প্রেস বিজ্ঞপ্তি তারিখ : ০১/০৮/২০২২ইং
বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখা পরিচালিত শিক্ষক কল্যাণ প্রকল্পের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের চেক বিতরণ অনুষ্ঠান আজ ১ আগষ্ট বিকেল ৪ টায় শিক্ষক কল্যাণ প্রকল্পের চেয়ারম্যান এম, এ, ছফা চৌধুরীর সভাপতিত্বে সি জে কে এস কমপ্লেক্স ভবনস্থ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাশিস চট্টগ্রাম আঞ্চলিক শাখার সহ-সচিব মোঃ জাহাংগীর আলমের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাশিস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব ও শিক্ষক কল্যাণ প্রকল্পের নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন সি জে এম হাই স্কুলের সাবেক সহ প্রধান শিক্ষক ও বাসিস চট্টগ্রাম মহানগরীর শাখার সহ সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন, দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু শিবির রঞ্জন ঘোষাল সরকার, মোঃ আজিজুল হক ও হাশিম পুর এম এ কে ইউ হাই স্কুলের সিনিয়র শিক্ষক বাবু বিজয় বড়ুয়া । অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের হাতে কল্যান প্রকল্পের চেক তুলে দেন কল্যান প্রকল্পের চেয়ারম্যান জনাব এম. এ. ছফা চোধুরী।







