করে সরকারি কোষাগারে জমা না দেয়ার কথা স্বীকার করেন। তবে এসব টাকা তারা একা খাননা অনেককে ভাগ দিতে হয়
সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি মহাদেবপুরের আগের সাব রেজিস্ট্রার রফিকুল ইসলামকে বদলী করার পর আত্রাই উপজেলা সাব রেজিস্ট্রার মিজানুর রহমানকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। তার ব্যবহৃত মোবাইল নম্বরে বার বার কল দেয়া হলেও তিনি তা রিসিভ করেননি। ফোন রিসিভ করেননি নওগাঁ জেলা রেজিস্ট্রার সাইফুল ইসলামও।#
পাবনার আতাইকুলায় শ্রমিক দলের সভাপতি মরহুম রিপন হোসের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মরহুম রিপন হোসের রুহের মাগফেরাত কামনায় এক বিশেষ...







