Monday, November 23, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

‘পাকিস্তানি চেতনার ধারকদের বাংলাদেশে থাকার কোন অধিকার নেই’

মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীতে ফোরাম ফর সেকুলার বাংলাদেশ অস্ট্রেলিয়া চ্যাপ্টারের অনুষ্ঠান

admin by admin
December 11, 2021
in জাতীয়
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়া, ১১ ডিসেম্বর, ২০২১

১১ ডিসেম্বর ২০২১ বাংলাদেশের মহান বিজয় দিবসের সূবর্ণ জয়ন্তী উপলক্ষে ইন্টারন্যাশনাল ফোরাম ফর সেকুলার বাংলাদেশ অস্ট্রেলিয়া চ্যাপ্টার কর্তৃক অস্ট্রেলিয়ার বিডি হাব, ২ এরিকা লেন-এ আয়োজিত ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী’ শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

ফোরাম ফর সেকুলার বাংলাদেশ অস্ট্রেলিয়া চ্যাপ্টারের সভাপতি ডাঃ একরাম চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজ্জামেল হক এবং প্রধান বক্তা হিসাবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয় অতিথি হিসাবে বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহসভাপতি শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় আইটি সেলের সভাপতি মুক্তিযুদ্ধে শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর পুত্র আসিফ মুনীর তন্ময়।

ফোরাম ফর সেকুলার বাংলাদেশ অস্ট্রেলিয়া চ্যাপ্টারের আলোচনা সভায় অংশগ্রহণ করেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুণ উর রশীদ, নির্মূল কমিটি অস্ট্রেলিয়া শাখার সহসভাপতি সাজ্জাদ সিদ্দিকী, নির্মূল কমিটি অস্ট্রেলিয়া শাখার সহসভাপতি হাসান শিমুল ফারুক রবীন, নির্মূল কমিটি অস্ট্রেলিয়া শাখার সাংস্কৃতিক সম্পাদক কাজী আশফাক রহমান ও নির্মূল কমিটি অস্ট্রেলিয়া শাখার সাধারণ সম্পাদক জুয়েল তালুকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজ্জামেল হক বলেন, বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বাঙালি জাতির মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ মহান মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লক্ষ বীর মুক্তিযোদ্ধা, ২ লক্ষ বীরঙ্গনাসহ মহান মুক্তির সংগ্রামে অংশগ্রহণকারী বাংলার জনসাধারণকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ঘাতকরা ১৫ই আগস্ট একজন ব্যক্তিকে শুধু হত্যা করতে চায়নি, তারা বাংলাদেশ নামের রাষ্ট্রটিকে হত্যা করতে চেয়েছে। বাস্তবে তারা কিছুটা সফলও হয়েছিল; কারণ পরের ২১ বছর জিয়া-এরশাদ-খালেদা বাংলাদেশকে ১৯৭১ সালের ২৬ মার্চের পূর্ববর্তী অবস্থায় নিয়ে যেতে চেয়েছিলেন। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হয়েছিল। জিয়া থেকে খালেদা জিয়া সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বিতাড়ন করেছিলেন। বাহাত্তরের সংবিধানে যে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল, সেই রাজনীতিকে আবার ফিরে আসার সুযোগ করে দেওয়া হয়েছিল। এই কাজটি অত্যন্ত সুচতুরভাবে করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া। তিনিই সেই ব্যক্তি, যিনি পঁচাত্তরের ঘাতকদের সাংবিধানিকভাবে হত্যার দায়মুক্তি দিয়ে বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে পদায়ন করেছিলেন।

