শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে গভীর রাতে ছাত্রলীগ নেতা শ্রী উৎপল কুমার মোহন্ত (২৯) এর পালসার মোটরসাইকেলে দূর্বৃত্ত কর্তৃক অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। গত শনিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টায় উপজেলার সাদুল্যাপুর গ্রামে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ বিগ্রহ মন্দিরের সামনে এঘটনা ঘটেছে। অগ্নি সংযোগের ঘটনায় থানায় অভিযোগ। শ্রী উৎপল কুমার মোহন্ত শিবগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের সাদুল্যাপুর গ্রামের বিশ্বনাথ মোহন্তর ছেলে ছাত্রলীগ নেতা শ্রী উৎপল কুমার মোহন্ত শনিবার দিবাগত রাতে ১১টায় তার বন্ধু রিপন দেবনাথ এর মোটরসাইকেল নিয়ে একই গ্রামের সাদুল্যাপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ বিগ্রহ মন্দিরের ম্যানেজিং সেবাইত অসুস্থ্য নারায়ণ চন্দ্র সরকার কে দেখতে মোটরসাইকেলটি মন্দিরের সামনে রেখে যায়। কিছুক্ষন পর হঠাৎ বাহিরে আগুনের লেলিহান দেখতে পায়। সাথে সাথে তারা বাহিরে এসে আগুন নিভানোর চেষ্টা করলে ততক্ষনে কালো রংয়ের পালসার মোটরসাইকেল যাহার রেজিঃ নং- গাইবান্ধা ল-১১-২২৬৮ পুড়ে ভস্মিভূত হয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
ছাত্রলীগ নেতা উৎপল কুমার মোহন্ত বলেন, আমার বন্ধু নয়ন এর পিতা দূর্ঘটনায় অসুস্থ্য হওয়ার খবর পেয়ে রাতেই মোটরসাইকেল নিয়ে দেখতে যাই। মোটরসাইকেলটি মন্দিরের সামনে রেখে বাড়ীর ভেতরে যায়। বাহিরে হঠাৎ করে কে বা কাহারা মোটরসাইকেলটিতে অগ্নি সংযোগ করে।
শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ্ বলেন, ছাত্রলীগ নেতা উৎপল কুমার এর মোটরসাইকেলে অগ্নি সংযোগের ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপের্ক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







