রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ রোডে ক্রেন ছিঁড়ে গার্ডারের চাপায় একটি প্রাইভেট কারের চার যাত্রী ঘটনাস্থলেই নিহত এবং দুজন আহত হয়েছেন। এ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, উত্তরা তিন নম্বর সেক্টরের বিআরটি প্রকল্প এলাকায় সিয়াম টাওয়ারের সামনে প্রাইভেট কারের ওপর নির্মাণকাজের ক্রেনের তার ছিঁড়ে গার্ডার পড়ে। এতে চারজনের মৃত্যু হয়।








