Wednesday, November 11, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

‘অগ্নিযুগের শহীদ বাঘা যতীন এবং তাঁর সহযোদ্ধাদের আত্মদান ’৭১-এর মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছে’

কুমারখালীর সাধারণ সম্পাদক সমাজকর্মী মমতাজ বেগম ও নির্মুল কমিটি কুমারখালীর যুগ্মসাধারণ সম্পাদক মনিরা হোসেন মেরী প্রমুখ উপস্থিত ছিলেন।

admin by admin
September 10, 2022
in জাতীয়, ঢাকা বিভাগ, বাংলাদেশ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি

 

বিপ্লবী বাঘা যতীনের ১০৭তম মুত্যুবার্ষিকীতে নির্মূল কমিটির নাগরিক সমাবেশ

 

 

আজ ১০ সেপ্টেম্বর (২০২২), স্বাধীনতা সংগ্রামী শহীদ বাঘা যতীনের ১০৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় তাঁর জন্মস্থান কুষ্টিয়ার কুমারখালীর কয়া গ্রামের কয়া মহাবিদ্যালয়ে ‘বাঘা যতীন থিয়েটার, কয়া’র সহযোগিতায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কুমারখালী শাখার আয়োজনে এক নাগরিক সমাবেশের অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে ভিডিও বার্তার মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং কুষ্টিয়া-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। সমাবেশে প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির।

নির্মূল কমিটি কুমারখালীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ টি এম আবুল মনছুর মজনুর সভাপতিত্বে ও নির্মূল কমিটি কুমারখালীর যুগ্মসাধারণ সম্পাদক মনিরা হোসেন মেরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য প্রদান করেন নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মানবাধিকার নেতা কাজী মুকুল, কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব বিতান কুমার মণ্ডল, কুমারখালী নাগরিক পরিষদের সভাপতি জনাব আকরাম হোসেন, নির্মূল কমিটি কুমারখালীর সাধারণ সম্পাদক সমাজকর্মী মমতাজ বেগম, কয়া মহাবিদ্যালয়ের সভাপতি এডভোকেট নিজামুল হক চুন্নু, কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব মো: আলি হোসেন ও কয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জনাব হারুন-অর-রশীদ।

প্রধান বক্তার বক্তব্যে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির বলেন, ‘ভারতবর্ষের বৃটিশ শাসনবিরোধী রাজনৈতিক আন্দোলনের প্রায় অন্ধকার মঞ্চের পাদপ্রদীপের নীচে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের আবির্ভাব ছিল নাটকীয় এবং সময় ছিল প্রতিকূল। বৃটিশবিরোধী আন্দোলনে গত শতাব্দীর প্রথম দশক থেকে দুটি ধারা স্পষ্ট হয়ে ওঠে। একটি নরমপন্থী, কখনও বা আপোষপন্থী; অন্যটি চরমপন্থী ও বিপ্লবী এবং এই উভয়ধারাই মূর্ত ছিল ভারতের জাতীয় কংগ্রেসের রাজনীতিতে। বিপ্লবীরা ‘অনুশীলন,’ ‘যুগান্তর’ প্রভৃতি দলের সঙ্গে সংযুক্ত থাকলেও এসব দলের বহু নেতা-কর্মী একই সঙ্গে কংগ্রেসেরও নেতা-কর্মী ছিলেন। চরমপন্থী বিপ্লবীরা বিশ্বাস করতেন- সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ভারতবর্ষকে ইংরেজ শাসন থেকে মুক্ত করতে হবে। প্রথম পর্যায়ে তাঁরা অবলম্বন করেছিলেন ডাকাতি করে অস্ত্র ও অর্থ সংগ্রহের পথ, দ্বিতীয় পর্যায়ে নিজেরা বোমা বানিয়ে বৃটিশ প্রশাসনের কুখ্যাত ব্যক্তিদের উপর হামলা চালিয়েছেন, যার হাত থেকে স্বয়ং ভাইসরয়ও রেহাই পাননি। ভারতের রাজনৈতিক ইতিহাসের এই অগ্নিগর্ভ পর্বের সিংহভাগ দখল করে রেখেছেন বাংলার বিপ্লবীরা। ক্ষুদিরাম, প্রফুল্ল চাকী থেকে আরম্ভ করে বাঘা যতীন, সূর্য সেন, প্রীতিলতা পর্যন্ত শত শত বিপ্লবীর আত্মদান শুধু ভারতবর্ষের স্বাধীনতাকেই অনিবার্য করে তোলেনি, একই সঙ্গে বৃটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামরত অপরাপর উপনিবেশের জনগণের মুক্তি সংগ্রামকেও অনুপ্রাণিত করেছে।’

