সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান):বান্দরবানের লামায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষক সমিতির সদ্য গঠিত কমিটি নিয়ম বর্হিভুতবাভে গঠনের অভিযোগ উঠেছে।১৮ আগষ্ট
বৃহস্পতিবার পৌরসভাস্থ মধুঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় নের্তৃবৃন্দের শুভাগমনে
প্রধান শিক্ষকদের এক মতবিনিময় সভায় এ কমিটি গঠিত হয়।গণতান্ত্রিক প্রক্রিয়া না মেনে
সকলের মতামতকে উপেক্ষা করে কুটকৌশলে কমিটি গঠন করার অভিযোগ তোলেছেন গত বারের
নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশ শিক্ষক সমাজ।
অভিযোগে জানাযায়,উপজেলায় কর্মরত প্রধান শিক্ষকদের সুবিদা অসুবিদা,বিভিন্ন দাপ্তরিক
কার্যাদি সুষ্ঠভাবে সম্পাদন ও বিভিন্ন সহায়তা প্রদানের লক্ষে লামায় সকল প্রধান শিক্ষকের
মতামতের ভিত্তিতে নির্বাচনী প্রক্রিয়াশেষে বিগত ২৯ জুলাই ২০১৮ তারিখ আদর্শ সরকারি
প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে গোপন ব্যালেটের মাধ্যমে মো. নুরুল আবচার
সভাপতি ও মো. নাজেম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।অনুষ্ঠিত নির্বাচনের দিন
উপস্থিত ছিলেন তৎকালিন উপজেলা শিক্ষা কর্মকর্তা,সহকারী শিক্ষা কর্মকর্তা ও ইউআরসির
ইন্সট্রাক্টর।সেথেকে নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করে আসছেন।কমিটির মেয়াদ পুর্ণ
হওয়ায় বিগত ১৩ ডিসেম্বর ২১ ইং তারিখ সভার সিন্ধান্ত মোতাবেক ২৭ ফেব্রুয়ারী ২২ ইং
হতে ৬০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার লক্ষে প্রধান শিক্ষক মোহাম্মদ ওয়াহিদুল্লাহকে
আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ঠ নির্বাচন কমিটি গঠিত করে।এই কমিটি ৬৯ জনের একটি
খসড়া ভোটার তালিকাও প্রকাশ করে।অভিযোগে আরও উল্লেখ করা হয়,এমন পরিস্থিতিতে গত ১৮
আগষ্ট মধুঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় নের্তৃবৃন্দের শুভাগমন উপলক্ষে অনুষ্ঠিত
মতবিনিময় সভায় প্রধান শিক্ষকদের মর্যাদার লড়াই ১০ গ্রেড,শিক্ষকদের সুবিদা অসুবিধা
নিয়ে বিরতিহীনভাবে বিকেল ৩টা পর্যন্ত আলোচনা চলে।এ সময় ধরে কোন বক্তা বা উপস্থিত
কেউ নির্বাচন সম্পর্কে কোন আলোচনা করেনি।প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সিনিয়র
সভাপতি রণজিত কুমার ভট্রাচার্যের বক্তব্যশেষে তার হাতে একটি স্লিপ ধরিয়ে দেওয়া
হয়।বিস্তারিত আলোচনা না করে প্রধান অতিথি দ্রুততার সাথে হাবিবুর রহমানকে
সভাপতি,সাবিনা ইয়াছমিনকে সিনিয়র সভাপতি মো. জাফর আলীকে সাধারণ সম্পাদক ও
থোয়াইনু মার্মাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন।গণতান্ত্রিক প্রক্রিয়া
ও সকলের মতামতকে উপেক্ষা করে এমন কমিটি করায় এতে সকলের মাঝে ক্ষোভ ও ঘৃণার জন্ম
নেয়।মতলববাজ দু একজন প্রধান শিক্ষকের ইশারায় কেন্দ্রীয় নের্তৃবৃন্দ এমন ঘৃণিত কাজ
করেছেন বলেও অনেকে অভিযোগ করেন।
নির্বাচন কমিটির আহবায়ক প্রধান শিক্ষক মোহাম্মদ ওয়াহিদুল্লাহ এ বিষয়ে জানান,আমরা
খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছি। কয়েক দিনের মধ্যে তপসিল ঘোষণা করব। এমন
পরিস্থিতিতে কেন্দ্রীয় নের্তৃবৃন্দের শুভাগমনকে কেন্দ্র করে মতবিনিময় সভায় আমাদেরকে ডেকে
মতামত না নিয়ে অর্তকিত এ কমিটি ঘোষণা দেন।
সদ্য ঘোষিত কমিটির সভাপতি হাবিবুর রহমান এ বিষয়ে বলেন,আমি কেন্দ্রীয় কমিটির সদস্য
হিসেবে আমাকে কেন্দ্রীয় নের্তৃবৃন্দ মতবিনিময় সভা আহবান করতে বললে সভা আহবান
করি।সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নের্তৃবৃন্দ।
এ কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় কমিটির গঠনতন্ত্র মোতাবেক সকলের মতামতের ভিত্তিতে
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যালেটের মাধ্যমে কমিটি গঠনের দাবী করেন সকলে।








