Wednesday, November 11, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

দিল্লির সতর্কবার্তার জবাবে মুজিব বলেছিলেন, ছেলেরা পিতাকে হত্যা করে না

ইউনিফর্ম পরে সেনাসদরে বসেছিলেন। ১০ জুলাই লন্ডনে শশাঙ্ক এস ব্যানার্জি বাংলাদেশ প্রতিদিনকে যে সাক্ষাৎকার দেন তার শেষ পর্ব আজ প্রকাশিত হলো।

admin by admin
August 16, 2022
in জাতীয়, বিশেষ সংবাদ, মতামত, সাংবাদিক/মিডিয়া
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter

পূর্বপশ্চিমবিডি.নিউজের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক প্রয়াত পীর হাবিবুর রহমানের বিভিন্ন সময়ের আলোচিত ও জনপ্রিয় কলামগুলো পাঠকদের অনুরোধে পুনঃপ্রকাশ করা হচ্ছে। খ্যাতিমান এ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষকের লেখা ‘দিল্লির সতর্কবার্তার জবাবে মুজিব বলেছিলেন, ছেলেরা পিতাকে হত্যা করে না’ শীর্ষক কলামটি প্রকাশিত হয়েছিল ২০১৯ সালের ১৫ আগস্ট।

সেই ৬২ সাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে রাজনৈতিক, কূটনৈতিক ও আত্মিকভাবে জড়িয়ে যাওয়া ভারতীয় কূটনীতিক শশাঙ্ক এস ব্যানার্জি বলেছেন, বঙ্গবন্ধুর জীবনের অন্যতম ভুল ছিল জেনারেল জিয়াকে বিশ্বাস করে সেনাবাহিনীর ডেপুটি চিফ করা ও ৭৩ সালে ওয়াশিংটন সফরে পঠানো। আইএসআইর পরিকল্পনায় জিয়া তার সহকর্মী ফারুক রহমানদের দিয়ে ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকান্ড ঘটিয়েছিলেন। ভারতের ২৮তম স্বাধীনতা দিবস ৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় তখন রাওয়ালপিন্ডি আইএসআই হেডকোয়ার্টারে উল্লাস চলছিল। আর জিয়া ইউনিফর্ম পরে সেনাসদরে বসেছিলেন। ১০ জুলাই লন্ডনে শশাঙ্ক এস ব্যানার্জি বাংলাদেশ প্রতিদিনকে যে সাক্ষাৎকার দেন তার শেষ পর্ব আজ প্রকাশিত হলো।

শশাঙ্ক এস ব্যানার্জি বলেছেন, ১৯৭৩ সালের বসন্তে বাংলাদেশ সেনাবাহিনীর ডেপুটি চিফ জেনারেল জিয়াউর রহমান যুক্তরাষ্ট্র সফর করে ঢাকা ফেরার পথে লন্ডনে যাত্রা বিরতি করেছিলেন। আমার কাছে থাকা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিজে গলা বাড়িয়ে তার সঙ্গে একটি বিষয়ে কথোপকথন করেছিলাম। ১৯৭৩ সালের সেই সময়টি ছিল ভীষণ আবেগময়। পাকিস্তান একটি যুদ্ধে পরাজিত হয়েছিল চিরশত্রু ভারতের কাছে। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার কারণে পাকিস্তানের কাছে শেখ মুজিবুর রহমান নামটি ছিল ঘৃণিত, যদিও তিনি তার জাতিকে স্বাধীন করে দিয়ে পূর্ব পাকিস্তানকে স্বাধীন বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করে শুধু জাতির পিতাই নন; জাতির ঐক্যের প্রতীকে এবং বিশ্বে এক জননায়কে পরিণত হন।

