বাংলাদেশ কি তবে সত্যিই চীনের সহযোগিতায় ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করেছে? মোংলা বন্দরগামী জাহাজ থেকে ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৪০৫ টন রাসায়নিক আটক করেছে ইন্দোনেশিয়া।
গত ৭ নভেম্বর ইন্দোনেশিয়ার নৌবাহিনী (TNI AL) উত্তর সুমাত্রার বেলাওয়ান জলসীমা থেকে বাংলাদেশগামী একটি বিদেশি কার্গো জাহাজ আটক করেছে, যা ২০ নভেম্বর প্রকাশ্যে আশায় পর এ নিয়ে আন্তর্জাতিক ও দেশীয় অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কোমোরোসের পতাকাবাহী কার্গো জাহাজ ‘এমভি স্টার লাইন’ (MV Star Line) চীনের লিয়ানইউনগাং বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। মেরিটাইম ট্র্যাকিং অনুযায়ী, জাহাজটির গন্তব্য ছিল বাংলাদেশের মোংলা বন্দর।
জাহাজটিতে থাকা ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টি কনটেইনারে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট (Sodium Perchlorate) পাওয়া গেছে। এ ছাড়াও ৫৪টি প্যালেটে লক্ষ লক্ষ খালি ৪জি এলটিই (4G LTE) সিম কার্ড জব্দ করা হয়েছে।
সোডিয়াম পারক্লোরেট একটি শক্তিশালী অক্সিডাইজার বা রাসায়নিক উপাদান, যা রকেট প্রপেল্যান্ট, ক্ষেপণাস্ত্রের জ্বালানি এবং শক্তিশালী বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। ইন্দোনেশিয়ার নৌ কমান্ডারের মতে, একটি ক্ষেপণাস্ত্র তৈরিতে প্রায় ৪ টন এই রাসায়নিকের প্রয়োজন হয়। সেই হিসাবে জব্দ করা উপাদান দিয়ে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব!
মালাক্কা প্রণালী ও বেলাওয়ান জলসীমায় জাহাজটির অস্বাভাবিক গতিবিধি এবং রেডিও বার্তায় সাড়া না দেওয়ায় ইন্দোনেশিয়ার টহল জাহাজ এটিকে থামিয়ে তল্লাশি চালায় এবং জব্দ করে।
যদিও সোডিয়াম পারক্লোরেট একটি ‘ডুয়াল-ইউজ’ বা দ্বৈত-ব্যবহারযোগ্য রাসায়নিক। এটি একদিকে যেমন কাগজশিল্প, চামড়া প্রক্রিয়াকরণ বা খননকাজে বৈধভাবে ব্যবহৃত হয়, অন্যদিকে সামরিক ক্ষেপণাস্ত্র বা বোমা তৈরিতেও ব্যবহৃত হয়।
তবে বাংলাদেশের সাধারণত বছরে এই রাসায়নিকের চাহিদা মাত্র কয়েক শ কেজি থেকে সর্বোচ্চ কয়েক টনের মধ্যে থাকে, সেখানে হঠাৎ করে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট আমদানির কোনো স্বাভাবিক বাণিজ্যিক চাহিদা নেই বললেই চলে।
এটা কি বাংলাদেশ সামরিক বাহিনীর কোনো ক্রয়াদেশ ছিল, নাকি মোংলা বন্দরের নাম ব্যবহার করে আন্তর্জাতিক কোনো চোরাচালান চক্র বা বিদ্রোহী গোষ্ঠীর কাছে পাচারের চেষ্টা চলছিল—তা এখনো জানা যায়নি।
ইন্দোনেশিয়ার নৌবাহিনী ও কাস্টমস বর্তমানে বিষয়টি নিয়ে গভীর তদন্ত করছে। তদন্ত শেষ হলেই বেরিয়ে আসবে এই রহস্যময় চালানের প্রকৃত মালিক ও উদ্দেশ্য! কম দেখুন
চলমান অস্থিরতায় ১৮ দিনে ৩১৭ পোশাক কারখানার ক্ষতি ৪২ কোটি ডলার
দেশজুড়ে চলমান অস্থিরতায় মাত্র ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানার প্রায় ৪২ কোটি ৮০ লাখ ডলারের ক্ষতি হয়েছে। গত ১ নভেম্বর...