শাহরিয়ার কবির বলেন, ‘ক্ষুদিরাম, প্রফুল্ল চাকী, বাঘা যতীন, সূর্যসেন আর প্রীতিলতারা স্বাধীনতার বেদীমূলে নিজেদের জীবন দিয়ে ভারতবর্ষে যে সংগ্রামের সূচনা করেছিলেন তার চূড়ান্ত রূপ আমরা দেখেছি বাংলাদেশে ১৯৭১-এর মুক্তিযুদ্ধে। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে নয় মাসব্যাপী যে মুক্তিযুদ্ধ হয়েছে অংশগ্রহণকারী শতকরা নব্বই ভাগ ছিলেন বয়সে তরুণ, স্বাধীনতার জন্য জীবন উৎসর্গের প্রতিযোগিতায় নেমেছিলেন তাঁরা। মুক্তিযুদ্ধে বিজয়ের পর স্বাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, সূর্যসেনরা স্বাধীনতার যে সংগ্রাম আরম্ভ করেছিলেন, আমরা তা সম্পন্ন করেছি।’

তিনি বলেন, ‘ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য নিয়মতান্ত্রিক অহিংস আন্দোলন যেমন হয়েছে, তেমনি সহিংস সংঘাত ও খন্ড খন্ড যুদ্ধও হয়েছে। বাঘা যতীনের যুদ্ধ ও আত্মদান অনুপ্রাণিত করেছে লাহোরের ভগৎ সিং থেকে আরম্ভ করে চট্টগ্রামের সূর্যসেনদের। অগ্নিযুগের বিপ্লবীদের সম্মিলিত আত্মত্যাগ অনুপ্রাণিত করেছে ’৭১-এর মুক্তিযোদ্ধাদের। ’৭১-এর বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যে গেরিলা যুদ্ধে অপরিসীম সাহস, দক্ষতা ও আত্মদানের দৃষ্টান্ত স্থাপন করেছেন ভারতবর্ষে তার সূচনা করেছেন ক্ষুদিরাম, বাঘা যতীন ও সূর্যসেনরা।’

‘বাঘা যতীনরা আমাদের শিখিয়েছেন মানুষের সমান অধিকার ও মর্যাদার জন্য কীভাবে লড়তে হয়, দেশের স্বাধীনতার জন্য কীভাবে জীবন বিলিয়ে দিতে হয়। স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে নিরন্তর সংগ্রামের মন্ত্র আমরা শিখেছি ক্ষুদিরাম, বাঘা যতীন, সূর্যসেন, প্রীতিলতাদের কাছ থেকে।

‘আমাদের মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে অগ্নিযুগের বিপ্লবীরা সব সময় প্রেরণার অফুরন্ত উৎস হয়ে বিরাজ করবেন।’

প্রধান অতিথির ভিডিও বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘ব্রিটিশবিরোধী আন্দোলনের একজন বিপ্লবী বাঘা যতীন। তিনি স্বাধীনতা চেয়েছিলেন, ঔপনিবেশ দাসত্বের শৃঙ্খল ভাঙতে চেয়েছিলেন, মানুষকে পরাধীনতা থেকে মুক্ত করতে চেয়েছিলেন। গোপন সশস্ত্র বিপ্লবে তিনি যেভাবে ব্যক্তি পর্যায়ে এগিয়ে এসেছিলেন যেটি অন্য অনেকের মধ্যে দেখা যায়নি সেটা আমাদের দেশের মুক্তিযুদ্ধের সংগঠকদের অনুপ্রাণিত করেছিল। আজকে দুই বাংলার মধ্যে যে অকাট্য ইতিহাস তা নতুন প্রজন্মের মধ্যে তুলে ধরতে হবে কারণ এই ইতিহাসই প্রজন্মকে সাম্প্রদায়িকতা, ধর্ম নিয়ে বাড়াবাড়ি থেকে রক্ষা করবে। কুষ্টিয়ায় জন্ম নিয়ে কলকাতায় গিয়ে যে সশ্রস্ত্র কর্মকাণ্ড করেছেন পরবর্তীতে আমরা জানতে পারি বিশ্বাসঘাতকদের কারণে তাঁর অকালপ্রয়াণ ঘটে।

