Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

ঢাকাসহ সারা দেশে আজ বিএনপির সমাবেশ,মাঠে আওয়ামী লীগও

admin by admin
January 25, 2023
in বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রতিবেদক:ঢাকাসহ সারা দেশের জেলা ও মহানগরে আজ বুধবার সমাবেশ করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। বিএনপি সমাবেশের নামে যাতে নাশকতা করতে না পারে, সে জন্য একই দিনে রাজধানীর দুটি স্থানে সমাবেশের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ। এ ছাড়া রাজধানীর অলি-গলি, পাড়া-মহল্লা, থানা, ওয়ার্ড ও ইউনিটে এলাকাভিত্তিক পাহারা দেবেন আওয়ামী লীগ ও তার সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। বেশ কয়েক দিন থেকে বিএনপি যেদিন সমাবেশের ডাক দেয়, সেদিন ক্ষমতাসীন দল আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকে।

 

আওয়ামী লীগের সূত্র বলছে, বিএনপি-জামায়াত যাতে কোনো ধরনের নাশকতা না করতে পারে, তার জন্য এবারও রাজধানীতে পাহারায় থাকবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গত ১০ ও ৩০ ডিসেম্বর এবং ১০ জানুয়ারির মতো বিএনপির সমাবেশকে ঘিরে রাজধানীর অলি-গলি, পাড়া-মহল্লা, থানা, ওয়ার্ড ও ইউনিটের আওয়ামী লীগের কার্যালয়সহ এলাকাভিত্তিক পাহারা দেবেন দল ও তার সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীরও কঠোর নজদারি থাকবে।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেবেন। রাজধানীর যাত্রাবাড়ী, শ্যামলী, ফার্মগেট, মিরপুর, গাবতলী, শাহবাগ, পল্টন, নয়াপল্টনের আশপাশে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, মগবাজার, মালিবাগ, রামপুরা, পুরান ঢাকার নয়াবাজার, জজ কোর্টসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থান নেবেন। এ ছাড়া রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বেলা ১১টায় দলের প্রধান কার্যালয়ের সামনে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মন্নাফীর সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
অন্যদিকে রাজধানীর মিরপুরের-১০ নম্বর গোল চত্বরে বেলা ৩টায় ৩ হাজার ৬০০ শীতবস্ত্র বিতরণ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিহতে রাজধানীর মৎস্য ভবনের সামনে বেলা ১১টায় জমায়েতের ঘোষণা দিয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মন্নাফী সময়ের আলোকে বলেন, বিএনপি যদি শান্তিপূর্ণ সমাবেশ করে আমাদের কোনো আপত্তি নেন। তবে কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করলে তাদের সমুচিত জবাব দেবেন আমাদের নেতাকর্মীরা। তারা থানা, ওয়ার্ড, ইউনিট, পাড়া ও মহল্লায় সতর্ক অবস্থান নেবেন। একই সঙ্গে আজ বুধবার বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সমাবেশ করব। এ সমাবেশের প্রধান উদ্দেশে বিএনপি-জামায়াত যাতে জনগণের জানমালের কোনো ক্ষতি করতে না পারে।
এ সম্পর্কে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান সময়ের আলোকে বলেন, ১০ ও ৩০ ডিসেম্বর এবং ১০ জানুয়ারির মতো বিএনপি সমাবেশের নামে যাতে কোনো সহিংসতা করতে না পারে, তার জন্য নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ রয়েছে দলের পক্ষ থেকে। এ ছাড়া রাজধানীর মিরপুর-১০-এ আমরা শীতবস্ত্র বিতরণ করব। এটি মূলত সমাবেশে রূপ নেবে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এ ছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা উত্তরা, মোহাম্মদপুর, শ্যামলীসহ পাড়া-মহল্লায় নেতাকর্মীদের অবস্থান থাকবে। তিনি বলেন, বিএনপি-জামায়াত যদি কোনো নৈরাজ্য করে তাদের সমুচিত জবাব দেওয়া হবে। তবে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে আমরা কোনো বাধা দেব না। আমার তাদের সঙ্গে কোনো ঝগড়ায় যেতে চাই না। কিন্তু কর্মসূচির নামে কোনো সহিংসতা করলে আমাদের নেতাকর্মীরা তা প্রতিহত করবে।

ঢাকাসহ দেশব্যাপী সমাবেশ আজ : সরকারবিরোধী চলমান যুগপৎ আন্দোলনের চতুর্থ কর্মসূচি হিসেবে আজ বুধবার ঢাকাসহ সারা দেশের জেলা ও মহানগরে সমাবেশ করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। ঢাকায় সমাবেশ হবে আট স্থানে। দুপুর ২টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান ও সেলিমা রহমান উপস্থিত থাকবেন।
গণতন্ত্র মঞ্চের নেতা ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু জানান, বুধবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। অবমূল্যায়নের অভিযোগে গণতন্ত্র মঞ্চের সঙ্গে সাম্প্রতিক সময়ে টানাপড়েন চললেও মঞ্চের বুধবারের সমাবেশে গণ-অধিকার পরিষদ অংশগ্রহণ করবে। পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ এ তথ্য জানিয়েছেন।
জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ জানান, জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের সমাবেশ শুরু হবে বেলা ১১টায়। ১২ দলীয় জোটের নেতা শেখ জুলফিকার বুলবুল চৌধুরী জানান, বুধবার বেলা ৩টায় বিজয়নগর পানির ট্যাঙ্কির নিচে তারা সমাবেশ করবেন। এলডিপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন রাজ্জাক জানান, কাওরান বাজার এফডিসি সংলগ্ন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় সমাবেশ হবে। এ ছাড়া বাম গণতান্ত্রিক ঐক্য বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে বলে জানান জোটের সমন্বয়ক হারুন চৌধুরী।
এদিকে বেলা ১১টায় মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম ও বাবুল সরদার চাখারীর নেতৃত্বাধীন বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি) যৌথভাবে মতিঝিলের আরামবাগে সমাবেশ করবে বলে জানান গণফোরামের (মন্টু) তথ্য ও গণমাধ্যমবিষয়ক সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু। সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান জানান, বুধবার বেলা ১১টায় পুরানা পল্টন মোড়ে তাদের সমাবেশ হবে।
বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, তাদের ১১ জ্যেষ্ঠ নেতা ঢাকার বাইরে ১১ মহানগরে যাচ্ছেন। তারা সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। বরিশালে গয়েশ্বর চন্দ্র রায়, চট্টগ্রামে আমীর খসরু মাহমুদ চৌধুরী, রাজশাহীতে ইকবাল হাসান মাহমুদ টুকু, গাজীপুরে বরকত উল্লাহ বুলু, কুমিল্লায় মো. শাহজাহান, সিলেটে ডা. এজেডএম জাহিদ হোসেন, ময়মনসিংহে শামসুজ্জামান দুদু, রংপুরে আহমেদ আজম খান, খুলনায় নিতাই রায় চৌধুরী, নারায়ণগঞ্জে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং ফরিদপুরে হাবিব উন নবী খান সোহেল যাবেন। প্রিন্স জানান, বাকি জেলাগুলোয় সমাবেশ সফল করার দায়িত্ব পড়েছে স্থানীয় নেতাদের ওপর। জেলা-মহানগরের সমাবেশগুলো বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা সমন্বয় করবেন।
Post Views: 221

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
12

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

by admin
September 19, 2026
0
5

লক্ষ্মীপুর: বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি, গণতন্ত্রের জন্য থ্রেড বলে মন্তব্য করেছেন, পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

by admin
September 19, 2026
0
16

মাথা গরম না করে জনতার দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
16

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d