ফখরুদ্দিন হৃদয় ঝিনাইদহে
ঝিনাইদহের শৈলকুপায় দিবালোক-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । ২৭ নভেম্বর (শুক্রবার) বিকালে দিবালোক, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে উপজেলা পাবলিক হল ও লাইব্রেরির প্রকৌশলী ড. গোলাম মোস্তফা মিলানায়তনে এ অনুষ্ঠান হয়।
এতে দিবালোকের প্রতিষ্ঠাতা সভাপতি দীরাজ মাহমুদের সভাপতিত্বে ও মিরাজ হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন অত্র প্রতিষ্ঠানের সহ সভাপতি মাসুদুজ্জামান লিটন, প্রধান অতিথি বক্তব্য রাখেন মো: মাহফুজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, শৈলকুপা, বিশেষ অতিথি হিসাবে মো: ফরিদ রেজা, আহবায়ক, মুক্তিযোদ্ধা সংসদ, শৈলকুপা, বীর মুক্তিযোদ্ধা জেড.এ. ওয়াহেদ, রফিকুল আলম কোটন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, মুখ্য আলোচক অধ্যাপক ড. তপন কুমার রায়, ইসলামী বিশ্বদ্যালয়, কুষ্টিয়া। এছাড়াও কবি গোলাম মোস্তফা একাডেমী সভাপতি আনোয়ার হোসেন, নাট্য ব্যাক্তিত্ত্ব গোলাম সরোয়ার প্রমুখ। এছাড়াও বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সাংবাদিকতায়-বিমল কুমার সাহা, সংগীতে-ফিরোজ খান নুন, নাট্যশিল্পে – মো: আনোয়ার হোসেন, যাত্রাশিল্পে -মো: তাহাজ উদ্দিনকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। পরে রয়েল আহমেদ এর সঞ্চালনায় এক সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশিত হয়।







