কুলিয়ারচর ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
অদম্য মনোবল আর দুরন্ত সাহস নিয়ে একের পর এক উপজেলা পরিষদ ভ্রমণ করে যাচ্ছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের চর বামনের চর গ্রামের বাসিন্দা সাকিব আল হাসান রুবেল। উপজেলা ভ্রমণের পাশাপাশি দেখেছেন বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান, উপভোগ করছেন বাংলাদেশের অপরূপ সৌন্দর্য। ছোট বেলা থেকেই এদিক ওদিক ঘুরে বেড়াতেন রুবেল। এর সঙ্গে যোগ হয় ভ্রমণের নেশা।যখন ভ্রমনের সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি তখন একটি কথা তার মনোবলকে আরো শক্তিশালী করে তুলে কেন সে পারবেনা। পারাটা খুব সহজ। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ স্বাধীকার আন্দোলনের সময়কার সংগ্রামী ভাষণ ‘তোমাদের যার কাছে যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়’। তাইতো চাকরী থেকে সামান্য কিছু টাকা দিয়ে ভ্রমণ যাত্রার সিদ্ধান্ত নিয়ে পরিকল্পনা বাস্তবায়নে ভ্রমনের সিদ্ধান্ত চুড়ান্ত করে ফেললেন তিনি। ভ্রমণ শুরুর আগে অবগত করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান মহোদয়, থানা অফিসার ইনচার্জ মহোদয়গণকে।
ভ্রমণের উদ্যেশ্যে সারা বাংলাদেশ ঘুরে বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে জ্ঞান অর্জন ও উন্নয়ন কর্মকান্ড স্ব-চক্ষে দেখে বাস্তব জ্ঞান অর্জন করা। এও মহৎ উদ্যেশ্য ছিল“ আমার দেশের উন্নয়ন, করি মূল্যায়ন” নামক শ্লোগান এবং আত্ম স্বাস্থ্য হই সচেতন, পরিস্কার পরিচ্ছন্নতায় গড়ি জীবন, “দেশি পণ্য বেশি বেশি করি ব্যবহার, এই দেশ তোমার আমার, দেশের অর্থ সঠিক কাজে করি ব্যবহার ” বার্তাগুলো প্রচার করা যা একদিন মানুষের হৃদয়ে আঁচড় কাটবে।
এই স্বপ্নের ভ্রমণের পথ চলা, যা দেখে পথচারীরা সাধুবাদ জানায় মোবাইলে ছবি তোলে আর হাত নেড়ে উৎসাহ যোগায় পথ চলতে। সাবাস বাঙালী এগিয়ে যাও বলে ধন্য হোক দেশ তোমাদের মত গর্বিত সন্তানদের জন্য। মোটকথা তার ব্যাপারে বলতে বলতে হয়, সেই ছোট্ট বেলার পাঠ্যবইয়ের পড়া বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘ সংকল্প ‘ কবিতার জীবন্ত রুপ সাকিব আল হাসান রুবেল। তার ভ্রমণের গল্পকে কেন্দ্র করে আজকের এই ফিচার। গত বৃহস্পতিবার (৩০ শে নভেম্বর ২০২২ ইং) ২১তম উপজেলা পরিষদ ভ্রমণ করতে আসেন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায়। ঘড়ির কাটা ঠিক সাড়ে ১২ টা রওনা হোন জিল্লুর রহমান সেতু।
এরপর পর্যায়ক্রমে ঘুরে দেখেন-ফরিদপুরের মাজার,, কুলিয়ারচর জামে মসজিদ, মহারাজা ত্রৈলোক্য নাথ চক্রবর্তী বাড়ি, অষ্টমীমেলা, রামদির গোসাই আখড়া, কুলিয়ারচর দাস্পাড়া কালীবাড়ী, নাজিরদিঘী পুকুরসহ আরো বিভিন্ন স্থান।
সাকিব আল হাসান রুবেল বলেন, বাংলাদেশ আসলে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে, যা পৃথিবীর অনেক দেশকেই হার মানায়। শুধুমাত্র আমাদের দেশের এই দর্শনীয় স্থানগুলোতে সরকার যদি বিভিন্ন পর্যটনের সুযোগ-সুবিধা নিয়ে আসে, পরিবেশটা ভালো রাখে এবং জীববৈচিত্রের প্রতি সংবেদনশীলতা দেখায়, তাহলে এদেশের পর্যটন শিল্পে অনেক এগিয়ে যেতে পারবে বলে মনে করেন তিনি।
Views: 486
Related