রংপুর বিভাগীয় প্রতিনিধি: ইতালি থেকে এসে আলী সান্দ্রে চিয়ারোমিন্তে (৩৫) নামে এক যুবক ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর রতœা রাণী দাস (২১) নামে এক তরুণীকে বিয়ে করেন। রতœা রাণী দাস বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের খোকোপাড়া গ্রামের দিনমজুর মারকুস দাসের মেয়ে। গত ২৫ জুলাই সোমবার রাতে মারফুজ দাসের বাড়িতে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন তারা। পরিবার সূত্রে জানা যায়, রতœা রাণী দাসের চাচা জসেফ পরিবার নিয়ে ইতালিতে থাকেন। তিনি ইতালির ওই যুবকের অফিসে চাকুরী করেন। যুবক বিয়ে করতে চাইলে তার ভাতিজি রতœা রাণী দাসের ছবি দেখালে যুবক রতœা রাণী দাসকে পছন্দ করে। যুবক ও তরুনীর মধ্যে প্রায় ৮ মাস ইমুতে কথোপকথন হয়। গত সোমবার সকালে ইতালি থেকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আসেন সেই যুবক। রাতে পারিবারিকভাবে তাদের বিবাহ স¤পন্ন হয়। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম বলেন, ইতালিয়ান নাগরিক বালিয়াডাঙ্গীতে এসে বিয়ে করেছে। পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছে। সার্বিক নিরাপত্তা দেওয়া হয়েছে।
৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই...