পাকিস্তানের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের চোখেও শেখ মুজিবুর রহমান ঘৃণিত ছিলেন। সেই সময় খবর আসছিল, রাওয়ালপিন্ডির হেডকোয়ার্টারে জেনারেলরা হতাশা ও ক্রোধে গোয়েন্দা প্রধানের সঙ্গে আলোচনা করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিশ্চিহ্ন করে দেওয়ার বিষয়ে। হত্যাকান্ডের মধ্য দিয়ে একজন জেনারেলের সামরিক ক্ষমতাগ্রহণ ঘটাতে পারে কিনা, সে বিষয়ে বিস্তর আলোচনা চলছে। সামরিক গোয়েন্দা কর্মকর্তারা গোপনে একটি জনপ্রিয়তা যাচাই ক্যাম্পেইনও করতে চেয়েছিল। যাতে এই বিশেষ অপারেশনের প্রস্তুতি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায়। এর মধ্যেই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে উঠেছিল। চারপাশে গরম বাতাস বয়ে চলছিল। শশাঙ্ক এস ব্যানার্জি বলেন, প্রশ্ন ছিল-ঐসব রিপোর্ট কি বিশ্বাসযোগ্য ছিল? স্বাভাবিকভাবেই কিছুটাতো বটেই, কিন্তু পাকিস্তান এমন এক দেশ যেখানে যে কোনো কিছুই সম্ভব। কিন্তু কমতি যেটা ছিল সেটি হচ্ছে এই রিপোর্টগুলোর যথার্থতা কষ্টি পাথরে যাচাই করার সুযোগ ছিল না। প্রতিরোধে যাওয়ার মতো তথ্য ছিল না, ছিল শুধু রাওয়ালপিন্ডির ঘটনা প্রবাহের টুকরা টুকরা রিপোর্ট। কিন্তু বঙ্গবন্ধু হত্যাচেষ্টার রিপোর্টটি নয়াদিল্লি গুরুত্বের সঙ্গে নিয়েছিল। বামপন্থিদের মধ্যে ছিল চিলির নেতা সালভাদর আলেন্দেকে হত্যা করার পর সিআইএ এবার শেখ মুজিবকে হত্যা করার দায়িত্ব গ্রহণ করেবে।

এসব গুজব ভারতেও আতঙ্কের সৃষ্টি করেছিল।

শশাঙ্ক এস ব্যানার্জি বলেন, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে জিয়াউর রহমানকে সেনাবাহিনীর ডেপুটি চিফ করেছিলেন মুক্তিযুদ্ধে তার ভূমিকার জন্য। লন্ডনে যাত্রা বিরতিকালে জিয়াউর রহমান নিজেই আমাকে বলেছিলেন, বঙ্গবন্ধুই তাকে ব্যক্তিগত প্রতিনিধি হিসেবে ওয়াশিংটন সফরে পাঠিয়েছিলেন। দেড় মাসেরও বেশি সময় পেন্টাগন, সিআইএ এবং স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সঙ্গে জেনারেল জিয়া সম্পর্ক তৈরি করেন। তিনি যখন ঢাকা ফেরার পথে লন্ডনে যাত্রাবিরতি করলেন তখন আমি ভারতীয় হাইকমিশনের অ্যাটাশে হিসেবে দায়িত্ব পালন করছি। লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার তখন সৈয়দ আবদুস সুলতান। তিনি আমাকে জেনারেল জিয়া দেখা করতে আগ্রহী বলে বার্তা পাঠান। নটিংহিল গেটে বাংলাদেশ হাইকমিশন অফিসে যখন সৈয়দ সুলতানের কক্ষে গেলাম, তখন কালো গগলস পরিহিত জিয়া বসে আছেন। আমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পর সেদিন আমার আতিথ্যে মধ্যাহ্নভোজের মাধ্যমে বৈঠক শেষ হয়।

