ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (ডিডিএলজি) সাইফুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মনোয়ার হোসেন ও ডোমার থানার ওসি (তদন্ত) মাসুদ করিম।
Views: 373
Related