মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি
কোন নামী দামি রেস্টুরেন্ট এ নয়। একেবারেই সাদাসিদে ভাবে জীবনের ২৫ তম জন্মদিন পালন করেছেন, রাজশাহীর সিটি কলেজের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিশাল রহমান।
জীবনের আরও একটি বছর পেরিয়ে গেল । জন্মদিনের এই বিশেষ দিনটি দামি রেস্তোরাঁয় না কাটিয়ে কাটালেন একঝাঁক নিষ্পাপ এতিম বাচ্চাদের সাথে। ওদের নির্মল হাসি আর ভালোবাসাই আমার এবারের জন্মদিনের সেরা উপহার।
একসাথে সকল এতিম বাচ্চাদের সাথে কথা বলা , সময় কাটানোর এক অন্য রকম অভিজ্ঞতা ।
শিশুদের বাবা , মা নেই। তাই তারা এই এতিম খানায় থাকে । এই অসহায় এতিম ছোট্ট বাচ্চাদের কথা চিন্তা করে , তাদের সাথে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে , এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেন রাজশাহীর সিটি কলেজের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিশাল রহমান।
গরীব , অসহায় মানুষের পাশে থেকে , দিন রাত নিরাশ ভাবে সমাজ সেবা করেন , এই বিশাল রহমান।
ইতি পূর্বে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান , গাছ লাগানো সহ বিভিন্ন প্রকার সমাজ সেবা মূলক কাজ করেন এই বিশাল রহমান। যা সকলের কাছে ব্যাপক প্রসাংসা অর্জন করেন । বিশাল রহমান জানান,
সকলেই আমার জন্য দোয়া করবেন, যেন সারাজীবন এভাবেই মানুষের পাশে থাকতে পারি, মানুষের সেবা করতে পারি ।
ইতি মধ্যেই মানুষের আস্থা অর্জন করে , নিজ এলাকার ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন, এই বিশাল রহমান।