আমার সঙ্গে তার সাক্ষাৎকারের উদ্দেশ্য ছিল, বঙ্গবন্ধুর খুনি ফারুক রহমানের একটি সুটকেস ও রেজিমেন্ট ব্যাটন ফেরত নেওয়া যেটি আমার কাছে রক্ষিত ছিল। ফারুক রহমান পাকিস্তানের সামরিক বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল হিসেবে সৌদি সামরিক বাহিনীর ট্রেনিং অফিসার হিসেবে সেখানে কর্মরত ছিলেন। সেখান থেকে পাকিস্তান ফিরে যেতে তিনি যখন লন্ডনে এলেন তখন ঢাকায় বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ইয়াহিয়া খানের গণহত্যা ঘটে গেছে। ফারুক রহমানকে আমার তখন একজন আবেগী মানুষ মনে হয়েছিল। গণহত্যার প্রতিবাদে পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের মুক্তিসংগ্রামে মনোনিবেশ করেন। আমার সঙ্গে তখন তার দেখা হয়েছিল। আমি তখন ফারুককে বিচারপতি আবু সাঈদ চৌধুরীর সঙ্গে দেখা করতে বলি। বিচারপতি চৌধুরী তখন লন্ডন থেকে মুক্তির সংগ্রাম পরিচালনা করছিলেন। তার সঙ্গে আমার যোগাযোগ ছিল ৩ ডিসেম্বর ১৯৭১ ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত। এই দীর্ঘ সময় ফারুক লন্ডনেই ছিলেন। ৩ ডিসেম্বর ১৯৭১ সালের রাতে আমার সঙ্গে এসে দেখা করেন ফারুক রহমান। তিনি ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে মিলে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার ইচ্ছা পোষণ করে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য পাসপোর্টের ব্যবস্থা করে দিতে বলেন। আমি আমার চ্যানেল ব্যবহার করে ভারতীয় সামরিক বাহিনী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি এবং ফারুক রহমানের যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর বিষয়টিতে অনুমোদন চাই। তিনি ভারত-পূর্ব পাকিস্তান সীমান্তে যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিরাপদে রাখার জন্য তার সুটকেস ও রেজিমেন্ট ব্যাটনটি আমার কাছে দেন। তিনি বলেন, যুদ্ধে যদি বেঁচে যান তাহলে কোনো এক সময় নিয়ে যাবেন। আর যদি মৃত্যু হয় তাহলে যেন টেমস নদীতে ভাসিয়ে দিই।

যাক সেই বৈঠকে জিয়াউর রহমানকে প্রশ্ন করলাম, ফারুক রহমান আপনার একজন অধীনস্থ কর্মকর্তা। আপনি কেন তার সুটকেস নিতে এসেছেন? জিয়ার উত্তর ছিল, অধীনস্থ হলেও আমার সঙ্গে ফারুকের সম্পর্ক চমৎকার এবং এটি নিয়ে যেতে অনুরোধ করেছেন। এই সুটকেস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিরাপত্তার বিষয়টি নিয়ে জিয়াউর রহমানের সঙ্গে সিরিয়াস আলোচনা করার সুযোগ করে দিয়েছিল। শেখ মুজিবকে হত্যার বিষয়টি নিলামে উঠেছে, ভারতে চলমান এমন একটি গুজব ঠাঁই নিয়েছে আমাদের আলোচনায়। আলোচনার মাঝখানে আমি নিজে বোঝার তাগিদে জিয়াউর রহমানের কাছে একটা বা দুটো অপ্রিয় প্রশ্ন করার অনুমতি চাইলে তিনি রাজি হলেন। প্রথমেই জানতে চাইলাম, বঙ্গবন্ধুর জীবন নিয়ে আমার শঙ্কা ব্যক্তিগত। কারণ আমরা দীর্ঘদিনের পুরনো বন্ধু। জবাবে জিয়া বললেন, হাইকমিশন তাকে বিষয়টি জানিয়েছে। আমি তাকে জবাব দিতে আরামবোধ না করলে দিতে হবে না এই কথা বলে প্রশ্ন ছুড়ে দিলাম- ৬ সপ্তাহের ওয়াশিংটন সফরে আপনি কার কার সঙ্গে দেখা করেছেন? তিনি জবাবে বললেন, যুক্তরাষ্ট্র সরকারের ডিফেন্স সেক্রেটারি থেকে নিচের দিকের অনেক সিনিয়র অফিশিয়ালের সঙ্গে দেখা করেছেন। এবার আমি জানতে চাইলাম আপনি যেহেতু পেশাগত জীবন পাকিস্তান সামরিক বাহিনীতে শুরু করেছিলেন, পুরনো দিনের কথা ভেবে আপনার নিশ্চয়ই ওয়াশিংটনের পাকিস্তান দূতাবাসের মিলিটারি অ্যাটাশের সঙ্গে দেখা করেছেন?

