Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

মা-বাবার জন্মসনদ না থাকলে সন্তানের সঙ্গে অনলাইনে সেতুবন্ধ হবে না

তথ্য থাকবে ইউনিক আইডিতে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ইউনিক আইডির তথ্যগুলো অনলাইনে যুক্ত হবে।

admin by admin
October 10, 2022
in জাতীয়, তথ্যপ্রযুএি, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 2 mins read
1 0
A A
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

রাজধানীর মেরুল বাড্ডার বাসিন্দা মোসা. মোবাশ্বেরা আক্তার (৩৭) স্বামী ও দুই ছেলের জন্মনিবন্ধনের আবেদন ফরম জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। গত মঙ্গলবার কারওয়ান বাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫-এ তাঁর সঙ্গে দেখা হয়। এখন তো সন্তানের জন্মনিবন্ধন করতে মা-বাবার জন্মসনদের বাধ্যবাধকতা নেই। তাহলে তিনি কেন জন্মসনদ করছেন, জানতে চাইলে মোবাশ্বেরা প্রথম আলোকে বলেন, ছেলেরা মাদ্রাসায় পড়ে। মাদ্রাসা থেকে বলা হয়েছে, মা-বাবার জন্মসনদ পরে লাগবে। তাই একসঙ্গে জন্মনিবন্ধনের জন্য আবেদন করেছেন তাঁরা।

জন্মসনদ পরে কী কাজে লাগবে, তা জানাতে পারেননি মোবাশ্বেরা। তবে এর উত্তর কিছুটা পাওয়া গেছে অঞ্চল ৫-এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা এস এম ওয়াসিমুল ইসলামের কাছে। তিনি প্রথম আলোকে বলেন, অনলাইনে মা-বাবার তথ্যের সঙ্গে সন্তানের সব তথ্য যুক্ত করার জন্য ম্যাপিং করতে হয়। ম্যাপিং করতে হলে মা-বাবার জন্মনিবন্ধন নম্বর থাকতে হয়। এর সুবিধা হচ্ছে, প্রয়োজন হলে একসঙ্গে মা-বাবা ও সন্তানের তথ্য সংশোধন করা যায়।

এর মানে হচ্ছে, যে শিশুদের মা-বাবার জন্মসনদ নেই, অনলাইনে সেই শিশুদের মা-বাবার সঙ্গে ই-বন্ডিং অর্থাৎ ইলেকট্রনিক সেতুবন্ধ রচিত হবে না। ফলে সন্তানের জন্মসনদ করতে গিয়ে নিজেদের জন্মসনদ লাগছে না বলে মা-বাবার স্বস্তি পাওয়ার বিষয়টি আদতে কতটা ‘স্বস্তিদায়ক’ হলো, সে প্রশ্ন থেকেই যায়।

৩ অক্টোবর অঞ্চল-৫-এ লামিয়া আক্তার হুমায়রা নামে ছয় বছরের এক শিশুর জন্মনিবন্ধনের আবেদন জমা হয়। শিশুটির বাবা মোফাজ্জল হোসেন রুবেল এবং মা শারমিন আক্তার ছালমার জন্মনিবন্ধন না থাকায় ফরমের নির্ধারিত ঘর ফাঁকা রাখা হয়। ওই দিন অঞ্চল-৫-এ মোট ৪৯৯টি জন্ম ও মৃত্যুনিবন্ধনসংক্রান্ত আবেদন জমা পড়ে।

এর মধ্যে ম্যাপিং ছিল ৬টি, সংশোধন ২৬টি এবং মৃত্যুনিবন্ধন সনদের আবেদন ৩টি। বাকিগুলো জন্মনিবন্ধনের জন্য আবেদন। বছরের এই প্রান্তে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির কারণে আবেদন বেশি হচ্ছে বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা। অন্য সময় দিনে গড়ে ২০০টির মতো আবেদন জমা হয়।

