মোহাম্মাদ সোহেল,ভূঞাপুর:
টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক আয়োজন করা হয়েছে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা।
শনিবার (২৫ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেল্লাল হোসেন। উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল(২) ভূঞাপুর-গোপালপুর এর সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেল্লাল হোসেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, ফলদা ইউপি চেয়ারম্যান দুদু মিয়া,অলোয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক,
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল হক আরজু,মোঃআব্দুল মান্নান খান কাউন্সিলর ও সভাপতি ৮নংওয়ার্ড আওয়ামী লীগ পৌরসভা ভূঞাপুর
যুবলীগ নেতা পাকের আলী, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং গবাদি পশু খামারিরা উপস্থিত ছিলেন।
প্রাণিসম্পদ খাতকে সম্ভাবনার দিকে এগিয়ে নেওয়ার জন্য প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস) মৎস ও গবাদি পশু পাখি পালন বড় সহায়ক শক্তি বলে মন্তব্য করেছেন এমপি তানভীর হাসান ছোট মনির ।তিনি সকল খামারিদের প্রতি উৎসাহ প্রদান করে বলেন,বাংলাদেশের বড় একটি খাত প্রাণিসম্পদ খাত। এ খাতে অনেক সম্ভাবনা রয়েছে। এর উপকারভোগী আমরা সবাই।