জবাবে জিয়া বললেন, হ্যাঁ, আমাদের দেখা হয়েছিল। আমি কিছুটা নার্ভাসবোধ করলেও সরাসরি আসল বিষয়ে চলে এলাম। জিয়ার কাছে জানতে চাইলাম, উপমহাদেশের রাজনৈতিক আবহাওয়া যখন কালো মেঘে আচ্ছন্ন এবং মুজিব হত্যার সম্ভাব্য তৎপরতা চলছে তখন ৬ সপ্তাহের জন্য দেশের ডেপুটি সেনাপ্রধানকে দেশের বাইরে পাঠানো কি প্রয়োজনহীনভাবে সমস্যা ডেকে আনা নয়? আমি অবশ্য প্রথমেই তাকে বলে নিয়েছিলাম যে আমি একটি তাত্ত্বিক পরিস্থিতির বিচার করছি, ব্যক্তিগত নয়। আমি যখন দেখলাম আমার প্রশ্ন শুনেও জিয়াউর রহমান মনোক্ষুণ্ন নন, তখন আরও জানতে চাইলাম- তার মতো একজন মানুষ যদি গোয়েন্দা সংস্থার অপারেশনাল প্রধান হন, তবে কি তিনি এই সম্ভাবনা বিচার করবেন না যে; যখন একজন যোগ্য প্রার্থী হাতে আছে তখন ওয়াশিংটন ও ইসলামাবাদের বিরক্তি উৎপাদনকারী ঝামেলার ব্যক্তিকে সরিয়ে দেওয়া যায়? চিলির আলেন্দে হত্যা একটি বিষয় ছিল। আর ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসের মিলিটারি অ্যাটাশের সঙ্গে দেখা করা ছিল আরেকটি বিষয়। জিয়া পরিণত কূটনীতিকের মতোই আমার প্রশ্নের জবাব দিলেন। তিনি বেশ হাসতে হাসতে বললেন, এভাবে ভাবতে পারছি কারণ আমার আসলেই একটা উর্বর মস্তিষ্ক আছে। তিনি সঙ্গে সঙ্গে মিটিং শেষ করে দিতে পারতেন। কিন্তু অবাক করে দিয়ে একজন ঠান্ডা মাথার মানুষ হিসেবে তা করেননি। আমি জানতে চাইলাম, একজন উচ্চপদস্থ আর্মি অফিসারের জায়গা থেকে ফারুক রহমানের মতো অধীনস্থ কর্মকর্তার সুটকেস নেওয়ার মতো তুচ্ছ কাজ তিনি কেন করছেন? মনে মনে আমি ভাবলাম, তবে কি তিনি কোনো একটি উপযুক্ত সময়ে বিশাল কোনো অপারেশনে ব্যবহারের জন্য গুঁটিটি তৈরি করেছেন? তবে কি কোনো বৃহত্তর পরিকল্পনা আছে? পাকিস্তানের প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষিত, সামরিক একনায়কদের ভূমিতে লালিত হওয়ায় খুব বেশি কি কল্পনা করা হয়ে যায়? যদিও ভাবী তারও হয়তো গোপন কোনো উচ্চাকাক্সক্ষা আছে, সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার? গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন নেতাকে হত্যা করার বিষয়টি এমন একজনের মাথায় আসতেই পারে। পাকিস্তানের মিলিটারি অ্যাটাশের সঙ্গে জিয়ার কী কথা হয়েছিল তা জানতে খুব বেশি কৌতূহল হলেও জিয়া নার্ভাসবোধ করায় কথা বাড়াতে পারিনি। আমাদের সেদিনের মিটিং শেষ হওয়ার পর আমার মনে হয়েছে তিনি একটি দেশের ভিআইপি এবং সে দেশের সেনাবাহিনীর ডেপুটি চিফ। আমি পদে তার চেয়ে কয়েক ধাপ নিচে ছিলাম এবং বিদেশি একটি রাষ্ট্রের প্রতিনিধি হয়ে আমি যে কথাগুলো বলেছি তাতে একজন সিনিয়র সামরিক অফিসারের আসলে গুলি করে আমাকে মেরে ফেলার মতো উসকানিমূলক।