মা-বাবার জন্মসনদের প্রয়োজনীয়তা থেকেই গেল

২০২১ সালের ১ জানুয়ারি থেকে নতুন নিয়ম করা হয়েছিল, ২০০১ সালের পর জন্ম নেওয়া ব্যক্তিদের জন্মনিবন্ধন করতে হলে মা-বাবার জন্মনিবন্ধন সনদ অবশ্যই প্রয়োজন হবে। ওই সময় জন্মনিবন্ধন করতে গিয়ে নানা ভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকেরা। বিতর্কের মুখে গত ২৭ জুলাই সন্তানের জন্মনিবন্ধন করার ক্ষেত্রে মা-বাবার জন্মনিবন্ধনের বাধ্যবাধকতা তুলে দেয় সরকার। এটা এখন ঐচ্ছিক।

শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাক্‌-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি এবং শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ইউনিক আইডি বা একক পরিচিতি নম্বর তৈরি করছে। কাজটির সঙ্গে যুক্ত রয়েছে স্থানীয় সরকার বিভাগের ‘রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যুনিবন্ধন’। ইউনিক আইডি তৈরিতে মা-বাবার জন্মসনদ থাকা বাধ্যতামূলক নয়। তবে ম্যাপিং বা ই-বন্ডিং করতে হলে মা-বাবার জন্মসনদ ঠিকই প্রয়োজন হচ্ছে।

এ বিষয়ে উপরেজিস্ট্রার জেনারেল মির্জা তারিক হিকমত প্রথম আলোকে বলেন, শুদ্ধ তথ্যভান্ডার তৈরির জন্য সন্তানের সঙ্গে মা-বাবার জন্মনিবন্ধন হওয়া প্রয়োজন। ম্যাপিং হলে অনলাইনে একটি ফ্যামিলি ট্রি বা পারিবারিক তথ্যকাঠামো তৈরি হবে। এতে একটি পরিবারের নির্ভুল তথ্যভান্ডার তৈরি হবে। জাতীয় পর্যায়ের জন্য যা খুব জরুরি। এতে দেশের জনসংখ্যা কত, ১৮-এর নিচের বয়সী জনগোষ্ঠী কত ইত্যাদির যথাযথ তথ্য থাকবে। সে অনুযায়ী পরিকল্পনা নিতে পারবে সরকার। সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় সঠিক ব্যক্তিদের আনা যাবে। এ ছাড়া কেউ বিদেশে অভিবাসন করতে চাইলে ই-বন্ডিং লাগবে। সন্তান কাগজপত্র পাঠালে মা-বাবার তথ্য ই-বন্ডিং করে নিতে হয়।

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের ওয়েবসাইটে প্রায়ই ‘জিজ্ঞাসিত প্রশ্ন’ বিভাগে বলা আছে, ‘জন্ম-মৃত্যুনিবন্ধনের শুদ্ধ ডেটাবেজের জন্য “ফ্যামিলি ট্রি” আন্তর্জাতিকভাবে গৃহীত একটি উত্তম চর্চা। বাংলাদেশ এটি গ্রহণ করেছে। এই পদ্ধতিতে সন্তানের জন্মনিবন্ধনের সঙ্গে পিতা-মাতার জন্মনিবন্ধন নম্বর যুক্ত করে একটি পারিবারিক কাঠামো তৈরি করা হয়, যাতে পিতা-মাতার সন্তানের সংখ্যা এবং তাদের ক্রমিক নম্বর জানা যায়। এর মাধ্যমে উত্তরাধিকার নিশ্চিত হয় এবং অনৈতিকভাবে বয়স বা অন্যান্য তথ্য পরিবর্তনের প্রবণতা রোধ করা সম্ভব হয়। এই পদ্ধতি বাংলাদেশে ভবিষ্যতে “পপুলেশন রেজিস্টার” প্রণয়নে সহায়ক হবে। এ পরিপ্রেক্ষিতে নাগরিককে বিষয়টি ভালোভাবে বুঝিয়ে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে নিবন্ধন করিয়ে নিতে হবে।’

