রংপুর বিভাগীয় প্রতিনিধি: দেশে এখনো মুক্তিযুদ্ধবিরোধী শক্তি রয়েছে। তারা যেকোনো সময় আঘাত হানতে পারে। সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমে অপশক্তিকে রুখে দিতে হবে। দেশকে এগিয়ে নেওয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির কর্মকান্ডের ব্যাপারে সাহিত্য ও সংস্কৃতি কর্মীসহ দেশবাসীকে সজাগ থাকতে হবে। ২৬ জুলাই মঙ্গলবার সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হওয়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, কোনো জাতিকে ধ্বংস করতে চাইলে অবশ্যই তার ভাষা ও সংস্কৃতির ওপর আঘাত হানতে হবে। বায়ান্নতে সেই চেষ্টাই করেছিল পাকিস্তান। এক সময় পাকিস্তান রবীন্দ্র সংগীত বন্ধ করে দিয়েছিল। রংপুর ইতিহাস, ঐতিহ্য সমৃদ্ধ প্রাচীনতম জেলা। এ অঞ্চলের ভাওয়াইয়া গান ও সাহিত্য অনেক সমৃদ্ধ। সরকার দেশের সাহিত্য ও সংস্কৃতির বিকাশ, সংরক্ষণ ও ঐতিহ্য ধরে রাখতে কাজ করে যাচ্ছে। জাতীয় পর্যায়ে রংপুরের কবি সাহিত্যিকগণ তাদের সাহিত্যকর্ম জনসম্মুখে তুলে ধরার সুযোগ পাবেন, যা আগামী প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতি চর্চায় আকৃষ্ট করবে, জাতিকে এগিয়ে নিতে সহায়তা করবে।এর আগে সকাল সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমি চত্ত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ২ দিনের সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলম। রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বকর সিদ্দীক, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক জিলুফা সুলতানা প্রমুখ।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








