Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

নির্বাচন নিয়ে সক্রিয় বিদেশি কূটনীতিকরা

আওয়ামী লীগ নেতারা মন্তব্য করেছেন। অবশ্য বিদেশিদের এই তৎপরতার বিষয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা পক্ষে-বিপক্ষে মতামত ব্যক্ত করেছেন।

admin by admin
July 15, 2022
in জাতীয়, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা তৎপরতা শুরু করেছে বিদেশি কূটনীতিকরা। সরকারের মন্ত্রী, নির্বাচন কমিশনসহ (ইসি) রাজনৈতিক দলের সাথে নিয়মিত সাক্ষাৎ করছে ঢাকায় নিযুক্ত বিভিন্ন মিশনের রাষ্ট্রদূতরা। তাদের আলোচনায় উঠে আসছে নির্বাচন প্রসঙ্গ। এদিকে বিদেশি কূটনীতিকদের নড়াচড়ায় বক্তব্য রাখছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারাও। দেশের অভ্যন্তরীণ ইস্যুতে ‘বিদেশিদের কাছে ধরনা দেওয়া রাজনৈতিক দৈন্যতার বহিঃপ্রকাশ’ বলে তারা অভিযোগ করেছেন। বাংলাদেশের নির্বাচনের বিষয়ে ‘কোনও ক্ষমতাধর দেশেরও কিছু করার নেই’ বলে আওয়ামী লীগ নেতারা মন্তব্য করেছেন। অবশ্য বিদেশিদের এই তৎপরতার বিষয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা পক্ষে-বিপক্ষে মতামত ব্যক্ত করেছেন।

বাংলাদেশের গত কয়েকটি জাতীয় নির্বাচন পর্যালোচনা করলে দেখা গেছে- নির্বাচনের এক থেকে দেড় বছর আগে বিভিন্ন বিদেশিদূতরা নানামুখী তৎপরতা শুরু করে। নির্বাচন সংশ্লিষ্ট সরকারের নানা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সাক্ষাত করে নির্বাচন ইস্যুতে আলোচনা করে। রাজনীতিকদের সৌজন্যে ডিনারেরও আয়োজন করতে দেখা যায় প্রভাবশালী দেশের কূটনীতিকদের। এবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দেড় বছর আগে সেই তৎপরতা দেখা যাচ্ছে। বিশেষ করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠনের পর কূটনীতিকদের তৎপরতা জোরদার হয়েছে।

বর্তমান কমিশন গঠনের পর গত ৮ জুন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ইসির সঙ্গে সাক্ষাৎ করেন। ২৬ জুন সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুর। এরপর গত ৩ জুলাই একসঙ্গে ১৪টি দেশের রাষ্ট্রদূত যান ইসিতে। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হাইকমিশনের নেতৃত্বে অরগানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টভুক্ত (ওইসিডি) ৩৮টি দেশের মধ্যে সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ডেনমার্ক, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, তুরস্ক এবং জাপানের রাষ্ট্রদূত ইসির সঙ্গে সাক্ষাৎ করেন। এই তিনটি সাক্ষাতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে তারা আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন অংশ গ্রহণমূলক অবাধ ও সুষ্ঠু দেখতে চায় বলে জানিয়েছে। এজন্য তারা নির্বাচন কমিশনকে সহযোগিতা দেওয়ারও আশ্বাস দেন।

এদিকে ৭ জুন ঢাকায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘আগামী বছরের শেষে নির্বাচন হওয়ার কথা। এ নির্বাচন নিয়ে গণমাধ্যম প্রতিদিন খবর প্রচার করছে। নির্বাচনের ব্যাপারে আমি সরকারের দিক থেকে কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়ার বিষয়টি লক্ষ্য করেছি। আমি আশা করবো, গতবারের তুলনায় এবার ভালো, অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার পদক্ষেপ নেবে।’ ২০১৮ সালের নির্বাচনের পর তারা উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

গত ১৩ জুলাই ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এবং ১২ জুলাই জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে গিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন। অবশ্য দুটি সাক্ষাতের বিষয়ে বিএনপির পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রাসঙ্গিক বিষয়ের ওপরে বিস্তারিত আলোচনা হয়েছে।