তিনি আরো বলেন, ‘এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানে সংযোজন করে তা আরো এক ধাপ ওপরে নিয়ে গিয়েছিলেন। খুনি কর্নেল ফারুককে দেশে ফিরিয়ে এনে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে সুযোগ করে দিয়েছিলেন। খালেদা জিয়া একাত্তরের ঘাতকদের মন্ত্রিসভায় ঠাঁই দিয়ে বাংলাদেশকে পাকিস্তানীকরণের ষোলোকলা পূর্ণ করেছিলেন। তাঁর ছত্রচ্ছায়ায় পঁচাত্তরের ঘাতক কর্নেল রশিদ ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচনী তামাশার বদৌলতে সংসদে বিরোধীদলীয় নেতা হয়েছিলেন।বাংলাদেশকে জিয়া-এরশাদ-খালেদার পাকিস্তানীকরণ কর্মসূচিতে ছন্দঃপতন ঘটে ১৯৯৬ সালের নির্বাচনের পর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার গঠনের মাধ্যমে। বর্তমানে শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশকে বিশ্বদরবারে এক ভিন্ন পরিচয়ে পরিচিত করেছেন। নিজে পরিচিত হয়েছেন একজন বিশ্বসেরা রাষ্ট্রনায়ক হিসেবে। কিন্তু তাঁর সামনে শুধু একটা মসৃণ পথ, তা ভাবলে ভুল হবে। একজন তারেক রহমান পলাতক, আর কয়জন কারাগারে, মোশতাকের মৃত্যু হয়েছে অনেক আগে, তা ভেবে সব কিছু নিরাপদ ভাবলে মারাত্মক ভুল হবে।

মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে অনলাইন ও অফলাইনে বৃহৎ পরিসরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য নির্মূল কমিটির অস্ট্রেলিয়া শাখাকে উষ্ণ অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের প্রধান বক্তা লেখক সাংবাদিক শাহরিয়ার কবির বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বিশেষভাবে ’৭১-এর মুক্তিযুদ্ধের অতুলনীয় বিজয়ের ৫০ বছর উদযাপন উপলক্ষে নির্মূল কমিটি করোনা মহামারীর সীমাবদ্ধতার ভেতরও বহুমাত্রিক কর্মসূচি গ্রহণ করেছে, যার অন্যতম অনলাইন আলোচনা। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমাদের পরম সুহৃদ বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এমপি এবং আমরা অস্ট্রেলিয়া না গিয়েও এই সিডনীর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি, তথ্যপ্রযুক্তির সহজলভ্যতার কারণে। স্বাধীনতার ৫০ বছরে বিশেষভাবে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত এক দশকে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। ৫০ বছরে আমাদের অনেক অর্জন আছে, যা বহু দেশের জন্য অনুকরণযোগ্য দৃষ্টান্ত হতে পারে। তবে আমাদের সবচেয়ে বড় অর্জন হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ’৭১-এ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি। এই স্বাধীনতার জন্য আমরা যে মূল্য দিয়েছি বিশ্বের অন্য জাতিকে তা দিতে হয়নি। এ জন্য স্বাধীনতা আমাদের কাছে এত মূল্যবান।

‘স্বাধীনতার পর বঙ্গবন্ধু সাংবিধানিকভাবে স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলাম গংদের ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করেছিলেন ধর্মের পবিত্রতা রক্ষার পাশাপাশি ধর্মের নামে হত্যা, সন্ত্রাস, নির্যাতন, বৈষম্য বন্ধ করার জন্য। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ১৯৭৫-এ বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের পর পাকিস্তানপন্থী ঘাতকরা ক্ষমতায় এসে আবার পাকিস্তানের মতো ধর্মের নামে রাজনীতির পুনর্জন্ম দিয়েছে, যা আজও আমরা বন্ধ করতে পারিনি। ৩০ লক্ষ শহীদের রক্তে লেখা যে সংবিধান বঙ্গবন্ধু আমাদের উপহার দিয়েছিলেন তার মর্যাদা আমরা রক্ষা করতে পারিনি। মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তীতে শপথ নিতে হবেÑ বঙ্গবন্ধুর আদর্শের সংবিধানে পুনপ্রবর্তন এবং ৩০ লক্ষ শহীদের স্বপ্ন ধর্মনিরপেক্ষ, মানবিক রাষ্ট্র ও সমাজ গঠনের জন্য আমরা আমাদের আন্দোলন ও সংগ্রাম অব্যাহত রাখবো।’