মা-বাবার জাতীয় পরিচয়পত্র দিয়ে কেন ই-বন্ডিং করা যাবে না জানতে চাইলে রেজিস্ট্রার জেনারেলের কর্মকর্তারা জানান, একজন ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের সঙ্গে তাঁর সন্তানের তথ্য অনলাইনে যুক্ত থাকে না। ১৮ বছর বয়সের বেশির ভাগ মানুষ বিবাহিত নন। ফলে ই-বন্ডিং করতে হলে জন্মনিবন্ধনের মাধ্যমেই হতে হবে।

পথশিশু ও মা-বাবার সঙ্গে বিচ্ছেদ শিশুর ই-বন্ডিং হবে না

মা-বাবার জন্মসনদ যখন বাধ্যতামূলক ছিল, তখন পথশিশু যারা মা-বাবার কোনো একজন বা দুজনের কাছ থেকেই বিচ্ছিন্ন এবং বিবাহবিচ্ছেদ পরিবারের সন্তান যাদের কেউ কেউ মা বা বাবার সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন, তাদের জন্য মা-বাবার জন্মসনদ পাওয়া কঠিন হয়ে যাচ্ছিল।

মা-বাবার জন্মসনদ যখন বাধ্যতামূলক ছিল, তখন বিবাহবিচ্ছেদ হওয়া মা-বাবার সন্তান ও পথশিশুদের ক্ষেত্রে মা-বাবার জন্মসনদ পাওয়া কঠিন হয়ে যাচ্ছিল। এ শিশুদের জন্মনিবন্ধনের আবেদন ফরম পূরণের সময় মা-বাবার নামের জায়গায় ‘অজ্ঞাত’ লিখতে হতো। এটাকে শিশুদের জন্য ‘অসম্মানজনক’ উল্লেখ করে বিভিন্ন মহল থেকে আপত্তি ওঠে। সরকার মা-বাবার জন্মসনদের বাধ্যবাধকতা তুলে দেওয়ার ক্ষেত্রে বিষয়টিও বিবেচনায় রাখে। তবে ম্যাপিং বা ই-বন্ডিংয়ের সুবিধা পাবে না এই শিশুরা। অর্থাৎ সরকারের ই-বন্ডিং পরিকল্পনা হয়েছে পথশিশু, মা-বাবার সঙ্গে বিচ্ছেদ শিশুদের বাদ দিয়েই।

এ বিষয়ে উপরেজিস্ট্রার জেনারেল মির্জা তারিক হিকমত বলেন, পদ্ধতিগুলো ডিজিটাল করার পর ধাপে ধাপে বেশ কিছু সমস্যা চিহ্নিত হচ্ছে। সেগুলোর সমাধানও হচ্ছে। তবে পথশিশু ও বিবাহবিচ্ছেদ পরিবারের শিশুদের ই-বন্ডিংয়ের আপাতত সুযোগ নেই। এটা নিয়ে কী করা যায়, তা আলোচনা করে সমাধানের উপায় খুঁজে বের করা হবে।

কেউ জন্মনিবন্ধনে মা-বাবার নাম বা তথ্য সংশোধন করতে চাইলে আঞ্চলিক কার্যালয়গুলো থেকে বলা হয়, মা-বাবার তথ্য সংশোধন করতে হলে আগে মা-বাবার জন্মনিবন্ধন করতে হবে। এরপর সন্তানের সঙ্গে মা-বাবার জন্মসনদের ম্যাপিং করতে হবে।

এ বিষয়ে উপরেজিস্ট্রার জেনারেল বলেন, ‘এটা ভুল কথা। ম্যাপিং না থাকলেও মা-বাবার নাম-তথ্য সংশোধন করা যায়। তবে ম্যাপিং করা থাকলে সুবিধা হচ্ছে, এক আবেদনের মাধ্যমেই যা যা সংশোধন করা দরকার, তা করা যায়।’ তিনি বলেন, যিনি যে কার্যালয় থেকে জন্মনিবন্ধন করেছেন, তিনি সে কার্যালয়ে গিয়ে যেকোনো সময় ম্যাপিং করিয়ে নিতে পারেন। সন্তানের জন্মনিবন্ধন যদি আগে হয়ে থাকে, তাহলে মা-বাবা পরে জন্মনিবন্ধন করেও ম্যাপিং করে নিতে পারবেন।

