Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশ্ব

নিউ ইয়র্কে দু’টি এভিনিউর পর এবার রাস্তার নাম হচ্ছে ‘বাংলাদেশ’

admin by admin
February 11, 2023
in বিশ্ব
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter



ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক: নিউ ইয়র্কে দু’টি এলাকায় লিটল বাংলাদেশ এভিনিউ নামকরণের পর এবার ‘বাংলাদেশ স্ট্রিট’ নামে একটি রাস্তার নামকরণের প্রস্তাব উঠেছে। জ্যাকসন হাইটসের বাংলাদেশি ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র ৭৩ স্ট্রিটটি ‘বাংলাদেশ স্ট্রিট’ করার সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। সিটি কাউন্সিল মেম্বার (ডিস্ট্রিক্ট ২৫) শেখর কৃষ্ণান ৩১ জানুয়ারি মঙ্গলবার সিটি কাউন্সিলের কমিটি অন পার্কসের শুনানিতে এই প্রস্তাবটি উত্থাপন করেন। তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন সঙ্গে বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের প্রত্যাশাও পূরণ হবে। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাংলাদেশি অধুষ্যিত জ্যাকসন হাইটসে ‘বাংলাদেশ’ নামে একটি সড়ক করার জোর তৎপরতা চালান হারুন-ফাহাদের নেতৃত্বাধীন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ)। গত বছর জুলাই মাসে উক্ত সংগঠনের কর্মকর্তারা নিউ ইয়র্ক সিটি’র কর্মকর্তাদের কাছে প্রস্তাব পাঠায়। প্রস্তাবটি পাস করানোর চেষ্টা করছেন সংশ্লিষ্ট কাউন্সিলম্যানরা।
গত ৩১ জানুয়ারি মঙ্গলবার নিউ ইয়র্ক সিটির পাঁচটি বরোর ১২৯টি রাস্তার নাম বিভিন্ন দেশ, এলাকা ও ব্যক্তির নামে স্মারক নামকরণ করার পক্ষে কমিটি অন পার্কসের কমিটিতে শুনানি হয়। নিজ নিজ ডিস্ট্রিক্টের কাউন্সিল সদস্যরা এইসব নাম প্রস্তাব করেন। এই শুনানি শেষ হয়েছে। এখন হবে ভোটাভুটি। তারপর বিলটি সিটি কাউন্সিলে পাস হবে।
কমিটি অন পার্কস এন্ড রিক্রিয়েশনের শুনানিতে এই কমিটির চেয়ার জ্যাকসন হাইটস থেকে নির্বাচিত সিটি কাউন্সিল মেম্বার শেখর কৃষ্ণান শুরুতেই দুটি রাস্তার পুনঃনামকরণের কথা উল্লেখ করেন। একটি বাংলাদেশ স্ট্রিট ও একটি আসিফ রহমান ওয়ে।
কাউন্সিল মেম্বার শেখর তার বক্তব্যের শুরুতেই নিউ ইয়র্কের বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করে বলেন, জ্যাকসন হাইটসের সেভেন্টি থার্ড স্ট্রিট বাংলাদেশি কমিউনিটির ‘হার্ট এন্ড সৌল’। আমি বলতে চাই, শুধু জ্যাকসন হাইটস নয়, পুরো নিউ ইয়র্ক সিটিকে তারা তাদের অন্তর দিয়ে ভালবাসেন। আমি বাংলাদেশ কমিউনিটির প্রতি গভীর সম্মান প্রদর্শন করে সেভেন্টি থার্ড স্ট্রিটের নামকরণ বাংলাদেশ স্ট্রিট করার প্রস্তাব করছি। এই নামকরণের মধ্য দিয়ে আমি জ্যাকসন হাইটসের উন্নয়নে বাংলাদেশিদের বিশাল অবদানের স্বীকৃতি জানাচ্ছি।
শেখর কৃষ্ণান বলেন, এই জ্যাকসন হাইটসেই রয়েছে বাংলাদেশিদের বিশাল ক্ষুদ্র ব্যবসা। তারা এই ব্যবসার মধ্য দিয়ে অনবদ্য করে তুলেছেন এই এলাকাকে। তাছাড়া সারা বছর ধরে বাংলাদেশিরা এই এলাকা তাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি পরিবেশনের মধ্য দিয়ে প্রাণবন্ত করে রাখেন।
কাউন্সিলম্যান কৃষ্ণান এর পরপরই প্রস্তাব করেন কুইন্স বুলেভার্ডে যেখানে কুইন্স কলেজের মেধাবী ছাত্র আসিফ রহমান সাইকেল চালিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় অত্যন্ত মর্মান্তিকভাবে প্রাণ হারান, তার নামে দুর্ঘটনাস্থলের নিকটস্থ রাস্তার নাম ‘আসিফ রহমান ওয়ে’ রাখার।
শেখর কৃষ্ণান বলেন, আসিফ রহমানের মৃত্যুর পর তার মা লিজি রহমান আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন কুইন্স বুলেভার্ডকে নিরাপদ করার জন্য। তার জন্যই পুরো কুইন্স বুলেভার্ড, এতদিন যাকে বলা হতো ডেথ বুলোভার্ড, তা আজ অনেক নিরাপদ। তিনি বলেন, আমরা সবসময় আসিফের কথা মনে রাখব। বাংলাদেশি বংশোদ্ভুত কিশোর আসিফ রহমান সাইকেল চালিয়ে যাওয়ার পথে ৫৫ এভিনিউর কাছে ট্রাকের চাপায় প্রাণ হারান, সেই রাস্তার নাম ‘আসিফ রহমান ওয়ে’ রাখার প্রস্তাব করেন। নিহত আসিফ রহমান প্রবাসী লেখক এবং শিক্ষক লিজি রহমানের পুত্র।
উল্লেখ্য, নিউ ইয়র্কের ব্রংক্সে পার্কচেস্টারে ইউনিয়ন পোর্ট রোড ও স্টার্লিং এভিনিউর কর্ণারটিকে নতুন শতাব্দীর শুরুতেই বাংলাবাজার ওয়ে নামকরণের মধ্য দিয়ে নিউ ইয়র্কে বাংলাদেশ বা বাংলা শব্দটি আসে স্ট্রিটের সাইনে। এরপর গত বছরের ২১ ফেব্রুয়ারি উদ্বোধন হয় জ্যামাইকায় হিলসাইড এভিনিউও হোমলন স্ট্রিটের কর্ণার লিটল বাংলাদেশ এভিনিউ, গত বছর ১৬ অক্টোবর ব্রুকলিনের চার্চ এভিনিউ ও ম্যাকডোনাল্ড এভিনিউর কর্ণারের নতুন নামকরণের স্ট্রিট সাইন উন্মোচন করেন প্রথম বাংলাদেশি বংশোদ্ভুত সিটি কাউন্সিল মেম্বার শাহানা হানিফ। তারই প্রস্তাবে এই নামকরণ ‘লিটল বাংলাদেশ’ করা হয়। অপরপক্ষে জ্যামাইকার হিলসাইড এভিনিউর নতুন নাম ‘লিটল বাংলাদেশ’ এভিনিউর সাইন উন্মোচন করেন সিটি কাউন্সিলম্যান জিম জিনারো সস্ত্রীক।
নিউ ইয়র্ক সিটিতে আরো কয়েকটি রাস্তার নাম আছে বাংলাদেশি ইমিগ্রান্টদের নামে। যেমন ওজোন পার্কে মিজানুর রহমান ওয়ে, ব্রুকলিনে শাকিলা ইয়াসমিন ও নূরুল হক মিয়া ওয়ে। শাকিলা ইয়াসমিন এবং নূরুল হক মিয়া টুইন টাওয়ারে কাজ করার সময় ৯/১১’র সন্ত্রাসী আক্রমণে মৃত্যুবরণ করেন।

