গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে ময়মনসিংহের গৌরীপুরে কেক কাটেন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানরা। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার বীর মুক্তিযোদ্ধার সন্তান হাসান মারুফ, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ ও তাঁদের সন্তানদের নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন।
এ উপলক্ষে কর্মসূচীর মধ্যে ছিল-আনন্দ রেলি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, নুরুল আমিন, আব্দুর রাশিদ, বীর মুক্তিযোদ্ধার সন্তান আবুল ফজল মুহম্মদ হীরা, মশিউর রহমান কাউসার, রাজিবুল হক, আলী ওসমান তুহিন, জহিরুল ইসলাম ছোটন, রুবেল সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। #
৬ দফা দাবিতে শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও
নেত্রকোনা: বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধার, খেলার মাঠ নিশ্চিতকরণ, বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দসহ ছয় দফা দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধন, বিক্ষোভ...








