রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে ভুয়া ডাক্তার ও ভুয়া নিবন্ধন ব্যবহার করে হাসপাতাল পরিচালনার অপরাধে নিউ ম্যাক্স কেয়ার জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তিন দিনের মধ্যে রোগিদের অন্যত্র সরিয়ে নিয়ে হাসপাতাল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ২ জুন বৃহ¯পতিবার সন্ধ্যায় রংপুর নগরীর ধাপ চেকপোস্ট এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান লাবিব জিসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ও মেট্রোপলিটন পুলিশের সদস্যরা তাকে সহযোগিতা করেন। স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়। নিউ ম্যাক্স কেয়ার জেনারেল হসপিটালে ওটি বয় ডাক্তারের দায়িত্ব পালন করছিলেন। হাসপাতাল পরিচালনার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। ভুয়া নিবন্ধন ব্যবহার করে হাসপাতাল পরিচালনা করে আসছিল প্রতিষ্ঠানটি। এ কারণে প্রতিষ্ঠানটিকে এক লক্ষ পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান লাবিব জিসান বলেন, অভিযানের সময় একজন ওটি বয়কে চিকিৎসকের ভূমিকায় দেখা গেছে। প্রতিষ্ঠানটি অন্য প্রতিষ্ঠানের ভুয়া নিবন্ধন ব্যবহার করে হাসপাতাল পরিচালনা করে আসছিল। রংপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. আখতারুজ্জামান শুভ বলেন, চিকিৎসাক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য স্বাস্থ্য অধিদপ্তর কাজ করছে। রংপুরে নিবন্ধনহীন ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের তালিকা করা হয়েছে। পর্যায়ক্রমে এ অভিযান পরিচালনা করা হবে।
রংপুরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় বৈদ্যুতিক ফ্যান চালু করার সময় বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে নিশাদ মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যূ হয়েছে। জ্যৈষ্ঠের ভ্যাপসা গরম সহ্য করতে না পেরে বাড়ির উঠানে শরীরের কাছাকাছি বৈদ্যুতিক ফ্যান চালু করার সময় বিদ্যুৎ¯পৃষ্ট হন নিহত কিশোর। ২ জুন বৃহ¯পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালুক সাহাবাজ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিশাদ মিয়া একই গ্রামের খোরশেদ আলম ভুট্টুর ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিশাদ মিয়া ভ্যাপসা গরম থেকে রক্ষা পেতে বাড়ির উঠানে খাঁচা ফ্যান শরীরের খুব কাছাকাছি নিয়ে হাওয়া নিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত লিকেজ তারে জড়িয়ে পড়ে ছটপট করতে থাকে। ছেলের এই অবস্থা দেখে মা রেহেনা বেগম দ্রুত ঘরে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পূর্বে তার মৃত্যু হয়। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।