শশাঙ্ক এস ব্যানার্জি বলেন, প্রথম দফা কথোপকথনের অবাক করার বিষয় ছিল জিয়াউর রহমান ভীষণ ঠান্ডা ছিলেন এবং পরদিন আমাকে দেওয়া মধ্যাহ্নভোজ যেখানে ফারুক রহমানের সুটকেস গ্রহণ করেছিলেন সেটি ক্যান্সেল করেননি। ফারুকের সুটকেস নিয়ে রেস্টুরেন্টের পাশে হাইকমিশন পর্যন্ত হেঁটে গিয়েছিলেন। আমার জন্য এটি গভীর তাৎপর্যের ছিল। আমার খোঁচাখুচির জবাবে তিনি মুখে স্থির নীরবতা এঁটে রেখেছিলেন। একটি মাত্র কথা নার্ভাস হয়ে বার দুই বলেছিলেন সেটি হচ্ছে, ‘আপনার ঈশ্বর প্রদত্ত উর্বর কল্পনাশক্তি আছে। একটি সুটকেস দিয়ে আপনি আমার সঙ্গে রসালো যুদ্ধখেলা খেললেন; তাই না?’ আমি তার কথায় সায় দিয়ে দুঃখ প্রকাশ করলাম এবং দুজনেই শীতল হাসি নিয়ে বিদায় নিলাম।

দুটি মিটিংয়ের পর জিয়াউর রহমান সম্পর্কে আমার ধারণা হয়েছিল, তিনি চঞ্চল চোখের চতুর একজন মানুষ, যা শেখ মুজিবের নিরাপত্তার প্রশ্নে আমার মতে চিন্তার কারণ। আমি জিয়ার সঙ্গে লন্ডনে সাক্ষাৎকারের বিষয়বস্তু নিয়ে জিয়া-ফারুক রহমানরা বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা নিচ্ছে- এমন মতামত দিয়ে দ্রুত দিল্লিতে রিপোর্ট পাঠাই। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী সেটি সতর্কবার্তাসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে পাঠিয়েছিলেন। বঙ্গবন্ধু এই বার্তা আমলেই নেননি। বললেন, ‘জিয়াউর রহমান ও ফারুক রহমানেরা আমার নিজের ছেলের মতো। ছেলে কখনো পিতাকে হত্যা করে না। ব্যানার্জি ভীতু লোক। তাই এটি পাঠিয়েছে। আমার বাঙালি কখনো আমাকে হত্যা করতে পারে না।’

শশাঙ্ক এস ব্যনার্জি বলেন, ১৯৭৩ সালে লন্ডনে জিয়ার সঙ্গে আমার আলোচনার বিষয়বস্তু ছিল কর্নেল ফারুক রহমান। আমি জানি না কেন যে আমার মনের খুব গভীরে এই লোকটা সম্পর্কে এক ধরনের নোংরা মনোভাব তৈরি হয়েছিল যে, জিয়াউর রহমান মুজিব হত্যার জন্য ফারুক রহমানকে ব্যবহার করে কোনো বড় অপারেশনের পরিকল্পনা করেছেন। আর সেই ভয় ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্ট ১৯৭৫ সালের কালরাতে সংঘটিত হলো। সেনাবাহিনীর একটি দল বঙ্গবন্ধুর বাসভবনে হামলা চালিয়ে পরিবার পরিজনসহ বঙ্গবন্ধুকে নিষ্ঠুর, দয়ামায়াহীনভাবে হত্যা করল। সেই সংবাদ যখন আমি শুনলাম তখন অঝোরে কেঁদেছি, একজন মহান দেশপ্রেমিক নেতা ও অতুলনীয় অমায়িক ব্যবহারের বিশাল ব্যক্তির নৃশংস হত্যাকান্ডের কারণে। আমৃত্যু আমার আক্ষেপ থাকবে, আমি তাকে জানানোর পরও তিনি বিশ্বাস তো করলেনই না, নিজের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করলেন না।

বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় তখন রাওয়ালপিন্ডির আইএসআই হেড কোয়ার্টারে উল্লাস চলছিল। ইন্দিরা গান্ধী মুজিবের জীবনের নিরাপত্তার জন্য ঘাতকের বুলেট থেকে রক্ষা করতে ৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তনের দিন লন্ডন থেকে দিল্লি তারপর ঢাকা যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার বদলে ব্রিটিশ রয়েল এয়ার ক্রাফটের ভিআইপি মিলিটারি জেটের ব্যবস্থা করেছিলেন। কিন্তু সেই বুলেট ৩ বছর ৮ মাস পর ভারতের ২৮তম স্বাধীনতা দিবসে আঘাত করে। ধানমন্ডির ৩২ নম্ব^র বাড়িতে ১৫ আগস্টের ভোর রাতে একদল সেনাসদস্য যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে বঙ্গবন্ধুর ওপর হিংস্র হামলা চালায়। তখন সেনাবাহিনীর উপ-প্রধান জেনারেল জিয়াউর রহমান সম্পূর্ণ ইউনিফর্ম পরিহিত অবস্থায় ঢাকা সেনানিবাসের কমান্ড সেন্টারে বসে আছেন। তিনি দ্রুত তার শক্তি খাটিয়ে ৭৫-এর নভেম্ব^রেই সামরিক একনায়ক হিসেবে বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করেন। বঙ্গবন্ধু হত্যাকান্ডের মধ্য দিয়ে ৭২ এর সংবিধান যেটি ছিল ধর্মনিরপেক্ষতার ওপর, রাষ্ট্রের অস্তিত্ব সেই সংবিধানকে হত্যা করে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল। ধর্মান্ধ ইসলামপন্থি রাজনৈতিক শক্তির আবির্ভাব ঘটানো হয়েছিল। এমনকি ভারতবিরোধী সন্ত্রাসী সংগঠনগুলোও নিরাপদ স্বর্গরাজ্য হিসেবে বাংলাদেশকে ব্যবহার করার সুযোগ পেল! বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর মুজিব-পরবর্তী স্তরের চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাতের অন্ধকারেই গুলি করে হত্যা করা হয়। বঙ্গবন্ধু হত্যাকান্ডের সময় তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে রক্ষা পান।

শশাঙ্ক এস ব্যানার্জি বঙ্গবন্ধু হত্যাকান্ডের কথা বলতে বলতে অশ্রুসিক্ত হয়ে পড়েন। বলেন, অবাক হয়ে ভাবী যে মহান নেতা তার মাতৃভূমি ও তার জনগণকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিলেন; সেই মাটির সন্তানদেরই তার হত্যাকান্ডে ব্যবহার করল একাত্তরের পরাজিত শক্তি। আর স্বাধীন বাংলাদেশকেই এতিম করেনি, বিশ্ব একজন মহান নেতাকেও হারাল!

Views: 481

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রিয়াদে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

রিয়াদে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

by admin
November 11, 2026
0
14

আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের রিয়াদ রুটে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (১১ নভেম্বর) বিকালে...

ডাচেস অফ এডিনবরার উপস্থিতিতে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর উদযাপন

ডাচেস অফ এডিনবরার উপস্থিতিতে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর উদযাপন

by admin
November 11, 2026
0
8

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে নিজেদের কার্যক্রমের ৭৫ বছর পূর্তি উদযাপন করেছে ব্রিটিশ কাউন্সিল।এ উপলক্ষে ঢাকায় সংস্থাটির কার্যালয়ে এক অনুষ্ঠানের...

চট্টগ্রামে ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার নিশ্চিতের আহ্বান নাগরিক সংলাপ অনুষ্টিত

চট্টগ্রামে ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার নিশ্চিতের আহ্বান নাগরিক সংলাপ অনুষ্টিত

by admin
November 11, 2026
0
7

সংবাদ বিজ্ঞপ্তি চট্টগ্রাম | ১১ নভেম্বর ২০২৬ জ্বালানি খাতে স্বচ্ছতা, জবাবদিহি, ন্যায্য মূল্য নির্ধারণ এবং জনগণের অধিকার নিশ্চিত করার আহ্বান...

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য উপহারের মোড়কে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: বক্তব্য প্রত্যাহার ও সরকারের অবস্থান জানতে চায় টিআইবি

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য উপহারের মোড়কে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: বক্তব্য প্রত্যাহার ও সরকারের অবস্থান জানতে চায় টিআইবি

by admin
November 11, 2026
0
8

সংবাদ বিজ্ঞপ্তি ঢাকা, ১১ নভেম্বর ২০২৬: উপহারের মোড়কে ঘুষ লেনদেনের মত অপরাধকে বৈধতা দিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...

সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ

সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ

by admin
November 11, 2026
0
7

প্রেস বিজ্ঞপ্তি পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন আট বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ করেছে। ইতোমধ্যে সংগঠনটি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও...