‘আজকে যে স্বাধীনতা পেয়েছি, তাঁদের আত্মত্যাগের কারণেই পেয়েছি। তাঁদের আত্মত্যাগ ও আদর্শের কথা তরুণ প্রজন্মের কাছে তুলে ধরবো। আমরা যে অসাম্য, বৈষম্য ও সাম্প্রদায়িকতা দেখছি যেগুলোর বিরুদ্ধে রাষ্ট্রনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। পাশের বাংলার অনেক প্রগতিশীল নেতারা সমাজে সাম্য আনার জন্য কাজ করে যাচ্ছেন। বাঘা যতীনের মৃত্যুবার্ষিকীতে তাঁকে বারংবার স্মরণ করবো। তাঁকে তরুণ প্রজন্মের কাছে নিয়ে যাব- এই প্রত্যয় ব্যক্ত করি।’

নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মানবাধিকার নেতা কাজী মুকুল বলেন, ‘ভারতবর্ষে ইংরেজ ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে যাঁরা সশস্ত্র সংগ্রাম করেছেন, এই সংগ্রামে যাঁদের আত্মদান ইংরেজ শাসকদের বুকে কাঁপন ধরিয়েছে, দুশ’ বছরের ঔপনিবেশিক শাসনের ভিত্তিমূলে আঘাত করে স্বাধীনতা অনিবার্য করে তুলেছে তাঁদের অন্যতম বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি ‘বাঘা যতীন’ নামে বেশি পরিচিত। দেশমাতৃকার প্রতি গভীর ভালবাসা ও দায়বদ্ধতা, অপরিসীম সাহস ও শৌর্যবীর্য তাঁকে অগ্নিযুগের বিপ্লবীদের প্রথম পংক্তিতে স্থান দিয়েছে।’

তিনি বলেন, ‘আমরা এমন এক সময় অতিবাহিত করছি যখন বাংলাদেশ সহ গোটা উপমহাদেশে মানবতার চিরশত্রু মৌলবাদী-সাম্প্রদায়িক অপশক্তি তাদের ভয়াল ফণা বিস্তার করে বার বার ছোবল দিচ্ছে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানবিক মূল্যবোধের উপর। স্বাধীনতার বেদীমূলে বাঘা যতীনরা নিজেদের জীবন দান করে দেশপ্রেম ও মানবপ্রেমের যে মশাল জ্বেলেছেন মানবতার চিরশত্রু মৌলবাদী-সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করার লক্ষ্যে আমাদের সে মশাল বহন করে নিয়ে যেতে হবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।’

মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘বাঘা যতীন শুধু একটি নাম নয়, একটি প্রতিষ্ঠান। তিনি জীবন দিয়ে দেশপ্রেমিক হিসেবে প্রমাণ দিয়েছিলেন। বঙ্গবন্ধু চেয়েছিলেন আলোচনার মাধ্যমে দেশ স্বাধীন করতে না পেরে বাঘা যতীন, মাস্টারদা সূর্যসেন ও নেতাজী সুভাষ চন্দ্র বসুর পথ বেছে নিয়েছিলেন। সে অনুযায়ী সাফল্যও পেয়েছিলেন। এই বিপ্লবীদের কাছ থেকে কিভাবে অনুপ্রেরণা পেয়েছিলেন তা বঙ্গবন্ধু তাঁর আত্মজীবনীতে লিখেছিলেন। বঙ্গবন্ধু ধর্মীয় মৌলবাদী পাকিস্তান রাষ্ট্র থেকে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এখনও সেই সাম্প্রদায়িক শক্তির ছায়া বাংলাদেশে রয়ে গেছে। তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে। এই মৌলবাদী অপশক্তিকে ধ্বংস করতে আমাদের সচেষ্ট হতে হবে।’

জাতির পিতা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে কুষ্টিয়া-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেন, ‘উনিশ শতকের শুরুতে বিপ্লবীরা যে ব্রিটিশবিরোধী আন্দোলনের সূচনা করেছিলেন তার প্রেরণা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ নামের একটি নতুন দেশের সূচনা করেছিলেন। এই উপমহাদেশ বিপ্লবীদের চারণক্ষেত্র। মাস্টারদা সূর্যসেন থেকে শুরু করে বাঘা যতীনের পর বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি একটি দেশের সূচনা করে তাকে উন্নয়নের ভিত্তির উপর প্রতিষ্ঠা করছিলেন ঠিক তখন স্বাধীনতাবিরোধীরা ও দেশবিরোধীরা তাকে পরিবারসহ হত্যা করে উন্নয়নের পথ রুদ্ধ করে দেয়। পচাত্তরে বঙ্গবন্ধুর হত্যাকারী সেই অপশক্তি এখনও ষড়যন্ত্রে লিপ্ত আছে। তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পথও রুদ্ধ করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশ সারাবিশ্বের কাছে রোল মডেল হয়ে দাঁড়িয়েছে তখন পচাত্তরের সেই অপশক্তি উঠেপড়ে লেগেছে। শেখ হাসিনাকে হত্যা করতে চায়। ১৯ বার চেষ্টাও করেছে। আমরা তা আর হতে দেব না। এই অপশক্তির ষড়যন্ত্র আমরা যেকোনো মূল্যে রুখে দেব।’

