এসময় নেতৃবৃন্দ বলেন, নতুনধারার রাজনীতির ১০ বছরে অন্য সকল রাজনৈতিক দলের চেয়ে জনগণের দাবি বাস্তবায়নে বেশি কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে দেশের জন্য নিবেদিত একমাত্র রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবির নিবন্ধন দেয়াটা হবে বাংলাদেশ নির্বাচন কমিশনের অন্যতম প্রধান দায়িত্ব। এই দায়িত্বে অবহেলা করলে বর্তমান কমিশনের পদত্যাগের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করা হবে। সভায় বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, কবি বিমল সাহা, আল আমিন মুন্না প্রমুখ।
৷৷ মজুরি বোর্ড কর্তৃক গার্মেন্টস শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন
সঞ্জয় কান্ত শীল বিশেষ প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর) গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি করায় গাজীপুরের কালীগঞ্জে হা-মীম গ্রুপের কর্মরত শ্রমিকরা মাননীয় প্রধানমন্ত্রী...