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান  সাংবাদিক কর্মশালায় বক্তারা

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান সাংবাদিক কর্মশালায় বক্তারা

by admin
November 11, 2026
0
6

সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশে উচ্চ রক্তচাপজনিত অসুস্থতা ও অকালমৃত্যুর ঝুঁকি আশঙ্কাজনক হারে বাড়ছে। ২০২৪ সালে দেশে হৃদরোগে মৃত্যুবরণ করেছে প্রায় ২...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • রামচন্দ্রপুর -২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মিজানুর রহমান November 11, 2026
  • পাবনার প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলাল আর নেই November 11, 2026
  • রিয়াদে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত November 11, 2026
  • ডাচেস অফ এডিনবরার উপস্থিতিতে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর উদযাপন November 11, 2026
  • রমজানে ১১ পণ্য আমদানিতে বিশেষ ছাড় November 11, 2026
  • রংপুরে কোচের ধাক্কায় এক শিক্ষকের মৃত্যু November 11, 2026
  • চট্টগ্রামে ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার নিশ্চিতের আহ্বান নাগরিক সংলাপ অনুষ্টিত November 11, 2026
  • স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য উপহারের মোড়কে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: বক্তব্য প্রত্যাহার ও সরকারের অবস্থান জানতে চায় টিআইবি November 11, 2026
  • দিনাজপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী স্যানিটেশন মার্কেটিং সিস্টেম (স্যানমার্কস) প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে স্যানমার্কস সম্মেলন অনুষ্ঠিত November 11, 2026
  • বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা November 11, 2026
  • সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ November 11, 2026
  • উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান সাংবাদিক কর্মশালায় বক্তারা November 11, 2026
  • দিনাজপুরে সিডিএ’র উদ্যোগে চেহেলগাজী ইউনিয়নে সমবায় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত November 11, 2026
  • পাবনার আতাইকুলায় শ্রমিক দলের সভাপতি মরহুম রিপন হোসের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। November 11, 2026
  • সরিষাবাড়ীতে থামছেই না মাদক, উদ্বিগ্ন এলাকাবাসীর মানববন্ধন November 11, 2026
  • জয়পুরহাটে পিকনিকের আড়ালে নাশকতার পরিকল্পনা, ১৯ জন আওয়ামী লীগের নেতা কর্মি আটক November 11, 2026
  • আতিকুর-বক্কর সিন্ডিকেট চক্রে জিম্মি মহাদেবপুর সাব-রেজিস্ট্রার অফিস November 11, 2026
  • আন্তর্জাতিক অঙ্গনে রাজশাহীর সাংবাদিক হাবিব জুয়েলের পেলেন বিএনএন এশিয়ার সদস্যপদ November 11, 2026
  • কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড November 11, 2026
  • শীতের আগমনের পূর্বেই লেপ তোষকের কারিগরদের গ্রামাঞ্চলে আনাগোনা November 11, 2026
  • শেখ হাসিনার প্রত্যর্পণ কোন প্রক্রিয়ায় হবে, জানালো ভারত November 11, 2026
  • চৌদ্দগ্রামে অসহায় পরিবারের মাঝে জামায়াতের চাল ও নগদ অর্থ বিতরণ November 11, 2026
  • সুরমা ইউপির ১,২,৩নং ওয়াডের্র সংরক্ষিত আসনে সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ ফাতেমা বেগমের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় November 11, 2026
  • মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত, চালকদের জন্য সুখবর November 11, 2026
  • শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন November 11, 2026
  • তহসিলদার আনন্দ ও ইসরায়েলের বিরুদ্ধে অপপ্রচার November 11, 2026
  • কারমাইকেল কলেজ ১১০ বছরে পদার্পণে নবীন-প্রবীণ শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা November 11, 2026
  • বড়পুকুরিয়া কয়লাখনির ভ‚গর্ভে চীনা শ্রমিকের মৃত্যু November 11, 2026
  • মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ২০ বছরের সায়মুনের November 11, 2026
  • জয়পুরহাটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ জেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। November 11, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      রামচন্দ্রপুর -২  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন  মিজানুর রহমান

      রামচন্দ্রপুর -২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মিজানুর রহমান

      November 11, 2026
      পাবনার প্রবীণ সাংবাদিক  শফিউল আলম দুলাল আর নেই

      পাবনার প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলাল আর নেই

      November 11, 2026
      রিয়াদে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

      রিয়াদে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

      November 11, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d