মিরসরাই প্রতিনিধি
কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিটকে ফুৃলেল শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার নেতারা। চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগ নেতাকর্মীদের ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট। শুক্রবার সকাল থেকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের বাড়িতে ব্যানারে সড়কের দু’পাশ চেয়ে যায়। দুপুর গড়িয়ে এলে গাড়ি বহর নিয়ে দলে দলে ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন দুই সাংগঠনিক জেলার নবনির্বাচিত নেতৃবৃন্দরা।
অতিথিদের সৌজন্যে মেজবানের আয়োজনে ঘুরে ঘুরে নেতাকর্মীদের খোঁজখবর নেন নিয়াজ মোর্শেদ এলিট। এসময় নবনির্বাচিত চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি এসএম রাশেদুল আলম ও সাধারণ সম্পাদক শাহজাহান এবং দক্ষিণ জেলা সভাপতি দিদারুল ইসলাম ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুরের নেতৃত্বে নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মিরসরাইয়ে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরাও ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন।
তাঁদের সম্মানে কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিটের গ্রামের বাড়ি মিরসরাইয়ের মসজিদিয়ায় মেজবান অনুষ্ঠানের আয়োজন করেন। এতে সকাল থেকে মিরসরাই, সীতাকুণ্ড, সন্দ্বীপ, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন।
মেজবান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি মোশাররফ হোসেন, আশেক এলাহি সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন, আবদুল করিম, সাংগঠনিক সম্পাদক আবুল বশর, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক জয়নাল আবেদীন, আইন সম্পাদক বিমল চন্দ্র নাথ, সাংস্কৃৃতিক বিষয়ক সম্পাদক ওসমান চৌধুরী, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এস.এম মামুনসহ নেতৃবৃন্দ।