নির্মূল কমিটির কেন্দ্রীয় সহসভাপতি শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তী সরকারগুলো ঘাতক চিহ্নিত যুদ্ধাপরাধীদের পুনর্বাসিত এবং পুরস্কৃত করেছে। গোলাম আযমকে নাগরিকত্ব দিয়েছে, জামাতের সঙ্গে জোট বেঁধে রাজনীতি করেছে, নিজামী ও মুজাহিদদের মন্ত্রী বানিয়েছে। এখানেই তারা থেমে ছিল না। যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্ত করতে তারা দেশে এবং বিদেশে মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে, এমনকি বিচার বন্ধ করার জন্য আন্তর্জাতিক চাপ তৈরির লক্ষ্যে লবিস্ট পর্যন্ত নিয়োগ করেছে। এমনি এক ক্রান্তিকালে ১৯৯২ সালে যুদ্ধাপরাধী নরঘাতকদের বিচারের দাবিতে ও মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনার লক্ষ্যে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আজ অব্দি তাঁদের সংগ্রাম অব্যাহত রেখেছে।’

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় আইটি সেলের সভাপতি মুক্তিযুদ্ধে শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর পুত্র আসিফ মুনীর তন্ময় বলেন, ‘রমনার বটমূলে উদীচীর বর্ষবরণ অনুষ্ঠান থেকে শুরু করে এ যাবতকাল পযন্ত বাংলাদেশে সংগঠিত সকল জঙ্গি হামলাগুলো শুধুমাত্র অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ চেতনায় বিশ্বাসী রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর উপর করা হয়েছে যেখানে অসংখ্য মানুষের মৃত্যু ঘটেছে এবং হাজার হাজার মানুষ আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে। বঙ্গবন্ধুর স্বপ্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ যতদিন না হবেÑ ততদিন এই ধরণের হামলা চোটে থাকবে বলে সবাইকে সতর্ক করেন।’

অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুণ উর রশীদ তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি ও পৃথিবীর বৃহত্তম ধর্ম ব্যবসায়ী সন্ত্রাসী সংগঠন জামাত শিবির ও তাদের দোসর বিএনপি তাদের শাসন আমলে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ, প্রশিক্ষণ গ্রহণ এবং জঙ্গি নেটওয়ার্ক স্থাপনের সুযোগ করে দিয়ে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করে তোলার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কাজ করে যাচ্ছে। সুবর্ণজয়ন্তী উদযাপন করা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্ক হয়ে থাকবে।’

 

Views: 413

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

ধাপেরহাটে নির্মাণাধীন ভবন থেকে ৬ ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

ধাপেরহাটে নির্মাণাধীন ভবন থেকে ৬ ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

by admin
November 22, 2026
0
9

বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে একটি নির্মাণাধীন ভবন থেকে তিনটি ককটেল ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করেছে...

হাসিনার প্রবেশের পথ খুঁজতে সীমান্তে চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

হাসিনার প্রবেশের পথ খুঁজতে সীমান্তে চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

by admin
November 22, 2026
0
268

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে ভারতে তৎপরতা শুরু করেছেন দেশটিতে আশ্রয় নেওয়া নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। তার দেশে ফেরার...

প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

by admin
November 22, 2026
0
26

লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম। ওই বক্তব্যে তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি...

৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

by admin
November 22, 2026
0
7

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও...

ইতিহাসে বড় সংকটে পোশাক খাত, এক বছরেই ক্রয়াদেশ কমেছে ১৮৭ কোটি ডলার

ইতিহাসে বড় সংকটে পোশাক খাত, এক বছরেই ক্রয়াদেশ কমেছে ১৮৭ কোটি ডলার

by admin
November 22, 2026
0
5

দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকশিল্প এখন দেশ-বিদেশে একযোগে বহুমুখী সংকটের মুখোমুখি। একদিকে অভ্যন্তরীণ শ্রমিক অসন্তোষে উৎপাদন ও পণ্য...

