দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বাস-মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণের পর এবার বিভিন্ন রুটের ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সোমবার (০৮ আগস্ট) নতুন ভাড়ার তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে বিআরটিএ।
গত ৫ আগস্ট রাতে কেরোসিন, ডিজেল, পেট্রোল এবং অকটেনের দাম বৃদ্ধি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে ডিজেল প্রতি লিটার ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রোল ১৩০ টাকা করা হয়। এর আগে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ছিল প্রতি লিটার ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকা।
এরপর শনিবার (৬ আগস্ট) রাতে বাস-মিনিবাসের ভাড়া নির্ধারণ করা হয়। নতুন হিসেবে সিটি সার্ভিসে জনপ্রতি কিলোমিটার প্রতি বাড়ে ৩৫ পয়সা। আর দূরপাল্লায় জনপ্রতি প্রতি কিলোমিটারে ৪০ পয়সা করে বাড়ানো হয়। আন্তঃজেলা ও দূরপাল্লায় চলাচলকারী ডিজেল চালিত বাস-মিনিবাসের যাত্রী প্রতি কিলোমিটারে ২ টাকা ২০ পয়সা ভাড়া নির্ধারণ করা হয়।
বিআরটিএ’র পক্ষ থেকে বলা হয়েছে, ভাড়ার পরিমাণ কম-বেশির ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণসহ এ দপ্তরে যোগাযোগ করা হলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাস-মিনিবাসের আসন কমিয়ে আরামদায়ক ভ্রমণের ব্যবস্থা করলে সেক্ষেত্রে বিআরটিএ কর্তৃক আনুপাতিক হারে ভাড়া বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিভিন্ন রুটের বাস ভাড়ার তালিকা দেখতে নিচে ক্লিক করুন।
>> সায়েদাবাদ টার্মিনাল থেকে বিভিন্ন জেলার বাস ভাড়ার তালিকা
>> গাবতলী টার্মিনাল থেকে বিভিন্ন জেলার বাস ভাড়ার তালিকা






