সঞ্জয় কান্ত শীল, বিশেষ প্রতিনিধি
কালিগঞ্জ, গাজীপুর।।
গাজীপুরের কালীগঞ্জে কালিগঞ্জ পৌরসভা কর্তৃক, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম এর অংশ হিসেবে কালিগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে ১০০ ডাস্টবিন বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয় কালিগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সামনে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক, হুমায়ুন কবির মাস্টার, সাবেক কাউন্সিলর ৭ নং ওয়ার্ড রুহুল আমিন মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল পৌর শওকত আকবর, পৌর মহিলা দলের সভাপতি শাহনাজ আক্তার চামেলী, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দল মকবুল হোসেন,
৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদ, মিহির ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ। হুমায়ুন কবির মাস্টার তার বক্তব্যে বলেন, যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে পরিষ্কারের বিভিন্ন সমস্যা হয়, এবং ময়লা আবর্জনা থেকে ডেঙ্গু, চিকনগুনিয়া, সহ বিভিন্ন রোগের সৃষ্টি হয়, তাই আমাদের পরিষ্কার সজাগ থাকতে হবে, সকলে মিলে কাজ করলে পৌরসভা সুন্দর করা যাবে, পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম বলেন,বিচার বিবেচনাহীন ময়লা আবর্জনা যেখানে খুশি সেখানে ফেললে সাধারণ মানুষের জীবন যাপন ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়ায়।এজন্য সকল পৌর নাগরিক ও ব্যবসায়ীদের বলেন একটি নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেললে পৌর পরিস্কার কর্মীরা তার সহজেই পরিষ্কার করতে পারবে, এবং বিভিন্ন রোগ ও পরিবেশের বিপর্যয়ের হাত থেকে আমরা রক্ষা পাবো। তিনি আরো বলেন তিনি কালিগঞ্জের দায়িত্ব নেওয়ার পর থেকে বাইপাস ময়লার গুলি সরিয়ে নিয়ে ডাম্পিং স্টেশন এর ফেলার জন্য চেষ্টা করছি, আশা রাখি অতি দ্রুত জমি কিনে ডাম্পিং স্টেশন তৈরি করে কালীগঞ্জ পৌরবাসীকে আরো সুন্দর একটি পরিবেশ উপহার দিব।
৷৷ মজুরি বোর্ড কর্তৃক গার্মেন্টস শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন
সঞ্জয় কান্ত শীল বিশেষ প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর) গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি করায় গাজীপুরের কালীগঞ্জে হা-মীম গ্রুপের কর্মরত শ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী...









