মোহাম্মাদ সোহল,ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি;
টাঙ্গাইলের ভূঞাপুরে প্রেমিকার দেওয়া শর্ত মোতাবেক বিয়ের জন্য তিন লাখ টাকা জোগাড় করতে এক কন্যা শিশু(১০)কে অপহরণ করল প্রেমিক ইব্রাহীম সরকার অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে তাকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে র্যাব-১৪,(সিপিসি-৩) টাঙ্গাইলের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যুবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
গত কাল বিকাল ৪-৩০মিনিটে উপজেলার গোবিন্দাসী এলাকা থেকে সারপলশিয়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে ইব্রাহীম সরকার কে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায় গত(২০ফেব্রুয়ারি)বিকেল ৪টার দিকে গাজীপুর জেলার জয়দেবপুর থানার শিরিরচালা এলাকা থেকে এক কন্যা শিশু(১০)কে ভালো খাবার ও ঘুরতে যাওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে ইব্রাহীম।এসময় সেখান থেকে প্রথমে সিরাজগঞ্জ ও পরবর্তীতে টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার সারপলশিয়া এলাকায় তার এক আত্মীয়ের বাসায় লুকিয়ে রাখে। মোবাইল ফোনে শিশুকে হত্যার হুমকি দিয়ে শিশুর মায়ের কাছে তিন লাখ টাকার মুক্তিপণ দাবি করে ইব্রাহীম।
এ ঘটনার প্রেক্ষিতে অপহৃত শিশুর মা র্যাব-১৪, (সিপিসি-৩) টাঙ্গাইল ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় শিশুটিকে উদ্ধারসহ অপহরণকারী ইব্রাহীমকে গ্রেপ্তার করে।
অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যুবায়ের জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণের কথা স্বীকার করেছেন।
তিনি আরো জানান, ইব্রাহীমের বিরুদ্ধে গাজীপুর জেলার জয়দেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০, সংশোধনী-২০০৩ মোতাবেক মামলা দায়ের করা হয়েছে।








