মোহাম্মাদ সোহেল,টাংগাইলে প্রতিনিধি;
“আমার জীবন, আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাংগাইলের ভূঞাপুরে জাতীয় বীমা দিবস -২০২৩ পালন করা হয়েছে।
(১লা মার্চ বুধবার)সকালে ভূঞাপুর বীমা উন্নয়ন অফিসার্স এসোসিয়েশন এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে রেলী বের হয়ে ভূঞাপুর বাজার হয়ে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়,পরে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভূঞাপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নার্গিস বেগম চেয়ারম্যান উপজেলা পরিষদ ভুঞাপুর,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম (বাবু) উপজেলা
ভাইস চেয়ারম্যান,আলিফ নূর মিনি মহিলা ভাইস চেয়ারম্যান,শাহ আলম প্রামানিক সভাপতি ভূঞাপুর প্রেসক্লাব,টাংগাইল জেলা পরিষদে সদস্য বাবলু,
রফিকুল ইসলাম বাদল রূপালী লাইফ ইনসিওরেন্স, তারিকুল ইসলাম কিসলু ও তারিকুল ইসলাম তুহিন মেঘনা লাইফ ইনসিওরেন্স,মোঃ জহুরুল ইসলাম স্বদেশ লাইফ ইনসিওরেন্স,মোঃ সেলিম মিয়া ও নাঈমুল ইসলাম ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স,মেহেদী হাসান শাহীন,বেঙ্গল ইসলামী লাইফ ইনসিওরেন্স,মাহমুদুল হাসান জীবন বীমা কর্পোরেশন,আব্বাস প্রামানিক সানলাইফ ইন্সুরেন্স, আসাদুল ইসলাম বেস্ট লাইফ ইন্সুরেন্স।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আব্দুর রাজ্জাক সভাপতি ভূঞাপুর বীমা উন্নয়ন অফিসার্স এসোসিয়েশন।
এ বিষয়ে সকলের বক্তব্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ায় বীমার সুবিধা ও নিরাপত্তা নিয়ে বিভিন্ন আলোচনা করেন।