সবাইকে জন্মনিবন্ধনের আওতায় আনার লক্ষ্য

জন্ম ও মৃত্যুনিবন্ধন আইন ২০০৪ (২০১৩ সালে সংশোধিত) এবং জন্ম ও মৃত্যুনিবন্ধন বিধিমালা ২০১৮-এর মাধ্যমে জন্ম ও মৃত্যুনিবন্ধন করা হয়। কাজটিকে আরও গতিশীল করার লক্ষ্যে জন্ম ও মৃত্যুনিবন্ধন নির্দেশিকা ২০২১ প্রণয়ন করা হয়। বিধিমালা অনুসারে, জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন এবং মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যুনিবন্ধন করতে হবে।

আইন কার্যকরের পর এ পর্যন্ত মোট জন্মনিবন্ধন হয়েছে ২১ কোটি ১১ লাখের মতো। আর মৃত্যুনিবন্ধন হয়েছে ২৫ লাখের বেশি। এ বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত ৯ মাসে জন্মনিবন্ধন হয়েছে ১ কোটি ৮৯ লাখের বেশি, যা গত বছরের তুলনায় ৪০ হাজার বেশি। গত ৯ মাসে জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন হয়েছে ৪ লাখ ৮০ হাজারের বেশি, যা গত বছরের তুলনায় সোয়া ২ লাখ বেশি। এ সময় জন্মের ৪৬ দিন থেকে এক বছর বয়স পর্যন্ত জন্মনিবন্ধন হয়েছে ৬ লাখ ৩২ হাজারের বেশি শিশুর।

২০১৫ সালে জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (ইউএনএসকেপ) সঙ্গে সরকারের সমঝোতা স্মারক অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত জন্মের এক বছরের মধ্যে শতভাগ জন্মনিবন্ধন হতে হবে। আর মৃত্যুনিবন্ধন হতে হবে ৫০ শতাংশ।

রেজিস্ট্রার জেনারেল মো. রাশেদুল হাসান বলেন, শতভাগ লোককে জন্মনিবন্ধনের আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে। ১৮ বছর বয়সের পর একজন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পান। এর কম বয়সী শিশুদের জন্য ১০ সংখ্যার ইউনিক আইডি করা হচ্ছে। ওই শিশুদের বয়স ১৮ বছর হলে জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য বায়োমেট্রিক নেওয়া হবে। এরপর তাঁর ইউনিক আইডির নম্বরই হবে এনআইডি নম্বর।

গত দেড় বছরে ৩৪ লাখ ইউনিক আইডি তৈরি হয়েছে। দেড় মাস আগে প্রাথমিক শিক্ষার্থীদেরও ইউনিক আইডি তৈরি শুরু হয়েছে। একটি শিশু টিকা নেওয়া থেকে শুরু করে তার শিক্ষার প্রতিটি পর্যায়ের তথ্য থাকবে ইউনিক আইডিতে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ইউনিক আইডির তথ্যগুলো অনলাইনে যুক্ত হবে।

অর্থাৎ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত একটি নম্বরের মাধ্যমে সব জায়গায় পরিচিত হবেন একজন ব্যক্তি। সব মিলিয়ে অনলাইনভিত্তিক একটি শুদ্ধ তথ্যভান্ডার গড়ে উঠবে। একটি পরিবারের জন্য এই তথ্যভান্ডার ব্যবহারের সুবিধা বাড়াবে ই-বন্ডিং।

 

প্রথম আলো

Post Views: 330

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

by admin
September 20, 2026
0
6

সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
10

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
71

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
16

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
93

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার September 20, 2026
  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

      সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

      September 20, 2026
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d