নিজস্ব সংবাদদাতা:
বন্দরের মুসাপুরে ৬০নং বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যায়ের
ছাত্র-ছাত্রীদের চলাচলের রাস্তাটি এখনো খুলে দেয়া হয়নি। ১২ডিসেম্বর
সোমবার নিন্দনীয় এ ঘটনার দীর্ঘ ২২দিন অতিবাহিত হলেও জোর-জবর দখলকারী
নাসিরউদ্দিন গং অদ্যাবধি তা বন্ধ রেখেছে। কোমলমতি শিক্ষার্থী ও এলাকার
মুসল্লীদের মসজিদে চলাচলের জন্য বন্দর উপজেলা নির্বাহী অফিসার
বি.এম.কুদরত-এ-খুদা ও মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ
হোসেন নাসির গংকে লোক মাধ্যমে বলা হলেও উচ্ছশৃঙ্খল নাসির উপজেলা নির্বাহী
অফিসার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তোয়াক্কা না করে বীরদর্পে তাদের
দোর্দন্ড প্রতাপ অব্যাহত রেখেছে। এদিকে শিক্ষার্থী ও মুসল্লীদের চলাচলের
রাস্তা বন্ধ করে দেয়ায় জনমনে নানা ক্ষোভের সঞ্চার করছে।
শিক্ষকদের রাজনীতি মুক্ত রাখতে বড় পদক্ষেপ সরকারের
শ্রেণিকক্ষে পড়াশোনার চেয়ে দলীয় রাজনীতিতেই বেশি ডুবে থাকতেন একশ্রেণীর শিক্ষক। প্রভাব পড়ত সার্বিক ফলাফলে। এবার সেই চেনা ছবি বদলাতে যাচ্ছে।...








