মিরসরাই প্রতিনিধি
নবীন-প্রবীণ ভ্রাতৃত্বে হৈ-হুল্লোড, মাস্তিতে কেটে যাক সারাবেলা
এমন শ্লোগান ধারণ করে মিরসরাই উপজেলার স্বনামধন্য স্বেচ্ছাসেবী
সংগঠন উদয়ন ক্লাবের উদ্যোগে দিনব্যাপী উদয়ন মিলনমেলা সম্পন্ন
হয়েছে। শনিবার করেরহাট হিলস ডেলস মাল্টি ফার্মের মধুরিমা
রিসোর্টে দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল প্রথমার্ধে ছিল রসের
শিরনির আয়োজন। বিকেলে দ্বিতীয় পর্বে মধ্যহ্নভোজ, র্যাফেল ড্র,
কন্ঠশিল্পী মহিবুল আরিফের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভাপা
পিঠা খাওয়ার ধুম। এছাড়া সংগঠনের সহ-সভাপতি সাইফুল ইসলামের
ব্যক্তিগত উদ্যোগে বিতরণ করা হয় বিশেষ গিফট। সংগঠনের সাধারণ
সম্পাদক মাকসুদ আলম শাহীনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে অংশ
নেন প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক
শওকত আলী, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি আবুল কাশেম, সাবেক সভাপতি
শেখ সেলিম, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শহিদ উল্লাহ
মেম্বার, রেজাউল করিম নোমান, বাহা উদ্দিন শিমুল, করেরহাট কামিনী
মজুমদার উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাখাওয়াত উল্ল্যাহ রিপন, করেরহাট
ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক শেখ আক্তার হোসেন, উদয়নের
উচ্চ পরিষদ সদস্য কামরুল হোসেন, সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি
সাইফুল ইসলাম, আশীষ দাস, সাংগঠনিক সম্পাদক সালা উদ্দিন রুমন,
কোষাধ্যক্ষ মাহবুবুল আলম, সাবেক কোষাধ্যক্ষ গোলাম মর্তুজা, প্রচার
সম্পাদক তানভীর হোসেন, অফিস সম্পাদক মনজুরুল কাদের মিরাজ,
ক্রীড়া সম্পাদক জাহিদুল ইসলাম, সামাজিক সম্পাদক রাজিব কৃষ্ণ দে,
সাহিত্য সম্পাদক টিটু নাগ, কার্যকরী পরিষদ সদস্য আনোয়ারুল
আজিম মিল্টন, আব্দুল্ল্যাহ আল মামুন, রাশেদুল ইসলাম লাভলু, রিপন দাস।
র্যাফেল ড্রতে পুরুষ্কৃত হন ২৫ জন।







