আরব-আমিরাতকে ১৭০ রানের টার্গেট দিলো বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় আরব-আমিরাত। একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে টাইগাররা।
নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান করে বাংলাদেশ।
প্রথম ম্যাচে খেললেও আজ একাদশে জায়গা হয়নি মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের। এই দুইয়ের পরিবর্তে তাসকিন আহমেদ ও এবাদত হোসেন চৌধুরী খেলছেন।
সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ সংযুক্ত আরব-আমিরাতের বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশ।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ৮টায়।
বাংলাদেশ একাদশ:
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ এবং এবাদত হোসেন।
আরব-আমিরাত একাদশ:
সিপি রিজওয়ান (অধিনায়ক), বৃত্ত অরবিন্দ (সহ-অধিনায়ক), চিরাগ সুরি, মোহাম্মদ ওয়াসিম, বাসিল হামিদ, আরিয়ান লাকরা, জাওয়ার ফরিদ, কার্তিক মেইয়াপ্পান, জুনায়েদ সিদ্দিক, সাবির আলি ও আয়ান খান।






