রংপুর ব্যুরো: সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১১ নভেম্বর বুধবার সন্ধ্যা ও রাতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার পৃথক পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। আজ ১২ নভেম্বর বৃহ¯পতিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বড়বিল ইউনিয়নের মনিরাম চৌধুরীপাড়া এলাকার মৃত আজগর আলীর ছেলে আতাউর রহমান ওরফে আতা (৪৬)। তিনি বড়বিল ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ স¤পাদক ও ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। অপরদিকে, একই উপজেলার খলেয়া ইউনিয়নের পূর্ব খলেয়া উত্তর বিড়াবাড়ি এলাকার মৃত আফতাব উদ্দিনের ছেলে মো. এনছান আলী (৩৮)। তিনি খলেয়া ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় বড়বিল ইউনিয়নের মন্থনা বাজার থেকে আতাউর রহমানকে গ্রেফতার করা হয়। একই দিন রাতে খলেয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে এনছান আলীকে গ্রেফতার করা হয়।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছবুর বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাঁদের গ্রেফতার করা হয়েছে।
পলাশবাড়ী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: (ইউসিসিএ) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমান নিক্সন বে-সরকারিভাবে নির্বাচিত
বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) : কঠোর নিরাপত্তা উৎসবমুখর ও শান্তিপুর্ন পরিবেশের মধ্য দিয়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি এর...









