বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলা সদরে অবস্থিত স্বনামধন্য বেসরকারী প্রতিষ্ঠান অক্সফোর্ড মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ বেলা ১১টায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন নওগাঁ জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মোহাম্মদ মাহমুদুজ্জামান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম জামান পিন্টু। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব বাদলগাছীর সভাপতি ফজলে মওলা, সাবেক সেনা সার্জেন্ট হুমায়ন কবির সহ অক্সফোর্ড মডেল স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। ৩মার্চ বিকাল ৩টা উপজেলা পরিষদ হলরুমে এক মনোরঞ্জন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অক্সফোর্ড মডেল স্কুলের পরিচালক হাফিজার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদলগাছী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার সাইদুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার সেজারুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা সমবায় আফিসার লুৎফর রহমান প্রমূখ। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








