গোপাল চন্দ্র রায়-ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে নিজের জমিতে চাষাবাদ করতে ভাই ও ভাতিজাদের দ্বারা বাঁধার সমুুম্খীন হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও তার পরিবার।
সোমবার দুপুরে ডোমার পৌরসভার ৪নং ওয়ার্ডের গোডাউন পাড়াস্থ তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোলাম মোস্তফার স্ত্রী আনজুমান আরা বেগম ও মেয়ে সুবর্ণা বিনতে মোস্তফা। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার চিকনমাটি ধনীপাড়া গ্রামের পৈত্রিক বাড়ির বাড়ীর পাশে আমার নিজ নামীয় কবলা খরিদা ২ একর ৩১ শতক জমি রয়েছে। এরমধ্যে ১৩২৮নং খতিয়ানের ৪৩২৫ নং দাগে ৫১ শতাংশ জমির কিছু অংশে পুকুর এবং চলাচলের রাস্তা রয়েছে। দুঃখের বিষয় যে, আমার কোন ছেলে সন্তান না থাকার সুযোগে আমার আপন ছোট ভাই জিয়াবুল আলম ফারুক (৬২) ও তার দুই ছেলে রিফাত হাসান সৌরভ (৩৩) ও সৈকত ইসলাম (২৯) আমার জমিটুকু জবর দখল করার জন্য চলাচলের রাস্তা বন্ধ করে দেয় এবং জমিতে চাষাবাদ করতে বাঁধার সৃষ্টি করছে। এবিষয়ে আমি ডোমার থানায় দুটি সাধারণ ডায়েরী নং ১০৮৫ ও ৮৫৭ নথিভুক্ত করি। সর্বশেষ গত ২১জানুয়ারী আমি এবং আমার পরিবারের লোকজন ওই জমিনের উপর গেলে তারা আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন প্রকার অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদর্শন করে। এবিষয়ে গোটা গ্রামবাসী অবগত রয়েছেন। তারা বর্বর ও পরধনলোভী। তারা আমার কিংবা আমার পরিবারের মেয়ে জামাতার বড় ধরনের ক্ষতি করিতে পারে মর্মে আশংকা করিতেছি। তাই এ বিষয়ে প্রতিকার পাওয়ার আশায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি আপনাদের শরনাপন্ন হলাম।
Views: 231
Related