সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান):ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ লামা উপজেলা শাখার আওতাধীন সরই ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষীক সম্মেলন সম্পন্ন হয়েছে।এলক্ষে শুক্রবার বিকেল ৩ টার দিকে সরই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে যুবলীগের আহবায়ক মো.সেলিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাথোয়াই চিং মামা,বিশেষ অতিথি ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বিজয় আইচ,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ইদ্রিস কোম্পানী, কার্য নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সিকদার,সরই ইউনিয়ন আওয়ামীলীগের মো, নুরুল আলম,বান্দরবান জেলা যুবলীগের আহবায়ক কেলুমং মার্মা,যুগ্ন আহবায়ক ওমর ফারুক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি জাহেদ উদ্দিন,প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাশ । এছাড়া অন্যদের মধ্যে জেলা যুবলীগ সদস্য মো. আজম, ষুইটিং মার্মা,উপজেলা যুবলীগের সিনিয়র সভাপতি আজিম ভুইয়া,সহ সভাপতি মো.আলমগীর,যুগ্ন সম্পাদক মিন্টু দাশ ও মো.আলা উদ্দিন উপস্থিত ছিলেন।
দ্বিতীয় অধিবেশনে ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মী,উপজেলা,জেলা যুবলীগের নের্তৃবৃন্দ ও স্থানীয় আওয়ামীলীগের মতামতের ভিত্তিতে যুবলীগকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষে মো. সেলিম সভাপতি,কাজল চন্দ্র মোহন্ত সহ সভাপতি ,সুমন তঙ্গচগ্যা সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ, মো. সেফায়েত হোসেনকে যুগ্ন সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য সরই ইউনিয়ন যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।এই কমিটি আগামী ১৫ দিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি করে উপজেলা যুবলীগের নিকট জমা দেওয়ার নির্দেশনা দিয়ে কমিটির অনুমোদন দেন উপজেলা যুবলীগ সভাপতি,সাধারণ সম্পাদক।
সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...






