পাগলির ছদ্মবেশে শত্রুশিবিরে গোয়েন্দাগিরি, রণাঙ্গনে সাহসিকতার অনন্য নাম বীর প্রতীক তারামন বিবি।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন কিশোরী তারামন বিবি। তাঁকে অনেকে পাগলি ভেবে গুরুত্ব দিত না। আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে পাগলির ছদ্মবেশে ঘুরে ঘুরে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পের অবস্থান ও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতেন তিনি।
কুড়িগ্রামের রাজিবপুরে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে রান্নার কাজের মধ্য দিয়ে শুরু হয় তাঁর মুক্তিযুদ্ধের যাত্রা। পরবর্তীতে মুহিব হাবিলদারের কাছ থেকে রাইফেল ও স্টেনগান চালানোর প্রশিক্ষণ নেন। ১১ নম্বর সেক্টরের অধীনে বিভিন্ন সম্মুখযুদ্ধে অংশ নেওয়ার পাশাপাশি শত্রুপক্ষের গতিবিধি ও অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সরবরাহ করেন।
মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতার স্বীকৃতিস্বরূপ ১৯৭৩ সালে তাঁকে ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করা হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিন তিনি নিজেই জানতেন না তাঁর এই রাষ্ট্রীয় স্বীকৃতির কথা। ১৯৯৫ সালে গবেষক বিমল কান্তি দে তাঁকে খুঁজে বের করেন। একই বছরের ১৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
২০১৮ সালের ১ ডিসেম্বর ৬১ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন এই সাহসী বীর মুক্তিযোদ্ধা।
তারামন বিবি শুধু একজন মুক্তিযোদ্ধা নন, তিনি বাংলাদেশের ইতিহাসে সাহস, বুদ্ধিমত্তা ও দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
🇧🇩 বীরের মৃত্যু হয়, কিন্তু বীরত্বের ইতিহাস কখনো মুছে যায় না। মুক্তাঞ্চল tv পক্ষ থেকে শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসা বীর প্রতীক তারামন বিবির প্রতি। See less