Post Views: 210

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

by admin
September 20, 2026
0
4

সৌদি আরবের রাজধানী রিয়াদে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময়...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

by admin
September 20, 2026
0
2

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত এসব অভিযান চালানো হয়...

পাইপলাইনে ভারত থেকে এল ৪৭ লাখ লিটার ডিজেল

পাইপলাইনে ভারত থেকে এল ৪৭ লাখ লিটার ডিজেল

by admin
September 16, 2026
0
21

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল বাংলাদেশে এসেছে। ডিজেলটি দিনাজপুরের...

তারেক রহমানকে দুটি আলাদা আমন্ত্রণ জানানো নিয়ে মুখ খুলল ভারত

তারেক রহমানকে দুটি আলাদা আমন্ত্রণ জানানো নিয়ে মুখ খুলল ভারত

by admin
September 16, 2026
0
106

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়নি-এমন অভিযোগের জবাবে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা দিয়েছে নয়া দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে,...

তেল দিয়ে অস্ত্র কিনছে ইরান, চীনের কৌশলে কাবু আমেরিকা

তেল দিয়ে অস্ত্র কিনছে ইরান, চীনের কৌশলে কাবু আমেরিকা

by admin
September 15, 2026
0
30

আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা ও মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানের সঙ্গে বাণিজ্য সচল রাখতে এক বিশেষ গোপন লেনদেন ব্যবস্থা গড়ে তুলেছে চীন।...

তায়েফসহ সৌদির ৩ শহরে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

তায়েফসহ সৌদির ৩ শহরে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

by admin
September 15, 2026
0
17

সৌদি আরবের তায়েফসহ তিন শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী। সোমবার (১৪ সেপ্টেম্বর) তায়েফ, খামিস মুশাইত...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d