চলমান অস্থিরতায় ১৮ দিনে ৩১৭ পোশাক কারখানার ক্ষতি ৪২ কোটি ডলার

চলমান অস্থিরতায় ১৮ দিনে ৩১৭ পোশাক কারখানার ক্ষতি ৪২ কোটি ডলার

by admin
November 22, 2026
0
7

দেশজুড়ে চলমান অস্থিরতায় মাত্র ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানার প্রায় ৪২ কোটি ৮০ লাখ ডলারের ক্ষতি হয়েছে। গত ১ নভেম্বর...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণ ধসে প্রাণ গেল শ্রমিকের November 22, 2026
  • ধাপেরহাটে নির্মাণাধীন ভবন থেকে ৬ ককটেল-পেট্রোল বোমা উদ্ধার November 22, 2026
  • জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে November 22, 2026
  • এইটাই আমার অহংকার – — November 22, 2026
  • দুর্নীতিমুক্ত প্রশাসন ও সর্বজনীন মন্ত্রিসভা গঠনের দাবি বাংলাদেশ ঐক্য পার্টির November 22, 2026
  • হাসিনার প্রবেশের পথ খুঁজতে সীমান্তে চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক November 22, 2026
  • প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় November 22, 2026
  • ২৪ ঘণ্টায় ২০টি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে ইরান November 22, 2026
  • ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন November 22, 2026
  • ইতিহাসে বড় সংকটে পোশাক খাত, এক বছরেই ক্রয়াদেশ কমেছে ১৮৭ কোটি ডলার November 22, 2026
  • ইসলামী ব্যাংকের বোর্ড গঠনে ২৪ ঘণ্টার আলটিমেটাম November 22, 2026
  • আমি আমাকে ফেরত চাই- — November 22, 2026
  • চলমান অস্থিরতায় ১৮ দিনে ৩১৭ পোশাক কারখানার ক্ষতি ৪২ কোটি ডলার November 22, 2026
  • বিয়ের জন্য চাকরিজীবী পাত্রী খুঁজছেন ৪০ লাখ টাকা আয় করা যুবক! November 22, 2026
  • ‘মা, আমি দুটি শিশুকে বাঁচিয়েছি’, আগুন থেকে ফিরেই মাকে বার্তা কিশোরীর November 22, 2026
  • বাংলাদেশ কি তবে সত্যিই চীনের সহযোগিতায় ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করেছে? November 22, 2026
  • আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইনি প্রক্রিয়াধীন: আইনমন্ত্রী November 22, 2026
  • সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের November 22, 2026
  • মুকসুদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ, খোলা হলো দলীয় কার্যালয় November 22, 2026
  • পুরোনো স্বর্ণের গহনা বিক্রি ও বদলে নতুন নিয়ম November 22, 2026
  • ১০ মাসে স্বর্ণের দাম কমেছে ১ লাখ ৫ হাজার ৩৩৭ টাকা November 22, 2026
  • নবাবগঞ্জে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও হামলার বিচার দাবি এইচআরসিবিএম’র November 21, 2026
  • “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত November 21, 2026
  • কাপাসিয়ার ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মেহেদী হাসান বাচ্চু: রাজপথের লড়াকু সৈনিক থেকে জনসেবার অঙ্গীকার November 21, 2026
  • পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল November 21, 2026
  • সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে কঠিন চীবরদান অনুষ্ঠানে স্থানীয় জনগণের পাশে রামগড় ৪৩ বিজিবি November 21, 2026
  • গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, অংশ নিয়েছেন লক্ষাধিক মুসল্লি November 21, 2026
  • শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত November 21, 2026
  • রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত ইসলামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন মো: আবদুল হক মানিক November 21, 2026
  • নলডাঙ্গায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি November 21, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      মিরসরাইয়ে নির্মাণাধীন  তোরণ ধসে প্রাণ গেল শ্রমিকের

      মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণ ধসে প্রাণ গেল শ্রমিকের

      November 22, 2026
      ধাপেরহাটে নির্মাণাধীন ভবন থেকে ৬ ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

      ধাপেরহাটে নির্মাণাধীন ভবন থেকে ৬ ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

      November 22, 2026
      জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে

      জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে

      November 22, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d