ম.ব.হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর চাটখিল উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো ও ফুটপাতে অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার (০৭ অক্টোবর) বিকেলে
মা ইলিশ মাছ সংরক্ষণে চাটখিল বাজার, ১১নং পোল ও শাহপুরে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার পৌর শহরের বাজার , ১১নং পোল, শাহপুর বাজার সহ বিভিন্ন বাজারে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। বিকেলে চাটখিল বাজারে মা ইলিশ সংরক্ষণ সচেতনতামূলক প্রচারনা করা হয়। মা ইলিশ সংরক্ষণ সচেতনতামূলক অভিযান পরিচালনাকালীন উপজেলার কোথায় কোন মৎস্য ব্যবসায়ীর কাছে ইলিশ মাছ পাওয়া যায়নি।
মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, ৭অক্টোবর থেকে ২৮অক্টোবর২০২২ পর্যন্ত ইলিশ ধরা নিষেধ। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকার ঘোষিত এই ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ পরিবহন মজুদ বাজারজাতকরণ ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ দণ্ডনীয় অপরাধ ।
এ আইন অমান্যকারী কে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছর সশ্রম কারাদণ্ড অথবা ৫০০০ টাকা জরিমানা অথবা উভয়দণ্ডে দণ্ডিত করা হবে।
পরে পৌরবাসীদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে চাটখিল মাছ বাজারের গলি ও ব্যাংক গলিতে রাস্তা দখল মুক্ত করে ফুটপাতে দোকান বসানোর দায়ে ১৫ ব্যবসায়ীকে ২৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া কে ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট ও থানা পুলিশের একটি টিম।







