বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছীতে বালুভরা রাজেন্দ্র-ব্রজকিশোরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বদলগাছী, মহাদেবপুর আসনে আওয়ামীলীগ সম্ভাব্য এমপি পদ প্রার্থী সৌরেন্দ্র নাথ চক্রবর্তী সৌরেন। বুধবার সকাল ৯টায় পায়ড়া উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি। বৃহস্পতিবার বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুই দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঐ বিদ্যালয়ের সভাপতি সুকমল কর্মকার, অধ্যক্ষ মোঃ মোত্তালেব হোসেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার সরকারসহ সচিবের দুই ভাই ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় সুধিজন। শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।








