বায়েজীদ পলাশবাড়ী গাইবান্ধা :
বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে
পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে গাইবান্ধা পৌর
শহীদ মিনার চত্বরে বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা পৌর শাখার সম্মেলনে প্রধান অতিথীর হিসাবে
বক্তব্য রাখেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ড, হাছান মাহমুদ এমপি। পৌর
আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমারুল ইসলাম সাবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্ধোধক ছিলেন
জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সৈয়দ শামস্ উল আলম হীরু। প্রধান বক্তা ছিলেন জেলা
আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ
আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য
সৈয়দ আব্দুল আউয়াল শামীম, সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া , এ্যাড. সুফুরা বেগম
রুমি এবং জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর আসনের এমপি মাহাবুব আরা বেগম গিনি এমপি।
এছাড়াও অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ আওয়ামীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর ১০ জুন শুক্রবার বিকাল হতে শুরু হওয়া সম্মেলনের সারারাত আলোচনা পর্যালোচনা শেষে
গাইবান্ধা সার্কিট হাউজে আজ ১১ জুন শনিবার ভোর ৫-২৫ মিনিটে বাংলাদেশ আওয়ামীলীগ পৌর
শাখার নবনির্বাচিত কমিটি ঘোষনা করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত
হোসেন সফিক । পৌর শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ ওমর ফারুক রুবেল,সহ সভাপতি
এসকে তাসের আলী, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
তনু, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ভুট্ট, ওয়াজেদ হাসান শাওন , যুব ও ক্রিয়া বিষয়ক
সম্পাদক মোঃ মোস্তাফিজার রহমান নিলয়।
সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...