বাঘা যতীনের মৃত্যুবার্ষিকীর আয়োজন করার জন্য নির্মূল কমিটিকে ধন্যবাদ জানিয়ে কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব বিতান কুমার মণ্ডল বলেন, ‘কয়া মহাবিদ্যালয়কে বাঘা যতীনের নামে করা যায় কিনা এ বিষয়ে প্রস্তাব করছি। এছাড়া এই বিপ্লবীর নামে একটি সড়ক নির্মাণ করার আহবান জানাই। এছাড়াও বাঘা যতীনের যে মূর্তি আমাদের এখানে রয়েছে তা ভেঙে গেছে। সেটি পুননির্মাণ করার প্রস্তাব জানাই্ উপস্থিত সবার কাছে।’

সমাপনী বক্তব্যে সমাবেশের সভাপতি নির্মূল কমিটি কুমারখালীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ টি এম আবুল মনছুর মজনু বলেন, ‘বাঘা যতীনের ৯৯ তম মৃত্যুবার্ষিকী পালনের আগে শাহরিয়ার ভাইয়ের অনুরোধে আমি কয়ায় বাঘা যতীনের বাড়ি খুঁজে বের করি। অনুষ্ঠানটি আমরা বড় করে করেছিলাম। ভারত থেকে বেশ কয়েকজন অতিথি এসেছিলেন। বাঘা যতীনের নামে কয়া মহাবিদ্যালয়ের নামকরণ করার ব্যাপারে আমাদের নির্বাহী কর্মকর্তাও আন্তরিক। আশা করি, শিগগিরই এর বাস্তবায়ন হবে।’

সমাবেশের আগে ‘বাঘা যতীন থিয়েটার, কয়া’ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কুমারখালী শাখা যৌথভাবে বাঘা যতীনের মূর্তিতে পুস্পস্তবক অর্পণ করে। এসময় মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব বিতান কুমার মণ্ডল, নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মানবাধিকার নেতা কাজী মুকুল, নির্মূল কমিটি কুমারখালীর সাধারণ সম্পাদক সমাজকর্মী মমতাজ বেগম ও নির্মুল কমিটি কুমারখালীর যুগ্মসাধারণ সম্পাদক মনিরা হোসেন মেরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Views: 228

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রামচন্দ্রপুর -২  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন  মিজানুর রহমান

রামচন্দ্রপুর -২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মিজানুর রহমান

by admin
November 11, 2026
0
5

মোঃ আবদুল্লাহ (বুড়িচং) কুমিল্লা : কুমিল্লার বুড়িচং উপজেলার ৮নং ভারেল্লা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর -২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি...

রিয়াদে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

রিয়াদে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

by admin
November 11, 2026
0
14

আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের রিয়াদ রুটে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (১১ নভেম্বর) বিকালে...

ডাচেস অফ এডিনবরার উপস্থিতিতে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর উদযাপন

ডাচেস অফ এডিনবরার উপস্থিতিতে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর উদযাপন

by admin
November 11, 2026
0
8

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে নিজেদের কার্যক্রমের ৭৫ বছর পূর্তি উদযাপন করেছে ব্রিটিশ কাউন্সিল।এ উপলক্ষে ঢাকায় সংস্থাটির কার্যালয়ে এক অনুষ্ঠানের...

রমজানে ১১ পণ্য আমদানিতে বিশেষ ছাড়

রমজানে ১১ পণ্য আমদানিতে বিশেষ ছাড়

by admin
November 11, 2026
0
14

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে মূল্যবৃদ্ধির চাপ কমাতে আমদানি প্রক্রিয়ায় বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক।...

চট্টগ্রামে ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার নিশ্চিতের আহ্বান নাগরিক সংলাপ অনুষ্টিত

চট্টগ্রামে ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার নিশ্চিতের আহ্বান নাগরিক সংলাপ অনুষ্টিত

by admin
November 11, 2026
0
7

সংবাদ বিজ্ঞপ্তি চট্টগ্রাম | ১১ নভেম্বর ২০২৬ জ্বালানি খাতে স্বচ্ছতা, জবাবদিহি, ন্যায্য মূল্য নির্ধারণ এবং জনগণের অধিকার নিশ্চিত করার আহ্বান...