এর আগে গত ১৭ মার্চ জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টারের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ হয়। অবশ্য ওই সাক্ষাতের আলোচনা নিয়ে বিএনপি নেতারা ভুলভাবে উপস্থাপন করেছে উল্লেখ করে অন্য একটি অনুষ্ঠানে জার্মান দূত বিরক্তি প্রকাশ করেন।

এদিকে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠকের বিষয়ে বৃহস্পতিবার আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি সবসময় বিদেশিদের কাছে ছুটে যায়। বিদেশি রাষ্ট্রদূতদের কাছে, বিদেশি বিভিন্ন সংস্থার কাছে তাদের দৌড়-ঝাঁপ। কিন্তু এ দেশের মালিক হচ্ছে দেশের জনগণ, তারাই প্রতিনিধি নির্বাচন করবেন। কোনও বিদেশি রাষ্ট্রদূত কিংবা আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি কাউকে ভোট দিয়ে ক্ষমতায় বসানোর অধিকার রাখে না।

ড. হাছান বলেন, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের নাক গলানোও সমীচীন নয়। কিন্তু তারা নাক গলাতে না চাইলেও আমরা দেখি বিএনপি তাদের নাকটা নিয়ে ওদের কাছে যায়। এটি দেশকে ছোট করার শামিল। আমি বিএনপিকে অনুরোধ জানাবো বিদেশিদের কাছে দৌড়-ঝাঁপ না করে জনগণের কাছে যাওয়ার জন্য। সেটি বরং বিএনপির জন্য মঙ্গলকর হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি যতই বিদেশিদের সঙ্গে কথা বলুক; এতে কোনও লাভ হবে না। যুক্তরাষ্ট্র যত বড় ক্ষমতাধর দেশই হোক না কেন, বাংলাদেশের নির্বাচনের বিষয়ে তাদের কোনও কিছু করার নেই।’

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিদেশিদের কাছে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করা মোটেও কাম্য নয়। দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে যে কোনও সমস্যা আমরা নিজেরাই বসে সমাধান করতে পারি। আর যদি না পারি কোনও বিদেশি এসে তা সমাধান করতে পারবে না। বিদেশিদের কাছে ধরনা দেওয়া রাজনৈতিক দৈন্যতার বহিঃপ্রকাশ।

বৃহস্পতিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। একই দিন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সাথে সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আমাদের দেশের জাতীয় নির্বাচন নিয়ে বাইরের কারোর কথা বলার কথা না। অন্য কোনও দেশের নির্বাচন নিয়ে যেমন আমার মন্তব্য করা দায়িত্ব নয়। আমরা হয়তো কোনও কোনও ব্যাপারে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারি।’

বিশ্বের অনেক দেশেই নির্বাচন নিয়ে বিতর্ক আছে উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, আমাদের দেশেও নির্বাচন বিতর্কের ঊর্ধ্বে না। যেসব দেশ অভ্যন্তরীণ বিষয়ে অন্যদের হস্তক্ষেপ করার সুযোগ করে দিচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পদক ড. শাম্মী আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, স্বাধীন ও সার্বভৌম দেশের নাগরিক হিসেবে এদেশের জনগণ কারও নাক গলানো পছন্দ করে না, করবেও না।

বিএনপির প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণের কাছে জনপ্রিয়তা না থাকায় শেষ আশ্রয়স্থল হিসেবে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। ক্ষমতায় যাওয়ার জন্য তারা নিজের দেশকে ছোট করছে। কোনও বিদেশি তাদের ক্ষমতায় বসাতে পারবে না। সেই ক্ষমতাও তারা রাখে না।

তিনি বলেন, বিদেশিদের সঙ্গে সাক্ষাৎ একটি কূটনীতিক সম্পর্ক। এ সম্পর্ক আমাদের রাখতে হবে। কিন্তু তাদের কাছে যদি আমার বাড়ির কথা বলি তারা আমার সংসারে নাক গলাবেই। অর্থাৎ বিদেশিদের সুযোগটা আমরাই করে দিচ্ছি, যে তুমি এসে আমার বাড়িতে মাতব্বরি করো।

