রংপুর বিভাগীয় প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে স্বায়ত্ত্বশাসিত সংস্থ্া সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) নীলফামারী জেলার ডিমলা উপজেলার শঠিবাড়ী ক্লাস্টার অফিসের আয়োজনে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি ও সহায়-সম্বলহীনদের মাঝে এককালিন অনুদান প্রদান করা হয়েছে। ডিমলা উপজেলার আর্দশ কিন্ডার গার্ডেন এন্ড হাই স্কুল মাঠে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ময়নুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি ও সহায়-সম্বলহীনদের মাঝে এককালিন অনুদান প্রদান সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসডিএফ নীলফামারী জেলা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম, রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (আইসিবি) মো. মোখলেছার রহমান। সভায় উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (এমইএল) মো. তাজমুল ইসলাম তালুকদার, জেলা কর্মকর্তা আব্দুল হালিম, শুঠিবাড়ী ক্লাস্টার অফিসার মো. আমিনুল হক, ক্লাস্টার ফ্যাসিলিটের মিরাজ উদ্দিন, আবুল কালাম আজাদ প্রমুখ। সভায় ৫টি গ্রাম সমিতির ২২২ জন সদস্যের মাঝে ৯ হাজার করে মোট ১৯ লক্ষ ৯৮ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়ও রংপুর মেডিকেল কলেজের ১ম বর্ষের এক গবির ছাত্রকে ২৪ হাজার টাকার চেক প্রদান হয়। এছাড়া ৩ বছরে উক্ত ছাত্রকে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তির ৭২ হাজার প্রদান করা হবে। নীলফামারী জেলা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, জেলার ৩টি উপজেলার ১২৫টি গ্রাম সমিতির সহায়-সম্বলহীনদের মাঝে এককালিন অনুদান প্রদান হিসাবে ৪ হাজার ৯৯২ জনকে ৪ কেটি ৪৯ লক্ষ ২৮ হাজার টাকা প্রদান করা হয়।








