চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : বেসমারিক বিমান পরিবহন ও
পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেছেন, দিনের পর
দিন চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদ হৃদয়ে মহান মুক্তিযুদ্ধের
আদর্শকে ধারণ করে চুনারুঘাটের মতো একটি প্রত্যন্ত জনপদে
একটি জাতিকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে দূরন্ত সাহসে সাহিত্য ও
সংস্কৃতিকে হাতিয়ার করে আলোর প্রদীপ জ্বালিয়ে যাচ্ছে। তারা
জাতির বাতিঘর। চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদ লক্ষ্যে আর
আদর্শে একটি যুগোপযোগী পথিকৃৎ সংগঠন। আমি তাদের
আরো সফলতা কামনা করি। শনিবার সন্ধ্যায় বহুতল বিশিষ্ট
চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের স্বপ্নের ভবনের উদ্বোধনী
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। পরিষদের
সভাপতি সিনিয়র সাংবাদিক সালেহ উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের
মধ্যে বক্তব্য রাখেন- অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মোস্তফা মুর্শেদ,
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, ভারপ্রাপ্ত উপজেলা
নির্বাহী কর্মকতা আফিয়া আমিন পাপ্পা, পৌর মেয়র সাইফুল আলম
রুবেল, সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, উপজেলা আওয়ামীলীগের
সাধারণ সম্পাদক আনোয়ার আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি
আবু তাহের মিয়া মহালদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর
সিরাজ আলী, মুক্তাদ্দির কৃষাণ চৌধুরী, সুপ্রিয় পাল, চুনারুঘাট
প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সাধারণ
সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে
আনন্দসভা, পিঠা ও সাংস্কৃতিক উৎসব আয়োজন করে চুনারুঘাট
সাহিত্য-সংস্কৃতি পরিষদ। স্থাপত্য শৈলীতে মহান ভাষা আন্দোলনকে
ধারণ করে নির্মাণ করা হয়েছে এই ভবনটি। এতে ভূগর্ভস্থ তলায়
নৃত্যাঙ্গন ও চিত্রাংকন বিদ্যালয়, ১ম তলায় সাহিত্য নিকেতন পাঠাগার,
২য় তলায় বিদ্যুৎ পাল মিলনায়তন ও সংগীত বিদ্যালয় রয়েছে। প্রসঙ্গত
চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ বাংলাদেশের একটি
ঐতিহ্যবাহী সংগঠন। বিগত ৩৪ বছর ধরে শিল্প সংস্কৃতির
সংগ্রামে নিবেদিত রয়েছে সংগঠনটি। রাজধানীর বাহিরে
বাংলাদেশের সবচেয়ে বড় সাহিত্য-সংস্কৃতি উৎসব আয়োজন করে
পরিষদ।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







