রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে পিকআপকে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় আহত হন কমপক্ষে ২০ যাত্রী। আহদের মধ্যে ৭ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। গতকাল শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে রংপুরের পীরগাছা-সুন্দরগঞ্জ মহাসড়কের ইছলারহাট ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জামালহাটের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলামের বাড়ী সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে। প্রত্যক্ষদর্শীরা বলেন,সুন্দরগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস রংপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপকে সাইড দিতে গিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি সড়কের উপর উল্টে গিয়ে ঘটনাস্থলেই রফিকুল ইসলামের মৃত্যু হয়। এসময় নারী ও শিশুসহ কমপক্ষে ২০ যাত্রী আহত হন। রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফরিদ আহাম্মদ চৌধুরী বলেন, দুর্ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