ড. শাম্মী বলেন, অনেক দেশের নির্বাচন নিয়ে তো অনেক কথা শোনা যায় কিন্তু তা নিয়ে বাংলাদেশ কী কথা বলতে গেছে। তাহলে আমাদের দেশ নিয়ে কেন নাক গলায়। তারা কেন আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করতে চায় বা তৎপরতা দেখাতে চায়।

কূটনীতিকদের এ ধরনের তৎপরতার সমালোচনা করে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘তারা আমাদের অতিথি। আমরা তাদের সম্মান দেখাই। কিন্তু অতিথিদেরও একটি সীমারেখা থাকা উচিত। বাউন্ডারি কতটা ক্রস করবে বা করবে না। এই বাউন্ডারি ক্রস করার সুযোগ কিন্তু তাদের আমরাই করে দিচ্ছি। নিজেদের ছোট করে তাদের কাছে উপস্থাপন করলে তারা তো মাথায় চড়তে চাইবে। তবে বাংলাদেশ এখন কারো মাতব্বরি নেওয়ার জায়গায় নেই। আমাদের কোনও দৈন্যতা নেই। কোন দুর্বলতা নেই।’

ইসির সঙ্গে সাক্ষাৎ প্রশ্নে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের কাছে তারা অতিথি হিসেবে গিয়েছে। আর অতিথির সঙ্গে খারাপ ব্যবহার করবে না, এটাই স্বাভাবিক। তাদের কাছে গেলে তারা তাদের কর্মকাণ্ড ব্যাখ্যা নিশ্চয় দিয়েছে। নির্বাচন কমিশন কেন স্পষ্টভাবে বলতে পারেনি- উই আর ইনডিপেনডেন্ট অরগানাইশেজন। আমরা জানি আমাদের কী করতে হবে। এটা কেন পারেনি সেটার ব্যাখ্যা তারাই দিতে পারবে।’

নির্বাচন ইস্যুতে বিদেশিদের তৎপরতার বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. রাশেদ উজ জামান বাংলা ট্রিবিউনকে বলেন, একটি স্বাধীন স্বার্বভৌম দেশে বিদেশিদের এ ধরনের তৎপরতা সমর্থনযোগ্য ও কাম্য নয়। স্বাধীন দেশের নাগরিক হিসেবে এটাকে আমি ওয়েলকাম করি না।

তিনি বলেন, আমাদের দেশের চেয়ে বিভিন্ন দেশে অনেক বড় বড় সমস্যা রয়েছে। আমাদের নির্বাচন তো আইন ও সংবিধানিক কাঠামোর মধ্যেই হয়। তারপরও কোন সমস্যা থাকলে সেটা দেশের জনগণই তা মিট করবে। আমি মনে করি বিদেশিদের এ ধরনের হস্তক্ষেপের ক্ষেত্রে দেশের নাগরিক হিসেবে সকলের সচেতন থাকা উচিত। তাদের কোনও ধরনের পদক্ষেপকে স্বাগত জানানো উচিত নয়।

‘ভোট এখনও দেড় বছর বাকি আছে’ উল্লেখ করে অধ্যাপক এম শহীদুজ্জামান বলেন, এর মধ্যে গঙ্গার জল অনেকদূর গড়াবে। কূটনীতিকদের এই তৎপরতা সব সময় দেখা যায় এবং তারা এটা করবেও। আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্র এখানে খুবই আগ্রহ দেখাচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন দেখাচ্ছে, ভারতও হয় তো দেখাবে। আমাদের নির্বাচন ঠিকমত হবে বলে বলা হয়, কিন্তু হয় না। আর উনারা না এলে তো আবারও আগের মতো অবস্থা হবে। আমাদের এখানে ফেয়ার ইলেকশনের জন্য ডিপলোম্যাটরা কোনও উদ্যোগ নিলে সেটা একটা গুড সাইন। অবশ্য সরকার খুব এটা পছন্দ করে বলে মনে হয় না।

Post Views: 310

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
52

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
12

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
83

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
16

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d