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য উপহারের মোড়কে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: বক্তব্য প্রত্যাহার ও সরকারের অবস্থান জানতে চায় টিআইবি

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য উপহারের মোড়কে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: বক্তব্য প্রত্যাহার ও সরকারের অবস্থান জানতে চায় টিআইবি

by admin
November 11, 2026
0
8

সংবাদ বিজ্ঞপ্তি ঢাকা, ১১ নভেম্বর ২০২৬: উপহারের মোড়কে ঘুষ লেনদেনের মত অপরাধকে বৈধতা দিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • রামচন্দ্রপুর -২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মিজানুর রহমান November 11, 2026
  • পাবনার প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলাল আর নেই November 11, 2026
  • রিয়াদে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত November 11, 2026
  • ডাচেস অফ এডিনবরার উপস্থিতিতে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর উদযাপন November 11, 2026
  • রমজানে ১১ পণ্য আমদানিতে বিশেষ ছাড় November 11, 2026
  • রংপুরে কোচের ধাক্কায় এক শিক্ষকের মৃত্যু November 11, 2026
  • চট্টগ্রামে ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার নিশ্চিতের আহ্বান নাগরিক সংলাপ অনুষ্টিত November 11, 2026
  • স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য উপহারের মোড়কে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: বক্তব্য প্রত্যাহার ও সরকারের অবস্থান জানতে চায় টিআইবি November 11, 2026
  • দিনাজপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী স্যানিটেশন মার্কেটিং সিস্টেম (স্যানমার্কস) প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে স্যানমার্কস সম্মেলন অনুষ্ঠিত November 11, 2026
  • বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা November 11, 2026
  • সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ November 11, 2026
  • উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান সাংবাদিক কর্মশালায় বক্তারা November 11, 2026
  • দিনাজপুরে সিডিএ’র উদ্যোগে চেহেলগাজী ইউনিয়নে সমবায় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত November 11, 2026
  • পাবনার আতাইকুলায় শ্রমিক দলের সভাপতি মরহুম রিপন হোসের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। November 11, 2026
  • সরিষাবাড়ীতে থামছেই না মাদক, উদ্বিগ্ন এলাকাবাসীর মানববন্ধন November 11, 2026
  • জয়পুরহাটে পিকনিকের আড়ালে নাশকতার পরিকল্পনা, ১৯ জন আওয়ামী লীগের নেতা কর্মি আটক November 11, 2026
  • আতিকুর-বক্কর সিন্ডিকেট চক্রে জিম্মি মহাদেবপুর সাব-রেজিস্ট্রার অফিস November 11, 2026
  • আন্তর্জাতিক অঙ্গনে রাজশাহীর সাংবাদিক হাবিব জুয়েলের পেলেন বিএনএন এশিয়ার সদস্যপদ November 11, 2026
  • কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড November 11, 2026
  • শীতের আগমনের পূর্বেই লেপ তোষকের কারিগরদের গ্রামাঞ্চলে আনাগোনা November 11, 2026
  • শেখ হাসিনার প্রত্যর্পণ কোন প্রক্রিয়ায় হবে, জানালো ভারত November 11, 2026
  • চৌদ্দগ্রামে অসহায় পরিবারের মাঝে জামায়াতের চাল ও নগদ অর্থ বিতরণ November 11, 2026
  • সুরমা ইউপির ১,২,৩নং ওয়াডের্র সংরক্ষিত আসনে সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ ফাতেমা বেগমের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় November 11, 2026
  • মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত, চালকদের জন্য সুখবর November 11, 2026
  • শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন November 11, 2026
  • তহসিলদার আনন্দ ও ইসরায়েলের বিরুদ্ধে অপপ্রচার November 11, 2026
  • কারমাইকেল কলেজ ১১০ বছরে পদার্পণে নবীন-প্রবীণ শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা November 11, 2026
  • বড়পুকুরিয়া কয়লাখনির ভ‚গর্ভে চীনা শ্রমিকের মৃত্যু November 11, 2026
  • মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ২০ বছরের সায়মুনের November 11, 2026
  • জয়পুরহাটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ জেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। November 11, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      রামচন্দ্রপুর -২  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন  মিজানুর রহমান

      রামচন্দ্রপুর -২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মিজানুর রহমান

      November 11, 2026
      পাবনার প্রবীণ সাংবাদিক  শফিউল আলম দুলাল আর নেই

      পাবনার প্রবীণ সাংবাদিক শফিউল আলম দুলাল আর নেই

      November 11, 2026
      রিয়াদে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

      রিয়াদে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

      November 11, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d